ভারতের মুসলিমরা রাজনৈতিকভাবে কেন ‘এতিম’ হয়ে গেল
সরকার যে মুসলমানদের কল্যাণের কথা বলে ওয়াক্ফ ব্যবস্থার সংস্কার করছে—দাবিটা সন্দেহজনক মনে হওয়াটাই স্বাভাবিক। গত ১০ বছরে সরকার যেভাবে মুসলমানদের নিয়ে নির্লিপ্ত থেকেছে, তাতে এ দাবি বিশ্বাসযোগ্য হয় না; বরং এটাকে রাজনৈতিক ধোঁকাবাজির আরও একটি দৃষ্টান্ত বলা চলে।
