সন্তান প্রতিপালনে অগ্রাধিকার পাক সততার শিক্ষা
কদিন আগে এসএসসি পরীক্ষার ফল বের হলো। প্রতি বছর এই রেজাল্টকে কেন্দ্র করে যে লাগামহীন উন্মাদনা দেখা যায়, সেটাও আমাদের ভোগবাদী মনোভাবের প্রমাণ। পরীক্ষায় ভালো ফল করা নিঃসন্দেহে আনন্দের। কিন্তু সেই আনন্দের উদযাপন নির্দিষ্ট মাত্রার ভিতর হওয়াই শোভন। এ দেশের মিডিয়াগুলোও এই পরীক্ষাকে ঘিরে যেভাবে সংবাদ প্রকাশ ও প্রচার করে, অন্য কোনো দেশে এর নজির আছে বলে জানা নেই।
