প্রশ্নমুক্ত নির্বাচন: দায়িত্ব সবার
নির্বাচন প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক। আর আইনশৃঙ্খলা বাহিনী বলতে মানুষ আগে চেনে পুলিশকে। তারপর সেনা, র্যাব, বিজিবি, আনসার। বাস্তবতা হচ্ছে এখনো ট্রমা কাটেনি পুলিশের। গেল সরকার আমলে নানা ক্রিয়াকর্মে পুলিশকে কেবল জনতার প্রতিপক্ষও বানিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভের ঐ জায়গা থেকে পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।
