অনুসন্ধান

‘সন্তান হত্যা’ কি কেবলই একটি ফৌজদারি অপরাধ?

২০২৪ সালের ৬ ডিসেম্বর বেলা সোয়া তিনটার দিকে দিয়াবাড়ির লেকপাড় থেকে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় এক শিশুর মরদেহ পাওয়া যায়। দেশের এখানে–সেখানে শিশু, বিশেষ করে নবজাতকের মরদেহ পাওয়া এখন গুরুত্বহীন নিত্য খবর। তবে দিয়াবাড়ির লেকপাড়ে পাওয়া শিশুটি নবজাতক ছিল না।

বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪০ এএম

দাঙ্গার কত রূপ কত বয়ান

‘দাঙ্গা’ বাংলাভাষার একটি শব্দ, তবে এটি কোনো সাধারণ শব্দ নয়। এ শব্দের একটি চিত্র আছেÑ যাতে স্পষ্ট হয়ে ওঠে হত্যা, ধ্বংস, ধর্ষণ ও উগ্রতার যাবতীয় পাশবিক কর্মকাণ্ড। এমন কাণ্ডের জন্য বিখ্যাত হয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত।

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ৪:১৪ পিএম

সমকালীন প্রসঙ্গ সংবিধান সংস্কার কমিশনের অপ্রয়োজনীয় প্রস্তাব

সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ওয়েবসাইটে তাদের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন এই কমিশন নভেম্বর মাসে দেশের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে একটি পরামর্শ সভার আয়োজন করে। আমাকেও ওই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আমি সংবিধান সংস্কারে আমার প্রস্তাবগুলো উপস্থাপন করেছিলাম। পরে কমিশনের অনুরোধে প্রস্তাবগুলো লিখিতভাবে কমিশনে পেশ করেছিলাম। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আমার প্রায় সবক’টি প্রস্তাব কমিশনের প্রতিবেদনে স্থান পেয়েছে। সেগুলো হলো:

সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

গণপরিষদ গঠন নয়া সংবিধান ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করলো এনসিপি

অবশেষে বহুল প্রচারিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ঢাকার সবচেয়ে সুপরিসর রাজপথ মানিক মিয়া এ্যাভিনিউতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ অবশেষে বহুল প্রচারিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।

রোববার, ০২ মার্চ ২০২৫, ৯:৪৭ এএম

স্বাগত মাহে রমযান

মাহে রমজান ,

রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস পবিত্র রমযানুল করিম সমাগত। আহলান্ সাহলান্ মাহে রমযান। মুসলিমদের কাছে এই ।

রোববার, ০২ মার্চ ২০২৫, ৯:৪০ এএম

সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুন বাংলাদেশ সামনে এগিয়ে যাবে

বাংলাদেশ এক চরম সামাজিক-রাজনৈতিক সন্ধিক্ষণ অতিক্রম করছে। নতুন শিশুকে ভূমিষ্ঠ করার আগে যেমন মায়েরা যন্ত্রণায় কাতরায়, নবজাতক যেমন নতুন বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে চিৎকারে নিজের অস্বস্তির জানান দেয়, বণ্য পরিবেশে প্রাণী জগতে নতুন শাবকের আগমনে চারপাশে হিং¯্র মাংশাসী প্রাণীরা যেমন নরম মাংসের লোভে ওঁত পেতে থাকে, নতুন বাংলাদেশ তেমনি এক নতুন বাস্তবতার মুখোমুখী হয়ে জটিল আবর্তে হাবুডুবু খাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বিশেষ কোনো রাজনৈতিক দলের এজেন্ডা মেনে বাস্তবায়িত হয়নি। এটি ছিল, বিগত ৫৪ বছর ধরে চলা ভারতীয় আধিপত্যবাদী রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিক্ষুব্ধ প্রতিরোধের বিস্ফোরণ।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২০ পিএম

সেনাপ্রধানের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম বারের মত রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারিতে রাওয়া কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দেয়া বক্তব্য নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান তাঁর বক্তব্যে যে সতর্ক বার্তা দিয়েছেন তা কাদের উদ্দেশ্যে দিয়েছেন স্পষ্ট না হলেও দেশের রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক বিতন্ডা এবং বিভক্তির কথা স্মরণ রেখে বলা যায়, তা দেশের রাজনৈতিক দল, সরকার এবং সব অংশীজনদের উদ্দেশ্যেই বর্তায়। তবে দেশের চলমান বাস্তবতায় সেনা প্রধানও দায় এড়াতে পারেননা। বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা নিরসনে মেজিস্ট্রেসি পাওয়ারসহ সেনাবাহিনী মোতায়েন সত্ত্বেও পরিস্থিতির অবনতিতে সেনাবাহিনীর ভূমিকা ও আন্তরিকতা নিয়ে জনমনে এক ধরণের সংশয় সৃষ্টি হতেই পারে। এহেন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বিভক্তি ও দলাদলি পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। সেনাপ্রধানের বক্তব্যে এ বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে উঠে এসেছে। তার এই সতর্ক বার্তা যথার্থ। তবে তার বক্তব্যের ভাব-ভঙ্গিম সম্বোধন ও শারিরি ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাপ্রধান এই হত্যাকান্ডের জন্য সাবেক বিডিআর সদস্যদেরই দায়ী করেছেন। এটুকু বলাই যথেষ্ট নয়। এই হত্যাকান্ডের সাথে প্রতিবেশি দেশের ষড়যন্ত্র, তৎকালীন সরকারের মন্ত্রী-এমপিসহ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার যে সব অভিযোগ গত ১৫ বছর ধরে এসেছে তা’ অমূলক বা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনগুলোর মধ্যে পিলখানা হত্যাকান্ড তদন্ত কমিশন অন্যতম গুরুত্ব বহন করছে। দেশের মানুষ আশা করে, পিলখানা হত্যাকান্ডে কারা জড়িত, কারা সহযোগী, বাইরের কোনো শক্তি জড়িত কিনা, তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত কমিশনের। এমতাবস্থায় সেনাপ্রধানের বক্তব্য স্বাধীন তদন্ত কমিশনের কাজে প্রভাব সৃষ্টি করবে কিনা, কেউ কেউ এমন কথাও বলছেন।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২:৪৮ পিএম

কৃষি খাদ্যপণ্যের বাজার প্রায় ১৫ বিলিয়ন ডলারের, আমদানির প্রয়োজন পড়ে ৫ বিলিয়নের

বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও আমদানিনির্ভরতা এখনো প্রকট। পরিসংখ্যান বলছে, দেশে উৎপাদিত কৃষিপণ্যের বাজারের আকার প্রায় ১০ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

পতিতদের ইতিবৃত্ত ও ভবিষ্যৎ

আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐহিত্যবাহী রাজনৈতিক দল হিসাবে মনে করা হলেও নানাবিধ উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি এখন রীতিমত অস্তিত্ব সঙ্কটে পড়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে ভবিষ্যৎ নিয়েও। স্বাধীনতার পর দলটি নিয়মিত বিরতিতে ক্ষমতায় এসেছে। ২০০৮ সালে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দীর্ঘ প্রায় ১৬ বছর সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় ক্ষমতায় থেকেছে।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

জার্মান নির্বাচন ইউরোপকে যে দিকে নিতে পারে

২৩ ফেব্রুয়ারির জার্মান নির্বাচনে খ্রিষ্টান ডেমোক্র্যাটস (সিডিইউ/সিএসইউ) জয়লাভ করেছে। ২৮.৫ শতাংশ ভোট পেয়ে জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সোশ্যাল ডেমোক্রেটিক এসপিডির সঙ্গে জোট চাইবেন বলে নিশ্চিত করেছেন। যদিও গত নির্বাচনে জয়লাভকারী এসপিডি ভোট পেয়েছে মাত্র ১৬.৪ শতাংশ; তারাই সিডিইউ নেতা ফ্রেডরিখ মার্জের জন্য একমাত্র বিশ্বাসযোগ্য জোটসঙ্গী হিসেবে আবির্ভূত। মার্জের প্রথম কাজের মধ্যে একটি হলো তাঁর সাহসী বিবৃতি, যেখানে তিনি বলেছেন, তাঁর প্রথম অগ্রাধিকার‘যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপকে শক্তিশালী করা, যাতে ধাপে ধাপে আমরা সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা অর্জন করতে পারি।’

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

‘কিংস পার্টি’ গঠনের বাস্তবতা দেশে নেই

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দলের গড়ে ওঠা নিয়ে সবখানে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ করা যাচ্ছে। দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দল আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম—সম্প্রতি এক সেমিনারে প্রখ্যাত চিন্তক রেহমান সোবহান এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনা অত্যন্ত ইতিবাচক। কারণ, দলটির নেতৃত্বে থাকবেন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অর্গানিকভাবে উঠে আসা তরুণ নেতৃত্ব।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক

ঘটনার সময় জানা না গেলেও পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায় যে, কিছু অফিসারকে বিদ্রোহের সাথে সাথে হত্যা করা হলেও বেশিরভাগ অফিসারকে হত্যা ও তাদের পরিবারবর্গকে নির্যাতন ও নিপীড়ন এবং সম্পদ লুণ্ঠন করা হয় ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি দিনভর।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৭ এএম

দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। ২০১৪, ২০২৮ এবং ২০২৪ সালের বিতর্কিত এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যারা বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে ৩৩ জনকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১২ এএম

আমরা আরম্ভ করি, শেষ করি না

রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশকে উদ্ধৃত করে রাজনৈতিক আলোচনা করা পাঠকের কাছে ভালো না-ও লাগতে পারে। কারণ তাঁরা রাজনীতির মানুষ ছিলেন না। তারপরও আজ রবীন্দ্রনাথ ও জীবনানন্দ উদ্ধৃত করেই রাজনীতির ওপর সামান্য আলোকপাতের চেষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতির মানুষ না হয়েও রাজনৈতিক ইস্যুতে কথা বলেছেন, মতামত দিয়েছেন। তাঁর একটি বিখ্যাত উক্তি:

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২১ পিএম

ছাত্রদের নতুন দল কি নতুন রাজনীতি হাজির করতে পারবে

নানা জল্পনাকল্পনার পর নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রক্তাক্ত এক বিপ্লবের ফল হিসেবে এই দলটি গঠিত হতে যাচ্ছে। তাই সবার প্রত্যাশা হচ্ছে, দেশের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে দলটি। গ্রহণযোগ্য কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। নতুন দলের কাছে সবাই নতুন রাজনীতিই প্রত্যাশা করছে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩০ পিএম

শিল্পে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগেও সাড়া মেলেনি

২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছর দেশের অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে অর্থায়নের উৎস ও পণ্য উৎপাদন বিষয়ে বিনা প্রশ্নে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগের সুযোগ দিয়েছিল সরকার।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২:০৩ পিএম

প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগ

প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগের বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশ কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারে না। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয়। তাই থিংকট্যাংকগুলোর এ নিয়ে গবেষণা করা এবং সরকারকে পরামর্শ দেয়া উচিত, যাতে সামগ্রিকভাবে জাতি হিসেবে আমরা উন্নত হতে পারি এবং প্রতিরক্ষা, পানিসম্পদ ও নিরাপত্তাসহ সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে পারি। তিনি ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এফএসডিএস) নামে গবেষণাধর্মী নতুন একটি ইনস্টিটিউটের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান আরো বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সুশাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতীয় স্থিতিশীলতা অর্জনে সঠিক গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়ন অপরিহার্য। আমরা এ কাজে সর্বাত্মক সহায়তা দেবো যাতে এটি দেশের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে

রাজনৈতিক দল,

এত দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করে আসছেন, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। পুলিশের বরাতে ডেইলি স্টার-এর প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেছে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম

শহীদ সেনা অফিসারদের নৃশংস হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল

এতো বছর আমরা একটা জালিম শাসনের অধীনে ছিলাম। উনি (হাসিনা) এতো বছর ধরে পিলখানায় শহীদ সেনা অফিসারদের নৃশংসহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাই করেছেন। আমরা তো পিলখানায় ছিলাম, অনেক সৈনিককে হত্যা করা হয়েছে। কেউ জেলে আছেন। তিনি আরও বলেন, আমরা চাই, বিচার। কারণ নিরপরাধ সেনা অফিসারদের হত্যা করা হয়েছে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম