জিলহজ মাসের আমল ও কোরবানির ঐতিহ্য
জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জিলহজের ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, ওই সময়ের প্রতিদিনের রোজা এক বছরের রোজার ন্যায় আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায় মর্যাদাপূর্ণ।’ (তিরমিজি, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৫৮)
