জনস্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় পিছিয়ে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন, নতুন রোগের প্রাদুর্ভাব, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানবসম্পদের ঘাটতি, শহুরে স্বাস্থ্য সমস্যাসহ নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ এখন জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই হস্তক্ষেপের জন্য জনস্বাস্থ্য নতুন মাত্রা যুক্ত করেছে। এজন্য বিজ্ঞানভিত্তিক গবেষণা, নীতিনির্ধারণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির জন্য একটি স্বতন্ত্র পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
