ঋণের ফাঁদ
দরিদ্র মানুষ জামানত দিতে পারে না বলে ব্যাংক থেকে ঋণ নিতে পারে না। অভাব এতটাই প্রকট হয়ে ওঠে যে টাকা প্রাপ্তিই জরুরি হয়ে পড়ে। কীভাবে এনজিও থেকে নেওয়া টাকা পরিশোধ করা হবে, সে চিন্তা হয়তো মাথায় আসে না। তাই কিস্তিগুলো বাদ পড়তে থাকলে দেখা যায় অশনিসংকেত। অন্য কোনো এনজিওর শরণাপন্ন হয়ে আগের এনজিওর ঋণ শোধ করেন কেউ কেউ। এভাবে ঋণের বোঝা বাড়তেই থাকে। কিস্তি দেওয়ার সময় হলে এনজিওর কর্মীরা টাকার জন্য চাপ দেন। তাতেও দিশেহারা হয়ে পড়েন কিস্তি দেওয়ার ক্ষমতাহীন মানুষ।
