অনুসন্ধান

ভারত, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে শিক্ষকদের বেতন কেন কম?

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পদভিত্তিক বেতনসীমা হলো: প্রভাষক (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা, সহকারী অধ্যাপক (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং অধ্যাপক (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী)।

রোববার, ৩১ আগস্ট ২০২৫, ৮:০৫ এএম

দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রয়োজন ‘সামাজিক আবাসন’

প্রতিবছর গড়ে ২০ লাখ লোক গ্রাম থেকে শহরে চলে আসে। তাদের অধিকাংশই ঢাকায় এবং ক্ষুদ্র অংশ চট্টগ্রাম শহরে যায়। ২০৫০ সাল নাগাদ শহরাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে বলে এক পূর্বাভাসে বলা হয়েছে। ফলে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে শহরাঞ্চলে আবাসন সংকট আরো তীব্র হবে।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৩:৪৩ পিএম

ইসরাইলের সঙ্গে উত্তেজনা : যুদ্ধপ্রস্তুতি তুরস্কের

ইসরাইল সিরিয়ায় অব্যাহতভাবে হামলা করে দেশটির সামরিক শক্তি ধ্বংস করার পাশাপাশি অনেক এলাকাও দখল করেছে। ইহুদি বর্ণবাদী এই দেশটি এখন সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা প্রদেশকে সংখ্যালঘু দ্রুজদের জন্য আলাদা রাষ্ট্র করার অপতৎপরতা শুরু করেছে।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৩:২৩ পিএম

লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি বন্ধের বিকল্প নেই

ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে। এর প্রতিবাদে তীব্র আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গত বছর ১৭ জুলাই আন্দোলনের সময় শিক্ষাঙ্গনে দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র ও শিক্ষকদের প্রচলিত দলীয় রাজনীতির পথ রুদ্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন শিক্ষার্থী ও জনগণ। দাবি ওঠে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সরকারকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইনের মাধ্যমে কার্যকর করতে হবে এই সিদ্ধান্ত।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৩:১৪ পিএম

প্রকৌশল পেশায় রেষারেষি নয়, সমঝোতা দরকার

অন্যদিকে প্রকৌশলে ডিপ্লোমাধারীরাও আন্দোলনে আছেন। তারা নিজেদের প্রকৌশলী হিসেবে পরিচয় দিতে চায় এবং প্রকৌশলীদের জন্য উপযুক্ত পদগুলো বর্ধিত হারে প্রকৌশলে ডিপ্লোমাধারীদের পদায়ন চায়। এর বাইরে তাদের কিছু কিছু দাবি স্বার্থগত দ্বন্দ্ব থেকে উদ্ভূত; পেশাগত রেষারেষির কারণেই হয়তো তারা দাবিগুলো তুলেছেন। দাবিগুলো স্নাতক প্রকৌশলীদের এবং বৃহত্তর প্রেক্ষাপটে পুরো প্রকৌশল খাতের স্বার্থবিরোধী।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৩:০৪ পিএম

এআই: ভবিষ্যতের নাকি বিভ্রান্তির ব্যাধি

বিশ্বজুড়ে দিন দিন এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বলতে গেলে বর্তমান প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বৈপ্লবিক পরিবর্তনের নাম। লেখালেখি, ডিজাইন, গবেষণা এমনকি ভিডিও নির্মাণসহ প্রায় সব ক্ষেত্রেই এআইয়ের নানামুখী ব্যবহার দেখা যাচ্ছে।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ২:১২ পিএম

নির্বাচন নিয়ে এখনো আশঙ্কা কেন

দেশজুড়ে একটি নির্বাচনী আবহ সৃষ্টির প্রক্রিয়া ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে। বলা বাহুল্য, রাজনৈতিক দলগুলোই এই আবহ সৃষ্টি করছে। নির্বাচন কমিশনও (ইসি) তাদের যাবতীয় প্রস্তুতি পর্যায়ক্রমে চালিয়ে যাচ্ছে।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ২:০৮ পিএম

ইসরায়েলের আগ্রাসন কীভাবে মোকাবিলা করবে তুরস্ক

তুরস্ক তাদের এই নতুন সিরিয়া নীতি ‘আঞ্চলিক মালিকানা’ ধারণার ওপর ভিত্তি করে দাঁড় করায়। তুরস্কের সিরিয়া নীতির কেন্দ্রে রয়েছে ইস্যু কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)। এরপরও তুরস্ক ওয়াইপিজিকে নিয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে দামেস্কের সঙ্গে সংগঠনটির সমঝোতার প্রচেষ্টাকে সমর্থন করেছে।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম

এখনো বহাল বিতর্কিত আদেশ, রাজস্ব ও নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নিন

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রশাসনিক নির্দেশনা বহাল থাকায় সরকার এখনো বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। গণ-অভ্যুত্থানে সরকার পতনের এক বছর পার হলেও রহস্যজনক কারণে জয়ের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম

জুলাই সনদ নিয়ে মতভেদ এত প্রবল কেন?

বর্তমানে রাজনীতিতে সক্রিয় থাকা সব দলের উদ্দেশ্য যদি হয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেওয়া, তাহলে নির্বাচনের বিকল্প নেই। প্রশ্ন হলো সেই নির্বাচনটি কীভাবে হবে?

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১১:০৬ এএম

রেলওয়ের পূর্বাঞ্চল ভাড়া বৃদ্ধি নয়, অপ্রয়োজনীয় ব্যয় কমান

রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রতিবছর হাজার হাজার কোটি টাকা লোকসান সামাল দিতেই এ ভাড়া বাড়ানোর উদ্যোগ। কিন্তু লোকসানের মূল কারণ কি যাত্রীভাড়া কম হওয়া, নাকি রেলওয়ের অভ্যন্তরীণ অদক্ষতা ও অনিয়ম?

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৮:৫৮ এএম

চীনে মোদির সফর এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে

ভারত ও চীনের জনসংখ্যা বিশ্বের মোট মানুষের প্রায় ৩৫ শতাংশের কাছাকাছি। অর্থনৈতিক দিক থেকে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ভারত খুব শিগগির তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে।

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৮:৫৩ এএম

মানবতার সর্বোত্তম আদর্শ হজরত মুহাম্মদ (সা.)

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তিনি তাঁর রাসুলকে পথনির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটিকে সব ধর্মের ওপর বিজয়ী করেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সুরা ফাতহ, ৪৮: ২৮)

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৮:৪৫ এএম

বাংলাদেশে ইসলামোফোবিয়া মানা যায় না

ইসলামোফোবিয়ার শিকড় অনেক পুরোনো। মধ্যযুগে ক্রুসেড যুদ্ধের সময় ইউরোপীয় শক্তিগুলো ইসলামকে ‘শত্রু ধর্ম’ হিসেবে আখ্যায়িত করে। উপনিবেশ যুগে মুসলিম সমাজকে দুর্বল করার জন্য ইসলামের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হয়। আধুনিক যুগে ৯/১১-এর ঘটনা কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং সেটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৪:১১ পিএম

ইসরাইলের গণহত্যা : হতাশা এড়িয়ে টিকে থাকবেন কীভাবে?

কীভাবে একজন ভালো মানুষ নিজেকে ইসরাইলি বা জায়নবাদী বলবে, সেটা এখন আর বিবেচ্য নয়। এখন জরুরি প্রশ্ন হলো, আমরা, পুরো মানবজাতি কীভাবে আমাদের সজ্ঞান নিয়ে জীবনযাপন করব? এই গণহত্যা চলছেই। যারা এটা করছে, তাদের না আছে হৃদয়, না আছে অনুশোচনা।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৩:৪৭ পিএম

রাজনৈতিক বক্তব্যে সংযম ও জাতীয় স্বার্থ

জুলাই বিপ্লবের পর এক মুহূর্তের জন্য আশার সঞ্চার হয়েছিল। কিছু সময়ের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব জাতীয় ঐক্যের জরুরি প্রয়োজন নিয়ে একই ভাষায় কথা বলছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন, অতীতের তিক্ত বিভাজনকে পেছনে ফেলে ন্যায়বিচার, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে মনোনিবেশ করবেন। এই প্রাথমিক সুর সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি করেছিল, যারা দীর্ঘদিন ধরে সহযোগিতার রাজনীতি দেখতে চেয়েছিল, মুখোমুখি সংঘর্ষের নয়।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ২:৪৭ পিএম

গাড়ির ফিটনেস এবং রাষ্ট্রের ফিটনেস

ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বড় অসুবিধা হলো, চালক পরিবর্তন হলেই গাড়ি বিষয়ে তাঁদের হাজারটা অবজারভেশন থাকে, অভিযোগ থাকে। যেমন গাড়ির ফিটনেস ঠিক নেই, অমুক পার্টস বদলানো দরকার, এটা নেই, সেটা নেই, আগের চালক এটা করেছে, ওটা করেনি ইত্যাদি ইত্যাদি।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১:১৯ পিএম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অশ্লীল স্লোগান: দায় কার?

প্রথমেই ‘অশ্লীলতা’ শব্দটি সম্পর্কে পণ্ডিতদের শরণাপন্ন হওয়া যাক। বাংলা একাডেমি আধুনিক বানান অভিধানে ‘অশ্লীল’ শব্দের অর্থ পাওয়া যায় কয়েকটি; যেমন—অশালীন, অশিষ্ট, কুরুচিপূর্ণ, কুৎসিত ও জঘন্য। অশ্লীল থেকেই এসেছে অশ্লীলতা শব্দটি, যার জুতসই ইংরেজি ‘ভালগারিজম’। এআই পণ্ডিতের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, স্পষ্ট জানিয়ে দিল, ‘ভালগারিজম’ বা ‘ভালগারিটি’ ‘অশ্লীলতা’ বোঝাতে ব্যবহৃত হয়, যা সমাজে সাধারণত আপত্তিকর, নোংরা বা অশ্লীল বলে বিবেচিত হয়।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১:০০ পিএম

ইসরায়েলে কেন ‘কখনো আর নয়’ ব্যানার নিয়ে বিক্ষোভ

ইসরায়েলের পুলিশ আগে থেকে অনুমতি নেওয়া এই মিছিলের অনুমোদন বাতিল করে দিয়েছিল। আমাদের মতো বিরোধীদের কণ্ঠস্বর তারা যে নীরব করে দিতে চায়, এটা ছিল তার সুস্পষ্ট চেষ্টা। কিন্তু আমরা তাদের উদ্দেশ্য সফল হতে দিইনি।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১২:০৫ পিএম

হৃদয়ে লেখো সনদ, সনদ রয়ে যাবে

বিশেষ করে বিধিবিধান যদি অন্যদের লেখা সনদ হয়, সেগুলো মেনে নেওয়া আরও কঠিন। তবে নিজেদের তৈরি সংস্কারগুলোর প্রতি রাজনীতিবিদদের স্বভাবতই দুর্বলতা রয়েছে, সংগত কারণেই।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম