অনুসন্ধান

জুলাই সনদ : আপত্তি-বিপত্তি

ঘোষণার অপেক্ষায় থাকা জুলাই সনদ নিয়ে আপত্তি ও বিপত্তি দেখা দিয়েছে। স্পষ্টত তিনটি দফায় আপত্তি আছে বিএনপির। এগুলো হচ্ছে- দুই, তিন ও চার নম্বর দফা। সনদের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য দেখা দিয়েছে। বিএনপির সর্বশেষ নীতিনির্ধারণী সভায় এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে মতামত দেয়ার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। তারা জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে ঐকমত্য কমিশনকে জানাবে।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

পরমতসহিষ্ণুতা : সভ্য রাজনীতির অপরিহার্য শর্ত

কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির অঙ্গনে যে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে, তা সমাজের নৈতিক অবক্ষয়ের একটি উদ্বেগজনক চিত্র। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার আসরে, যেখানে যুক্তি, জ্ঞান ও ভদ্রতাকে সর্বাধিক স্থান দেয়ার কথা, সেখানে অশ্রাব্য ও অপমানজনক স্লোগান উচ্চারণ শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মর্যাদা ক্ষুণ্ন করে না; বরং প্রজন্মের জন্যও একটি ভুল উদাহরণ হয়ে দাঁড়ায়।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১১:০০ এএম

নির্বাচনে ইইউর কারিগরি সহায়তা প্রসঙ্গে

গত ১৯ আগস্ট মঙ্গলবার ইইউর ছয় সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক করে এই সহায়তার ঘোষণা দেয়। রাষ্ট্রদূত মিলার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে।’ তিনি ভোটার শিক্ষা, কার্যকর পরিকল্পনা ও বিরোধ নিষ্পত্তির মতো ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তার উল্লেখ করেন। এছাড়া, আগামী নির্বাচনে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাবনাও তিনি উল্লেখ করেছেন, যা অন্তর্বর্তী সরকার ও ইসির সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। ইইউর সাথে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্র্যাসির বিশেষজ্ঞরাও এতে জড়িত, যারা নাগরিক পর্যবেক্ষণের ওপর জোর দিচ্ছেন।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম

ট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তা

সে সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও একই সঙ্গে তারা ছিল বিশ্বের ভাগ্য নির্ধারণকারী দুই সুপারপাওয়ার। কিন্তু এ বৈঠক কেবল অতীতের স্মৃতিচারণা নয়, এর ভেতরে আরও বড় বার্তা লুকিয়ে আছে।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৯:২৬ এএম

‘মৃত নগরী’ ঢাকা ড্যাপ সংশোধন ও বাস্তবায়ন করুন

গত ৫৪ বছরে কোনো সরকারই রাজনৈতিক কারণে রাজধানী শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেয়নি। বরং নানা গোষ্ঠীকে নানা সুবিধা পাইয়ে দিতে গিয়ে ঢাকাকে তারা পরিণত করেছে কংক্রিটের আবর্জনায়। ঢাকাকে মৃত নগরীতে রূপ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারহীনতার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকের) দুর্নীতি ও ঠুঁটো জগন্নাথের ভূমিকা মূলত দায়ী।

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৯:২২ এএম

শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি

কিন্তু প্রশ্ন রয়ে যায় এই ট্রানজিট দিয়ে কি বাংলাদেশ সত্যিই সিঙ্গাপুর, ব্যাংকক বা দুবাইয়ের মতো সমৃদ্ধ হয়েছে? সোজা উত্তর—না, হয়নি। বরং, দৈনিক আজকালের খবর পত্রিকার (৩ ফেব্রুয়ারি ২০২৫) প্রতিবেদন অনুযায়ী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার ফলে ১৬ বছরে বাংলাদেশ আয় করেছে মাত্র ৩৭ লাখ টাকা, অথচ কেবল ট্রানজিটের নিরাপত্তা সংশ্লিষ্ট খাতের ব্যয়েই খরচ হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।’ অর্থাৎ, যে ট্রানজিটকে উন্নয়নের সোনার হরিণ বলা হয়েছিল, তা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে এক বিশাল আর্থিক ক্ষতি এবং জাতীয় স্বার্থ বিসর্জনের প্রতীক।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৩:৪৮ পিএম

ড. শমশের আলী : দূরশিক্ষা ও বিজ্ঞানের মহিরুহ

দেশভাগের পর যশোর জিলা স্কুলে ভর্তি হয়ে ১৯৫৪ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। মেধাবী শমশের আলী স্কুল ও কলেজ জীবনে সব পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেছেন। রাজশাহী কলেজ থেকে ১৯৫৬ সালে ইন্টারমিডিয়েটে (বিজ্ঞান) উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৫৯ সালে স্নাতক সম্মান ও ১৯৬০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অবশ্য স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশের আগেই তিনি পাকিস্তান পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগ দিয়েছিলেন।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৩:৪২ পিএম

সরব হচ্ছে ফ্যাসিবাদের ‌সফট পাওয়ার

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক নিপীড়ন নিয়ে যখন সোচ্চার ছিল, তখন একমাত্র ‘অধিকার’ ছাড়া সব মানবাধিকারের দোকানদাররা ছিলেন অনেকটা নীরব। তাদের অনেকে গণমাধ্যমে প্রকাশ্যে সরকারের নিপীড়নকে সমর্থন দিয়েছেন।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৩:২৭ পিএম

গাজার ধ্বংসযজ্ঞে আরব শাসকদের নিষ্ক্রিয়তা

আমরা দেখতে পাই, গাজার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান উড়ে যায় আর ইসরাইলের পাতা ফাঁদ কতটা কার্যকর তা পর্যবেক্ষণ করে। অথচ ওরা বলে, ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপনের জায়গা বাছাই করতেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো গাজার আকাশসীমায় প্রবেশ করে। অথচ ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট প্রতিনিধি স্টিভ উইটকফ কিছুতেই গাজার বোমা হামলা, দুর্ভিক্ষ আর স্নাইপিং করে মানুষ মারা বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয় না।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ২:৫৯ পিএম

কর্তৃত্ববাদী শাসন ও ব্যক্তিত্বের অর্চনা

রোমান সম্রাটরা এভাবেই নিজেদের উপস্থাপন করতেন। কিন্তু ইউরোপে গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রগঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় রোমান সম্রাটদের ব্যক্তিপূজার বিষয়টি বেশিদূর এগোতে পারেনি। কারণ ব্যক্তিপূজা মূলত একনায়কতন্ত্রের মধ্য দিয়ে উত্থান ঘটে থাকে, যেটা তখন ইউরোপ পরিত্যাগ করা শুরু করেছে। কিন্তু বিশ্বের নানা দেশে একবিংশ শতাব্দীতেও আমরা ব্যক্তিপূজা দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১:৪৩ পিএম

জুলাই ঘোষণাপত্র ও জন-আকাঙ্ক্ষা

জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমাজের নানা পেশার নানা শ্রেণির প্রতিনিধিদের বাদ দিয়ে এবং জুলাই গণঅভ্যুত্থান থেকে উত্থিত নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে আলাপ না করেই শুধু রাজনৈতিক দলগুলার সম্মতির ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রণয়ন করায় এটা এমনিতেই গণমানুষের সবার প্রতিনিধিত্ব করার যোগ্যতা হারিয়েছে।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম

মাহমুদুর রহমানের কলাম রবীন্দ্রমোহগ্রস্ত বাংলাদেশি সুশীল

আমার নানা এক বেসরকারি প্রতিষ্ঠানে প্রধান হিসাবরক্ষকের চাকরি করতেন। কর্মস্থল থেকে বিকালে বাসায় ফিরে বই পড়াটাই তার প্রধান বিনোদন ছিল। বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমার দায়িত্ব ছিল পাড়ার গ্রন্থাগার থেকে স্নেহশীল নানার জন্য চাহিদামতো বই নিয়ে আসা। মাস চারেক আগে বহু বছর পর গেন্ডারিয়ায় বেড়াতে গিয়ে সেই ‘সীমান্ত গ্রন্থাগারের’ সামনে দাঁড়িয়ে জীবনের পড়ন্ত লগ্নে আমার বালকবেলা খুঁজে পেয়ে ভীষণ রকম নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছিলাম। দুই বাল্যবন্ধুর মাঝখানে দাঁড়িয়ে স্মৃতির মেঘে ঝাপসা হয়ে যাওয়া চশমার কাচ মুছেছিলাম অনেকক্ষণ ধরে।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:২৭ এএম

ছাত্র সংসদ নির্বাচন ও লেজুড়বৃত্তির রাজনীতি

সবাই চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসক হবে না। কেউ না কেউ রাজা হবে, উজির হবে, রাজনীতিবিদ হবে। যদিও রাজনীতির সেই মহৎ শব্দাবলি হারিয়ে গেছে। সম্পদের কর্তৃত্বপূর্ণ বণ্টনই রাষ্ট্রবিজ্ঞানে রাজনীতির লক্ষ্য। সুতরাং ক্ষমতা এবং অর্থবিত্ত আজকে রাজনীতির বাহন। এখনো সমাজে সেই সনাতন আত্মবাক্যগুলো বলাবলি হয় বটে; কিন্তু ময়দানে তা বাস্তবায়িত হয় না। যাই হোক, ভালো কিংবা মন্দ রাষ্ট্রকে তো কেউ না কেউ পরিচালনা করবে। সুতরাং ছাত্রসমাজের একাংশ অন্যান্য পেশাভিত্তিক কর্ম তৎপরতার সঙ্গে সঙ্গে রাজনীতিও করবে—এটাই স্বাভাবিক। তাই সমাগত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের আশাবাদের শেষ নেই।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:২২ এএম

নাগরিকত্ব হারাচ্ছেন ভারতের মুসলমানরা

১৯৪৭ সালে পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে যাওয়া মুসলমানদের কী পরিণতি হবে ভবিষ্যতে, সে ব্যাপারে মুসলিম লীগ নেতারা ১৯৪০-এর দশকেই সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন। তারা বলেছিলেন, ‘হিন্দু কংগ্রেস’ পার্টির শাসন ভারতের মুসলমানদের প্রান্তিক পর্যায়ে ঠেলে দেবে, তারা আর্থসামাজিক বৈষম্যের শিকার হবে, মুছে ফেলা হবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তারা হবে পরিকল্পিত সহিংসতার শিকার। মুসলিম লীগ নেতাদের সেদিনের ভবিষ্যদ্বাণী আজকের ভারতে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:১৮ এএম

বিদেশি ঋণ ‘সহায়তা’, নাকি ব্যবসা সম্প্রসারণের কৌশল

বিশ্বব্যাংক ও এডিবির মতো বহুপক্ষীয় আন্তর্জাতিক সংস্থার ঋণের ক্ষেত্রে বিভিন্ন বহুজাতিক করপোরেশনের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যটি সহজে বোঝা যায় না। তবে দ্বিপক্ষীয় ঋণের ক্ষেত্রে কেনাকাটা, পরামর্শক ও ঠিকাদার নিয়োগে বিভিন্ন শর্তের মধ্য দিয়ে মূল উদ্দেশ্যটি আড়ালে থাকে না।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৮:৪৯ এএম

আমেরিকার যে ভুলে চীন আজ এমন শক্তিধর

তখনকার ধারণা ছিল, একটি সমৃদ্ধ চীন উদার আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে মিলিত হবে। অর্থনৈতিক আন্তনির্ভরতা রাজনৈতিক সমন্বয় আনবে। পশ্চিমারা ভেবেছিল, চীনের উত্থান হুমকি নয়, বরং সুযোগ।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৮:৩৯ এএম

সংসদ, পরিষদ না গণভোট— কোন পথে যাবে দেশ

যখন কোনো দেশ নতুন করে তার সংবিধান তৈরি করতে চায়, তখন সাধারণত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সাংবিধানিক পরিষদ তৈরি করেই সেটা করা হয়। কিন্তু বিদ্যমান সংবিধান সংস্কারের জন্যও সাংবিধানিক পরিষদ সৃষ্টি করার উদাহরণ ইতিহাসে অনেক পাওয়া যায়।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৮:৩৬ এএম

পিআর’-এর অ‘পিয়ার’ কথা

বাংলাদেশ একটি ‘এককেন্দ্রিক রাষ্ট্র, ‘ইউনিটারি’, মানে এটির একটিই ‘কেন্দ্র’ আছে, ঢাকা। তাই আইনসভাটি ‘প্রাদেশিক’ না ‘ফেডারেল-সেন্ট্রাল’, তা বলা লাগে না। ‘জাতীয় সংসদের’ মূল পরিচয়টিই হলো আইনসভা-লেজিসলেচার। মানে এখানে বাংলাদেশি জনগণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আইন বানানো হয়। ‘আইন বানানো’ হয়! হ্যাঁ, ‘আইন বানানো’ হয়।

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৩:৫০ পিএম

ভারতকে কেন পরিত্যাগ করছে যুক্তরাষ্ট্র

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত ভারত বিভিন্ন ক্ষেত্রে একের পর এক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে কিন্তু সবই নীরবে হজম করেছে বাইডেন প্রশাসন। তবে ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক ঘোষণার মাধ্যমে এটি এখন পরিষ্কার, ওয়াশিংটনের দীর্ঘদিনের ভারত নীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে গেছে। আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়াসহ পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে সূচনা হতে চলছে নতুন এক অধ্যায়।

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৩:৪৭ পিএম