মতামত

বিরতি নয়, বন্ধ হোক যুদ্ধোন্মাদনা

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি হলো ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি। ইরানের ‘তুরুপের তাস’ নামে পরিচিত এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। ইরান-ইসরায়েল সংঘাত এবং ইরানে মার্কিন হামলার ফলে এরই মধ্যে হরমুজ প্রণালি এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকারগুলো। যদিও ইরানের পক্ষ থেকে সরাসরি এই পথ বন্ধ করার কোনো ঘোষণা আসেনি কিন্তু অল্প দিন হলেও যদি এই পথে তেল পরিবহন ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরির আশঙ্কা করতে হয়। শুধু পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কায় ২৩ জুন থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৮:৪২ পিএম

কঠিনেরে যিনি ভালোবেসেছেন: নব্বইয়ের স্যার

নিভৃতচারী একেবারেই কর্মসংস্কৃতিতে বিশ্বাসী যেসব প্রগতিশীল শিক্ষাবিদ আছেন, সিরাজুল স্যার তাঁদেরও অন্যতম। তিনি লিখছেন অবিরাম—পত্রিকার কলাম, গবেষণালব্ধ অত্যন্ত চিন্তাশীল লেখা এবং যার মধ্যে রাষ্ট্র নিয়ে তাঁর দীর্ঘ ভাবনা আমাদের আলোকিত করছে। আবার এই রাষ্ট্র নির্মাণে যেকোনো দেশেই যারা মুখ্য ভূমিকা পালন করে, সেই মধ্যবিত্তও তাঁর রচনার একটা বড় অধ্যায়।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৮:০৭ পিএম

নারীর চোখে এনসিপি: নতুন ‘বন্দোবস্তে’ পুরোনো বৈষম্য ও বিপন্ন আশাবাদ

এর আগে হেফাজতে ইসলামের সমাবেশে নারী সংস্কার কমিশনের সদস্যদের ‘বেশ্যা’ বলে গালি দেওয়া হয়। ওই সমাবেশে এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছেন। হাসনাতের বিষয়টির প্রতিবাদ না করা বা সমাবেশ বর্জন না করায় বেশ সমালোচনা হয়। তা ছাড়া নারীর সমান অধিকারের পক্ষে এনসিপির স্পষ্ট অবস্থান নেই। শুরুর দিকে সামান্থা শারমিনকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। একাধিক অনুষ্ঠানে নারী বিষয়ে দলের অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত দেখা গেছে। এনসিপির আঁতুড়ঘর হিসেবে পরিচিত জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া শেখ তাসনিম আফরোজ ইমিও নারী বিষয়ে নেতৃত্বের দুর্বলতার কথ তুলে ধরেছেন।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৬:৪৬ পিএম

ইরানে পারমাণবিক রহস্য

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই সপ্তাহের সময় বেঁধে দেওয়ার পর মাত্র দুদিনের মাথায় ইরানে আক্রমণের ঘটনা বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে প্রতারণামূলক আচরণ বলে অভিহিত করেছেন। আর এই আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে যেমন প্রশ্ন দেখা দিয়েছে, তেমনি এই হামলা জাতিসংঘসহ আন্তর্জাতিক সব আইনকানুন না মানার ইসরাইলি ঔদ্ধত্য ও অহংকারকে আরো উসকে দিয়েছে। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প বিগত মার্কিন নির্বাচনের সময় বলেছিলেন, তিনি বিজয়ী হলে যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু ইরানে তার হামলার মধ্য দিয়ে তার ওই অঙ্গীকারের ব্যত্যয় ঘটেছে। তার চার বছর মেয়াদের এক বছরের অর্ধেক সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে, ইউক্রেনে ও গাজায় যুদ্ধ চলছে। শুধু তাই নয়, আরেকটি যুদ্ধ উসকে দেওয়ার জন্য ইরানে তিনি হামলা চালিয়েছেন।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৯:০৫ পিএম

ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র কে জিতল যুদ্ধে?

এ কারণেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিকে বেছে নিয়েছিল। আইআরজিসির দুজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তারা দুটি কারণে কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ইরানের পরমাণু স্থাপনায় সপ্তাহান্তে মার্কিন বি-২ বোমারু বিমান যে হামলা চালায়, তাতে সমন্বয়ের কাজটি করা হয়েছে এই ঘাঁটি থেকেই।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৭:৩৩ পিএম

যে ঘরে মেয়ে দিতে পারবেন সে রকম ঘর থেকেই এমপি বানান

মাহজাবিনের অসহায় বাবা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। বিশ্বসেরা এই অভিনেত্রী দরদমিশ্রিত ধমক দিয়ে মাহজাবিনের বাবাকে বলেছিলেন, ‘বাবা হয়ে মেয়েকে এমন একটা কুৎসিত, জঘন্য পরিবারে বিয়ে দিলেন কীভাবে?’

বুধবার, ২৫ জুন ২০২৫, ৬:৫২ পিএম

মার্কিন সাম্রাজ্য এবং অতঃপর

প্রেসিডেন্ট বুশ ২০০৩ সালে সম্পূর্ণ মিথ্যা গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরাক আক্রমণের পক্ষে যুক্তি খাড়া করেছিলেন। সেই মিথ্যা পরবর্তী সময়ে ধরাও পড়েছিল।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৬:৪২ পিএম

মাদকের থাবা ছিন্ন করতে এখনই চাই সামাজিক বিপ্লব

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, দেশের প্রায় ৭০ শতাংশ মাদকাসক্ত ব্যক্তি ১৫ থেকে ৩০ বছর বয়সী যুবক। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ মারাত্মক ঝুঁকির মুখোমুখি।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৫:৪৮ পিএম

অন্তর্বর্তী সরকারের বাজেট কালোটাকা সাদা না করার সিদ্ধান্তকে স্বাগত

অতীতে এমন সুযোগ বারবার দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রগুলো বলছে, এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় ৪৭ হাজার কোটি টাকা ঘোষণায় এসেছে; অর্থাৎ সাদা হয়েছে। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এ সুযোগ নেননি।

বুধবার, ২৫ জুন ২০২৫, ৫:২১ পিএম

হরিণের আস্তাবলে বাঘের ছানার জন্ম

এই যুদ্ধ বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। ঠিক তেমনি ইসরাইলে আক্রমণের মধ্য দিয়ে ইরান পশ্চিমাদের বানানো বয়ান চুরমার করে দিয়ে ইসরাইলের শ্রেষ্ঠত্বকে ধুলায় মিশে দিয়েছে। এই রাষ্ট্রের শুরু থেকে এখন পর্যন্ত যে বয়ানগুলো মধ্যপ্রাচ্যের মানুষদের কালেক্টিভ কনসাশনেসের মধ্যে ভীতি সঞ্চার করে আসছিল, সেটাকেও চিরতরে ধ্বংস করে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে ইসরাইলও অজেয় নয়।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৭:৫২ পিএম

ইরান-ইসরাইল সংঘাতে পশ্চিমাদের দ্বিচারিতা

ইসরাইলের এমন দ্বিমুখী আচরণ নতুন কিছু নয়। তারা নিজেরা পারমাণবিক বোমা বা অস্ত্র বানালেও প্রতিবেশি কোনো দেশের পারমাণবিক কার্যক্রম বরদাশত করে না। এ কারণে ১৯৮১ সালে ইসরাইল ইরাকের এবং ২০০৭ সালে সিরিয়ার পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়েছিল। উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থেকেছে। ইসরাইলকে শাস্তি দেয়নি বা ভবিষ্যতের আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ইসরাইলের পারমাণবিক প্রকল্প নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন সিমুর হার্শ।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৭:৪৫ পিএম

ইরানের মিসাইলে ইসরাইলের দর্পচূর্ণ

ইরানের বিমান শক্তি অনেকটা সেকেলে। বিমান বাহিনীর ঘাটতি পূরণে দেশটি নজর দিয়েছে মিসাইল শক্তির দিকে। নৌবাহিনীর রয়েছে কিছু ছোট সাবমেরিন, টহল বোট এবং ফ্রিগেট জাহাজ। এই বাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির সুরক্ষার জন্য কাজ করছে। ইরানের স্থল বাহিনী নিজস্বভাবে তৈরি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ব্যবহার করে। ইরানের সামরিক কৌশলে অসম যুদ্ধ, প্রক্সি শক্তি এবং মিসাইলের মাধ্যমে প্রতিরক্ষার উপর বেশি জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৭:০৮ পিএম

পলাশীর ইতিহাস ও শিক্ষা

১৭৫৭ সালের ২৩ এপ্রিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কু’দে তার মাধ্যমে নবাবকে ক্ষমতাচ্যুত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে তারা আর্মেনিয়ান মার্চেন্ট খাজা পেট্রুসের মাধ্যমে নবাবের এক সিনিয়র জেনারেল ইয়ার লতিফ খান এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের সঙ্গে গোপন শলাপরামর্শ শুরু করে। কাশিমবাজার কুঠির প্রধান উইলিয়াম ওয়াটসকে কূটকৌশলের দায়িত্ব দেওয়া হয়। কারণ তার একটা বিশেষ সুবিধা ছিল। ইংরেজ হয়েও সে অনর্গল বাংলা এবং ফারসিতে কথা বলতে পারত। দফায় দফায় আলোচনার পর ইংরেজরা লতিফ খানের পরিবর্তে মীর জাফরকেই নবাবের উত্তরসূরি হিসেবে ঠিক করে। সেই মতো ১৭৫৭ সালের ৫ জুন ক্লাইভের সঙ্গে মীর জাফরের চূড়ান্ত গোপন ষড়যন্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৬:৪৫ পিএম

প্রেসিডেন্ট নির্বাচন ও ক্ষমতায়ন

বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। যে দল সরকার গঠন করে, তারাই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়। সংখ্যাগরিষ্ঠতার জোরে তাদের প্রার্থী নিশ্চিতভাবেই নির্বাচিত হন। সরকারি দল রাষ্ট্রপতির সু-উচ্চ মর্যাদা, সুনাম ও সু-খ্যাতির গুরুত্ব না দিয়ে নিরঙ্কুশ আনুগত্যকেই গুরুত্ব দেন। ক্ষমতাসীন দলই অতীতের এ বাস্তবতার কথা বলে। একজন রাষ্ট্রপতি একটু-আতটু বিপরীত আনুষ্ঠানিকতার কারণে পদত্যাগে বাধ্য হন। অন্যদিকে আওয়ামী লীগ আমলে নামিদামি প্রার্থী থাকা সত্ত্বেও নাম নেহাত কাউকে রাষ্ট্রপতির পদে বসিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৬:৩৯ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত: বাংলাদেশের করণীয় কী হবে

ইরান-ইসরায়েল সংঘাত: বাংলাদেশের করণীয় কী হবেবর্তমান বিশ্বের রাজনীতি এক ভয়ংকর ও অস্থির সময় পার করছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত এবং পাল্টা হামলার রাজনীতি গড়ে উঠেছে, তা শুধু মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং এই উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া…

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৬:২৬ পিএম

ঘুষ-দুর্নীতির চিত্র

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নাগরিকদের উপলব্ধিও উদ্বেগজনক। মাত্র ২৭ শতাংশ মানুষ মনে করেন তাঁরা সরকার নিয়ে প্রকাশ্যে মত দিতে পারেন। বাক্‌স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি, সেখানে এ ধরনের সীমাবদ্ধতা নাগরিক অধিকারকে সংকুচিত করে এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করে।

রোববার, ২২ জুন ২০২৫, ১২:০৮ পিএম

হিন্দুত্ববাদের আগ্রাসন

ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদ একটি দীর্ঘমেয়াদি আদর্শিক ও রাজনৈতিক মতবাদ, যা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সময়ের সঙ্গে সঙ্গে এক প্রভাবশালী রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। ঔপনিবেশিক যুগে এর সূচনা হলেও, কালের পরিক্রমায় এটি রাজনৈতিক শক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল একদিকে ধর্মীয় পরিচয়ের আধিপত্য প্রতিষ্ঠা, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে হিন্দু জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করা।

শনিবার, ২১ জুন ২০২৫, ১১:০৫ পিএম

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক

এই তিন নেতাই ভারতের আধিপত্যকে প্রতিহত করেছেন। তারা স্মার্ট কূটনীতি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং স্থানীয় সমাধানকে বেছে নিয়েছেন। তাদের গল্পগুলো এমন একটা জাতির গল্প সামনে এনেছে, যারা নতি স্বীকার করতে রাজি নয়।

শনিবার, ২১ জুন ২০২৫, ৩:৩৪ পিএম

ইসরাইলের পরাজয় না হয় আঞ্চলিক যুদ্ধ

গার্ডিয়ান পত্রিকার এক রিপোর্ট বলা হয়েছে, জিবিউ ফাইভ সেভেন বোমা দিয়েও ফোর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা যাবে না। এ ক্ষেত্রে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাশিয়া ও চীনের দিক থেকে বার্তা দেয়া হয়েছে, ইরানের ওপর যে কোনো পারমাণবিক হামলার পরিণতি হবে ভয়াবহ।

শনিবার, ২১ জুন ২০২৫, ৩:১৮ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংস্কার কেন দরকার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়—তিনটি বিশ্ববিদ্যালয়েই সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের কারণ ভিন্ন হলেও উৎস একটাই: চরম অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা এবং দীর্ঘদিনের সংস্কারহীনতা। শিক্ষা ও গবেষণার কেন্দ্র হওয়া উচিত ছিল যেসব প্রতিষ্ঠানের, সেগুলো যেন রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও পছন্দনির্ভর নিয়োগের ঘূর্ণাবর্তে পড়ে গেছে।

শনিবার, ২১ জুন ২০২৫, ২:১১ পিএম

নির্বাচনের শর্তসাপেক্ষ সময় ও বাস্তবতা

অবশ্য লন্ডন বৈঠকের পর উভয় পক্ষের যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে, তাতে শুধু নির্বাচনের সময় নিয়ে আলোকপাত করা হয়েছে। কিন্তু দেড় ঘণ্টার ওই বৈঠকে শুধু যে নির্বাচনের সময় নিয়েই আলোচনা সীমাবদ্ধ ছিল, তা বলার এবং বিশ্বাস করার কোনো কারণ নেই। এমনকি ওই বৈঠকের আগেও যে দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে অনেক বিষয় ফয়সালা হয়েছিল, জনপরিসরে তা-ও গোপন থাকেনি। অনেকেরই জানা আছে যে ওই বৈঠক আয়োজনের কেন্দ্রীয় ভাবনা ছিল ‘ডোন্ট ডিস্টার্ব ইউনূস। তাঁর সঙ্গে আলোচনা করেই সব বিষয়ে ফয়সালা করতে হবে।’ এর প্রতিফলনও আমরা দেখেছি। না হলে বিএনপি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল, তিনিই কীভাবে বৈঠকে যোগ দিতে আসা তারেক রহমানকে স্বাগত জানালেন! এমনকি দুই পক্ষের যৌথ ঘোষণাও পাঠ করেছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই।

শনিবার, ২১ জুন ২০২৫, ১২:৫০ পিএম

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কি পারবে এ নির্বাচন কমিশন

বাস্তবে আমরা পিয়ন, চৌকিদার, দফাদার নিয়োগের ক্ষেত্রেও অনেক বেশি সচেতন থাকি। নানা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিই। কিন্তু যারা দেশটা চালাবে তাদের নিয়োগ দেয়ার সময় প্রার্থীদের দেশপ্রেম, কমিটমেন্ট, শিক্ষাগত যোগ্যতা, রাজনীতির দক্ষতা বা ভিশন সম্পর্কে আদৌ কোনো খোঁজখবর নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। ওপরে বর্ণিত বিজ্ঞাপনটি সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতেই নির্মিত হয়েছিল প্রতিবেশী এক দেশে।

শনিবার, ২১ জুন ২০২৫, ১১:৫৪ এএম

ইরানে হামলার মাস্টারমাইন্ড: মোসাদকে নীরবে পাল্টে দিলেন যিনি

ইসরায়েলের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘মোসাদের স্থলভাগের কার্যক্রম এবং বিমানবাহিনীর আকাশপথে হামলার নিখুঁত সমন্বয়ে এক মিলিমিটারও এদিক-সেদিক হয়নি। তারা একটি অবিশ্বাস্য পরিকল্পনা তৈরি করেছে এবং আমরা এখনো এর সবকিছু দেখিনি। সে পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে তা ড্রোন ও বিপারের অপারেশনকেও ম্লান করে দেবে।’

শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৫২ এএম

নোবেল বিজয়ী থেকে সফল রাষ্ট্রনায়ক

বিশ্ববাসী এতদিন ড. মুহাম্মদ ইউনূসকে এক রূপে দেখেছেন। কিন্তু তিনি এখন একজন রাষ্ট্রনায়ক হিসেবে নতুন রূপে বিশ্বদরবারে হাজির হয়েছেন। জুলাই বিপ্লব ২০২৪ তাকে এই সুযোগ করে দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে জোর করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন। পতিত ফ্যাসিবাদী হাসিনার দুঃশাসনে বাংলাদেশ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন গণঅভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে যাত্রা শুরু হয় নতুন এক বাংলাদেশের।

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৩:৩৯ পিএম

মেনে ও মানিয়ে নেওয়ার শান্তিপূর্ণ গণতন্ত্র

গত জুলাই-আগস্টের ঘটনাবলির ওপর জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক হাইকমিশন একটা প্রতিবেদন প্রকাশ করে। এটা এ বছরের শুরুর দিকের কথা। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত সেই প্রতিবেদনে হাসিনা সরকারের নির্মম কর্মকাণ্ডের একটা প্রাথমিক চিত্র পাওয়া যায়।

শুক্রবার, ২০ জুন ২০২৫, ২:৫২ পিএম

হিংসায় উন্মত্ত পৃথ্বী: অবসান কবে

রাজনীতি একদা শান্তিপূর্ণ ছিল। অবশ্য নিকট অতীত থেকে যদি দেখি, অর্থাৎ ১৯৪৬ সালের দাঙ্গা থেকে, তা যে রক্তগঙ্গা বইয়ে দিল, তার প্রবাহ কি পরবর্তীকালে থেমেছে? ব্যাপকভাবে হয়তো হয়নি। কিন্তু সুযোগ-সুবিধামতো রাজনীতির সহিংস ক্যাডাররা তার ধারাকে রক্ষা করে চলেছে, খুনোখুনি অব্যাহত রেখেছে। যেহেতু ’৪৬-এর বিষয়টি ছিল ধর্মভিত্তিক, তাই তখন থেকেই রাজনীতিতে ধর্ম একটা বড় জায়গা দখল করে আছে। যেহেতু এতে কাজও হয়, সে জন্য দেখা গেছে অনেক ত্যাগী রাজনীতিককেও এই ওষুধটা গিলে ফেলতে। ফলাফল দাঁড়ায় অত্যন্ত স্থূল উপায়ে—সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা।

শুক্রবার, ২০ জুন ২০২৫, ২:১৮ পিএম

পাচারের অর্থ ফেরাতে সেটেলমেন্ট প্রক্রিয়া

এই অর্থ পাচারে ম্যাক্রো ইকোনমিক অস্থিরতার ফলে মুদ্রানীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিনিয়োগ নিরুৎসাহিত হওয়া এবং আর্থিক প্রতিষ্ঠান দুর্বলতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের কর-চাপ ও মূল্যবৃদ্ধিকে আরো বাড়িয়ে তুলেছে। যদি এই টাকা দেশে ফেরত আনা যেত, তবে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন, কৃষিবান্ধব অবকাঠামো, শিল্পায়ন ও কর্মসংস্থানে বিপুল অগ্রগতি সাধন করা যেত। অতএব, পাচার হওয়া ওই বিপুল অর্থের পুনঃউদ্ধার কেবল অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয় নয়; এটি সামাজিক ন্যায্যতার ও নৈতিক দায়িত্বের বিষয়ও বটে।

শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:৫৪ এএম

কতটা প্রস্তুত জামায়াত

এবারও বিপুলসংখ্যক আসনে প্রার্থী দেওয়া জামায়াতের ভোটের রাজনীতিতে কতটা ইতিবাচক ফল আনবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিগত নির্বাচনগুলোয় জামায়াতের ভোটের প্যাটার্ন লক্ষ করলে দেখা যাবে, দলটি নির্দিষ্ট কিছু অঞ্চলে ভালো ফলাফল করে। সারা দেশে দলটির সাংগঠনিক অবস্থা এক রকম নয়।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৩:২২ পিএম

ইরাকের সেই সাজানো গল্প এবার ইরানেও

এটি আমাদের বলে, নিয়মকানুন শুধু দুর্বলদের জন্য প্রযোজ্য। এটি আমাদের বলে, কিছুর রাষ্ট্র আন্তর্জাতিক আইনের বাইরে যেকোনো কিছু করতে পারে। এ কাজে সেই রাষ্ট্রগুলো ভূরাজনৈতিক জোটের প্রশ্রয় পায়, তাদের মদদদাতারা নীরব থাকে।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৯:৪১ এএম

স্বেচ্ছাচারিতার অধিকার কি রাষ্ট্র কাউকে দিয়েছে

একটি সিনেমা হলে সিনেমা প্রদর্শন হলে কীভাবে মসজিদ বা মাদ্রাসার পরিবেশ বিঘ্নিত হয়? আর অসামাজিক কার্যকলাপ বলতে যদি তারা কিছু বোঝায়, তাহলে তা বন্ধ করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নাকি নিজেদের তৈরি করা নৈতিকতা পুলিশের? এই সমাজ কি তাহলে এই কয়েকজনের দাবি ও হুমকির কাছে জিম্মি? এখানে রাষ্ট্রের অবস্থান কোথায়? ধর্মের নামে এমন সাংস্কৃতিক নিয়ন্ত্রণ কি আমাদের গণতন্ত্র ও বহুত্ববাদকে লঙ্ঘন করছে না?

বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:৪৭ পিএম

ইসরায়েল-ইরান সংঘাত ও মহাযুদ্ধের আশঙ্কা

ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। বিশেষ করে নাটাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা গত কয়েক বছরে একটি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। ইসরায়েল মনে করে, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো সুরক্ষিত থাকবে না। তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেন, ‘এখন না হলে কখনোই নয়।’

বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:২৬ এএম

‘মব’ আমাদের সংস্কৃতির অংশ নয়

এই সংবাদ থেকে জানা যায়, গত ১০ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ১৭২ জনকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) দাবি করেছে। তাঁরা আরও বলেছে, কোথাও চোর-ছিনতাইকারী-চাঁদাবাজ এবং কোথাও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ও দোসর অপবাদ দিয়ে মব সৃষ্টি করে এসব মানুষকে হত্যা করা হয়েছে।

বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:১৯ এএম

পানি ও পাপ

প্রাচীনকাল থেকেই পানিকে মানুষ পবিত্রতার প্রতীক ভেবেছে। ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি স্তম্ভে পানির উপস্থিতি এক অনিবার্য পরিপূরক। যে পানি নবজাতকের মুখ ধুয়ে দেয়, যা দিয়ে মৃতদেহ পরিশুদ্ধ করা হয়, ধর্মীয় আচার সম্পন্ন হয়, চাষাবাদ হয়, জীবন চলে- সেই পানির চার পাশেই আজ অবরুদ্ধ পাপের এক নিঃশব্দ উপাখ্যান।

বুধবার, ১৮ জুন ২০২৫, ৯:০৭ এএম

সংস্কার স্থানীয় স্বশাসন জনগণের ক্ষমতায়নের জন্য অপরিহার্য

যুক্তি দেওয়া হয়, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর দেশে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্ব একক কেন্দ্রে থাকাই স্বাভাবিক। তাই কেন্দ্রের হাতে প্রয়োজনীয় ক্ষমতা সংরক্ষণ নিশ্চিত করার পর অবশিষ্ট ক্ষমতা যদি কিছু থাকে, কেবল সেটুকুই স্থানীয় সরকারের হাতে অর্পণ করা যেতে পারে।

বুধবার, ১৮ জুন ২০২৫, ৮:৫৭ এএম

নারীবাদের সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী কানেকশন

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পৌঁছতে এ মোক্ষম সুযোগ যেন হাতছাড়া না হয় সে জন্য সম্প্রতি নারীবিষয়ক কমিশনের তৈরি প্রতিবেদন জমা দেয়া হয়েছে সরকারের কাছে। এর চিত্রনাট্য বেশ আবেদনময়। এর লিখিয়েদের মনে হয়েছে, তাদের রচিত প্রতিবেদন আমাদের দেশের পুরো নারীসমাজের প্রতিনিধিত্ব করে। সব নারীর আঁতের কথা বলতে পেরে তারা তৃপ্ত। এর প্রমাণ মেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার সময় কমিশনের সব সদস্যের হাসিমাখা মুখে ক্যামেরায় ধরা অবয়বে।

বুধবার, ১৮ জুন ২০২৫, ৮:৪৬ এএম

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা-এরপর কী?

ইসরাইলের এবারের আক্রমণটি শুধু ইরানের পারমাণবিক স্থাপনা ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আক্রমণটি এমনভাবে চালানো হয়েছে, যাতে ইরান সহসা পাল্টা আক্রমণ না করতে পারে। এ কারণে সে একই সঙ্গে বিমানবাহিনীর ঘাঁটিগুলোর প্রধান ও ইরানের রেভল্যুশনারি গার্ড কমান্ডার হোসেন সালামিকে হত্যা করেছে।

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৯:০৪ এএম

পানির রাজনীতি ও বাংলাদেশ

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও, এখন সে পরিচিতি আর শুধু ঐতিহ্যের নয়, বরং আশঙ্কার কারণও হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ করে যে প্রবল বন্যা দেখা দেয়, তা শুধু প্রাকৃতিক নয়—বরং এর পেছনে রয়েছে কূটনৈতিক গাফিলতি, আঞ্চলিক দায়িত্বহীনতা এবং দীর্ঘস্থায়ী পানি বণ্টন সমস্যার সুনিপুণ প্রতিচ্ছবি।

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৮:৫৫ এএম

লন্ডন-সমঝোতা ও রাজনীতির নতুন ডাইমেনশন

৪ জুন থেকে ৭ জুন। মাঝে ব্যবধান তিন দিনের। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন অসুস্থ মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। তখন তিনি সিনিয়র নেতাদের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন। তিনি নেতাদের উদ্দেশে বলেন, এই সময়ে কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না। যত সমস্যাই থাকুক, আলোচনায় বসে সমাধান করতে হবে। ড. ইউনূস ক্ষমতা ছেড়ে দিলে দৃশ্যপট কী হবে, সেটাও মাথায় রাখতে বলেন অভিজ্ঞতা ও প্রজ্ঞায় ঋদ্ধ নেত্রী।

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৮:৫১ এএম

নেতানিয়াহুর ইরান আক্রমণ: পরিকল্পিত ফাঁদে ট্রাম্প

যুক্তরাষ্ট্র এই হামলার সরাসরি অনুমোদন দেয়নি। কিন্তু যতক্ষণ না তারা ইসরায়েলের রক্ষক এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে বিবেচিত হচ্ছে, ততক্ষণ দেশটি এর প্রতিক্রিয়ার ঝুঁকিতেও রয়েছে। নেতানিয়াহুর বেপরোয়া সিদ্ধান্তের সামনে ওয়াশিংটনের নীরবতা ও অস্পষ্টতা—অনেকের চোখে সম্মতির ইঙ্গিত হিসেবে ধরা পড়তে পারে। আর ভূরাজনীতিতে, অনেক সময় ধ্যান-ধারণাই বাস্তবতা হয়ে ওঠে।

সোমবার, ১৬ জুন ২০২৫, ৪:০৯ পিএম

স্টারমার ও পচা শামুক

অধ্যাপক ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, যুক্তরাজ্যের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা।

সোমবার, ১৬ জুন ২০২৫, ৩:০৫ পিএম

হার্ভার্ড বনাম ট্রাম্প

বিচারক একে প্রতিহিংসাপরায়ণ ও অসাংবিধানিক হিসেবে আখ্যা দেন। ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাত উপস্থাপন করে, কিন্তু হার্ভার্ড বলছে, এটি আসলে রাজনৈতিক প্রতিশোধ; কারণ তারা সরকারপ্রদত্ত চাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্র সংকটের শুরু ২০২৩ সালের ডিসেম্বর থেকে।

সোমবার, ১৬ জুন ২০২৫, ২:৫৪ পিএম

ইসরাইলি ঘৃণ্য রণকৌশল : অন্ধ-বধির পৃথিবী

যুদ্ধ নাকি জাতিগত নিধন? ১৯৪৮ সাল থেকে চলতে থাকা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নতুন মোড় নেয় ২০ মাস আগে। হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরাইলি সশস্ত্রবাহিনী যে প্রতি-আক্রমণ শুরু করেছিল তা অল্প দিনের মধ্যে যুদ্ধের খোলনলচে বদলে একটি জাতিগত নিধনের যুদ্ধাপরাধে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধশালী বাহিনীর বিরুদ্ধে হামাস যোদ্ধারা ‘অপ্রথাগত’ যুদ্ধ কৌশল নেন। ফলে ইসরাইলি বাহিনী পুরো গাজাবাসীকে হামাস সদস্য হিসেবে ধরে নেয়। নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবাইকে সমানতালে হত্যা করতে থাকে। এ প্রক্রিয়ায় গাজায় যুদ্ধের নামে চলছে একটি জাতির নির্মূলকরণ।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৪২ পিএম

মানবতার কি মৃত্যু হয়েছে

গত দশকে সশস্ত্র সঙ্ঘাত এবং এর ফলে মৃত্যুর সংখ্যা উভয় ব্যাপক হারে বেড়েছে। শুধু ২০২২ সালে যুদ্ধে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। যেটি ১৯৯৪ সালে রুয়ান্ডা গণহত্যার পর থেকে সর্বোচ্চ বার্ষিক মৃত্যুর সংখ্যা। ওই একই বছরে বিশ্বজুড়ে ৫৬টি যুদ্ধ ও সঙ্ঘাতের ঘটনা ঘটে। তখন কমপক্ষে একটি দেশ সক্রিয়ভাবে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১১:১৮ এএম

যে কারণে বাংলাদেশকে সর্বজনীন বিচারিক নীতিমালা প্রয়োগ করা উচিত

ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে- এ বিষয়ে এখন জোরালো প্রমাণ রয়েছে। তথ্য-উপাত্ত ও বিশেষজ্ঞদের গবেষণায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা সংঘটিত গুরুতর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে- বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংসসাধন এবং ব্যাপকভাবে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা।

সোমবার, ১৬ জুন ২০২৫, ৯:৩৫ এএম

ইরান কি এবার পারমাণবিক বোমার দিকেই ঝুঁকবে

ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে এবং এই অভিযানকে ‘অপারেশন রেইজিং লায়ন’ নামে আখ্যায়িত করেছে। ইরানি কর্মকর্তারা একে দেশ দুটির দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধের সবচেয়ে সরাসরি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন।

রোববার, ১৫ জুন ২০২৫, ৩:৩৪ পিএম

বিশ্লেষণ ‘মুক্তিযোদ্ধা’ সংজ্ঞার রাজনৈতিক জটিলতা কোথায়

এ তথ্য গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৮ সালে যখন এ আদেশ রহিত করে ‘পরিমার্জনমূলক যুগোপযোগী’ করার বিল আনা হয়, তখন যুক্তি হিসেবে বলা হয়েছিল যে বাহাত্তরের সংজ্ঞার কারণে সব মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা সম্ভব হচ্ছিল না। এ উদ্দেশ্য থেকেই স্পষ্ট হয় যে মূলত ‘সম্মানী ভাতা’ দেওয়ার সুবিধার জন্যই আইনটি পুনঃপ্রণয়ন করা হয়েছিল।

রোববার, ১৫ জুন ২০২৫, ৩:২৫ পিএম

ইসরায়েল ঠিক এখনই কেন ইরানে হামলা করল

ইরানে হামলার চিন্তাভাবনা ২০১২ সালে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সময় তুঙ্গে পৌঁছেছিল। কিন্তু তখন ওবামা প্রশাসন তাঁদের থামিয়ে দেয়। পরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়। তখন কিছু ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দাপ্রধান মনে করেছিলেন যে ইসরায়েলকে একাই হামলা করা উচিত নয়।

রোববার, ১৫ জুন ২০২৫, ১১:২৪ এএম

বাংলাদেশের রাষ্ট্রনৈতিক উন্নয়ন

রোমান্টিক স্বজাতিপ্রেম থেকে নয়, কাঠখোট্টা তথ্য-তত্ত্ব বিশ্লেষক, গবেষক ও বিশেষজ্ঞ হিসেবেই বলতে পারি, অন্যান্য কোনো কোনো ক্ষেত্রে যা-ই হোক না কেন, অন্তত রাষ্ট্রনৈতিক উন্নয়ন পর্যায়ক্রমে বাংলাদেশ, কয়েক শতাব্দীর সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক নিপীড়নে তার সবকিছু দুমড়ে-মুচড়ে ফেলার পরেও আজও সারা জগতের হাতে গোনা শীর্ষস্থানীয় মাত্র গুটি কতেক—আর এশিয়ায়, একমাত্র জাপানের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

রোববার, ১৫ জুন ২০২৫, ৮:৫১ এএম

পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ভারতের চেষ্টা পুরোপুরি ব্যর্থ

নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এই অভ্যুত্থানটি এমন এক সময়ে সংঘটিত হয়েছে, যখন ভারতের সর্বদলীয় একটি প্রতিনিধিদল সারা বিশ্ব ভ্রমণ করছে পাকিস্তানবিরোধী প্রচারণার টার্গেট নিয়ে। এই প্রতিনিধিদলের পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে, পাকিস্তানের ভূখণ্ড থেকে যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেজন্য দেশটিকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত পশ্চিমাদের।

রোববার, ১৫ জুন ২০২৫, ৮:৪৩ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির ভবিষ্যৎ

বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ম্যাকিনসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি চাকরি অটোমেশনের দ্বারা প্রভাবিত হতে পারে। অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ফিউচার জবস’ প্রতিবেদন অনুযায়ী, এআইয়ের স্বয়ংক্রিয়তায় একদিকে চাকরি হারাতে পারে ৮ কোটি ৫০ লাখ মানুষ; অপরদিকে সৃষ্টি করবে প্রায় ৯৭ মিলিয়ন নতুন ধরনের কাজ। অর্থাৎ, এই পরিবর্তন একদিকে যেমন হুমকি, তেমনি অন্যদিকে সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে।

রোববার, ১৫ জুন ২০২৫, ৮:৩৮ এএম