অনুসন্ধান

মোদিবিরোধী আন্দোলন ও কলকাতায় আ.লীগ

অভিযোগ উঠেছে, শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদির কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারত একদিকে যেমন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্যদিকে তেমনি তার অর্থনৈতিক দুরবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে। এ অবস্থায় ভারতের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৬:০০ পিএম

নির্বাচন নিয়ে আশা ও আশঙ্কার দোলাচল

প্রধান উপদেষ্টা ড. প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের সময় ঘোষণা করার সাথে সাথে সারা দেশে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। বলা যেতে পারে, নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশে। অন্য দিকে বিভিন্ন দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা যার যার এলাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর বিগত দেড় দশকের বেশি সময় ভোট দিতে না পারা ভোটাররা যেন আনন্দিত হয়েছেন। বিশেষ করে সেসব তরুণ ভোটার যারা জীবনে প্রথম ভোট দিতে দীর্ঘকাল ধরে অপেক্ষায় আছেন।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৫:৫১ পিএম

নির্বাচন নিয়ে এখনো সংশয় কেন

প্রধান উপদেষ্টার এই অবস্থান নেওয়ার পরেও কেউ কেউ এখনো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন। তার কারণ হিসেবে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস নির্বাচন ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে’ হওয়ার কথা বললেও নির্দিষ্ট দিনক্ষণ তিনি এখনো ঘোষণা করেননি। নির্বাচন কমিশন (ইসি) এখনো সময় ঠিক করেনি।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্কে নতুন দিগন্ত

একটি চুক্তি হলো প্রতিরক্ষা। এই চুক্তির অধীনে দুই দেশ যৌথ নৌ ও বিমান মহড়ায় অংশ নেবে। এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও থাকবে। কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সাগরে নজরদারির ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা অনেক। মালাক্কা প্রণালিতে তারা জলদস্যুদের মোকাবিলা করে আসছে। এখান থেকে বাংলাদেশ শিখতে পারে। কারণ বাংলাদেশকে বঙ্গোপসাগরের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই এলাকা দিয়ে গুরুত্বপূর্ণ জাহাজ পরিবহন রুট গেছে। এই এলাকার মধ্যেই বাংলাদেশের নীল অর্থনীতির প্রতিশ্রুতি লুকিয়ে আছে।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১১:৫১ এএম

জুলাই ২৪ ও বাঙালি মুসলমান

‘আজাদি’ শব্দটি দাসত্ব থেকে মুক্তি ও অন্যায়ের শিকল ভাঙার ডাক আর ‘ইনকিলাব’ মানে নতুন সূচনা, পুরোনো কাঠামো ভেঙে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের অঙ্গীকার। এই শব্দ দুটিই জুলাই ২৪-এর অভ্যুত্থানের মূল স্পিরিটকে ধারণ করেছিল, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী বুঝতে পেরেছিল যে তারা জাতির ইতিহাসের একটি অংশ নির্মাণ করছে।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১১:০৮ এএম

ককেশাসে কী চায় যুক্তরাষ্ট্র?

আলোচনা ব্যর্থ হওয়ার একটা বড় কারণ ছিল। মার্কিন অবস্থান সেখানে ন্যায্য ছিল না। তারা আর্মেনিয়ার দিকে ঝুঁকে ছিল। যুক্তরাষ্ট্রের আর্মেনীয় লবি আর্মেনিয়ার দৃষ্টিভঙ্গিকে বেশি সমর্থন দিয়েছিল। ককেশাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশল তাদের নিজেদের জন্যই ততটা ভালো হয়নি। তাহলে ২৫ বছর পর এসে যুক্তরাষ্ট্র কেন আবার শান্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে?

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১০:৪৬ এএম

ওষুধশিল্প ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ

দেশপ্রেমিক ডা. জাফরুল্লাহ চৌধুরী ফার্মা জায়ান্ট প্রভাবশালী কোম্পানিগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে ১ হাজার ৭৪২টি ওষুধকে অপ্রয়োজনীয়/অকার্যকর ঘোষণা করতে এবং সরকার কর্তৃক সব ওষুধের মূল্য নির্ধারণে কমিটির মাধ্যমে সুপারিশ করেন। তৎপ্রেক্ষিতে ১৯৮২ সালের ১২ জুন যুগান্তকারী ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করা হয়।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম

প্রকৃত সংখ্যাগরিষ্ঠের রাজনীতি কোথায়

কিছু পরিসংখ্যানের ভিত্তি করে এটি লেখা হয়েছে। পরিসংখ্যানগুলো সরকারি ও আন্তর্জাতিক বিশ্বস্ত তথ্যসূত্রের ওপর ভিত্তি করে আনুমানিক হিসাব। অনেক ক্ষেত্রেই সুনির্দিষ্ট ‘সরকারি’ সংখ্যা নেই, তাই বিশ্বাসযোগ্য ডেটা থেকে যুক্তিসংগতভাবে অনুমান করা হয়েছে। প্রকৃত সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবে এ সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৮:৪৯ এএম

ইসরায়েল-তুরস্কের বিরোধে সিরিয়া কি ভাগ হয়ে যাবে

ইসরায়েলের পাশাপাশি তুরস্ক মধ্যপ্রাচ্যের শীর্ষ আঞ্চলিক ক্রীড়নক। ফলে অত্যন্ত অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে গেলে অনিবার্যভাবেই তুরস্ক ও ইসরায়েলকে অন্তর্ভুক্ত করতে হবে। আর দুটি দেশই মার্কিন চাপ উপেক্ষা করতে প্রস্তুত, যেটা অধিকাংশ মিত্রদেশের কল্পনারও বাইরে। তুরস্কে অবশ্য ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় রয়েছে। আঙ্কারার বিশ্বাস, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সর্বদা ইসরায়েলকেই অগ্রাধিকার দেবে।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৮:৪৫ এএম

আলাস্কা শীর্ষ বৈঠক: পুতিন ১, ট্রাম্প ০

কূটনীতিকে যদি খেলার প্রতীক ব্যবহার করে ব্যাখ্যা করতে হয়, তাহলে অনায়াসেই বলা যায়, আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে এক গোলে জিতেছেন ভ্লাদিমির পুতিন। শূন্য হাতে ঘরে ফিরেছেন ট্রাম্প।

রোববার, ১৭ আগস্ট ২০২৫, ৮:৪০ এএম

পাকিস্তান আন্দোলন ও ধারাবাহিক লড়াই বাঙালি মুসলমানের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের সংগ্রাম

১৪ আগস্ট পাকিস্তান আন্দোলনের সূচনালগ্ন হিসেবে পরিচিত। তবে এই আন্দোলনকে কেবল রাষ্ট্রের সীমানা নির্ধারণ বা রাজনৈতিক লড়াই হিসেবে দেখলে তা অসম্পূর্ণ থাকে। ইতিহাসকে যথাযথভাবে বোঝার জন্য আমাদের দেখতে হবে ব্রিটিশ বিরোধী লড়াই, হিন্দু-মুসলমান সম্পর্কের ভাঙন, কংগ্রেসের একদিক-দর্শিতা, মুসলিম লীগের জন্ম,…

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩:৫৭ পিএম

স্বাধীনতার সূচনা : ১৯৪৬ সালের নৌ বিদ্রোহ?

১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি। তৎকালীন বোম্বে শহরের রয়্যাল ইন্ডিয়ান নেভির (RIN) সিগন্যাল প্রশিক্ষণ জাহাজ ‘তলোয়ার’-এ শুরু হয় এক ইতিহাস-ঘটানো বিদ্রোহ, সিনিয়র সিগন্যালম্যান এম এস খান ও টেলিগ্রাফার মদন সিংয়ের নেতৃত্বে ১১ জন নাবিক নিজেদের ‘স্ট্রাইক কমিটি’ গঠন করেন। ধর্মঘট কমিটির মূল স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ভারতবাসী এক হও’ ও ‘ব্রিটিশ গেট আউট’।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩:৫৫ পিএম

গণতন্ত্রের অনির্বাণ শিখা

আজ এমন একটি সময়ে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী তাকর্মীসহ দেশবাসী পালন করছে, যখন তিনি পুরোপুরি সুস্থ নন। দিনটিতে দলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে আনন্দের খবর হচ্ছে, এ সময়টায় বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জনগণের প্রত্যাশা আগামী কয়েক মাসের মধ্যে দেশ গণতন্ত্রে উত্তরণ ঘটবে।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩:৫১ পিএম

ইলিশের দেশে ইলিশের আকাল

ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় হাতিয়ার জেলেরা ইলিশ শিকারে ব্যস্ত সময় কাটান। এখানকার বড় ২০টি ঘাটে ছোট-বড় প্রায় ১০ হাজার জেলে নৌকা নিয়ে নদীতে নামেন। এবারও জেলেরা আগের মতোই প্রস্তুতি নিয়ে শিকারে নেমেছেন, কিন্তু বিচরণ এলাকায় জালে মাছ ধরা পড়ছে অনেক কম। সর্বত্রই ইলিশ না পাওয়ার হতাশা। সরবরাহ কম থাকায় এর মূল্যবৃদ্ধির কারণে ইলিশ এখন বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ২:১৯ পিএম

রাজনীতির আদর্শিক দেউলিয়াত্বের স্বরূপ

সম্প্রতি সংঘটিত চাঁদাবাজি-কাণ্ডে আটক হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা। আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে তাঁদের আটক করা হয়। প্রথমবার ১০ লাখ টাকা নেওয়ার পর দ্বিতীয় কিস্তিতে আরও টাকা নিতে এলে আটক হন তাঁরা। ৫০ লাখ টাকা চাঁদা দাবির এ ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাগছাসের শীর্ষ নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, জানে আলম অপুসহ কয়েকজন।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ২:১৫ পিএম

কাগজের লেখা রাজনৈতিক দলগুলো কতটা মানবে

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মোট ১১টি কমিশন গঠন করে, যার প্রতিবেদন অনেক আগেই পেশ করা হয়েছে; কিন্তু সংবিধান ও নির্বাচনসংক্রান্ত সংস্কার কমিশন ছাড়া অন্যগুলো তেমন আলোচনায় আসেনি। সরকারও এত দিন আগ্রহ দেখায়নি। কয়েকটি কমিশনের প্রধান এ নিয়ে সংবাদমাধ্যমে উষ্মাও প্রকাশ করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, সরকার যদি এসব সুপারিশ আমলেই না নেবে, তঁারা পণ্ডশ্রম করলেন কেন।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম

চীন-ভারত ‘ড্যামযুদ্ধে’ বাংলাদেশ কি নীরবই থাকবে

পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও একই স্রোতে কিছু দূরে ড্যাম তৈরির উদ্যোগ নিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। প্রায় সবার অনুমান, আঞ্চলিক দুই পরাশক্তির এ রকম পানিযুদ্ধে বেশ ঝুঁকিতে পড়বে ভাটির বাংলাদেশ।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

শিক্ষাঙ্গনে গণতন্ত্রচর্চার নবযাত্রা শুরু হোক

ছাত্র–জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ক্ষেত্র তৈরি করেছে। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চার নবযাত্রা শুরু করা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গঠন এবং গঠনমূলক রাজনীতিকে পুনরুজ্জীবিত করার একটি বড় সুযোগ।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম

নোবেল, ট্রাম্প ও রসিকতা

শান্তিতে নোবেল পুরস্কার একসময় ছিল আন্তর্জাতিক নৈতিকতার শীর্ষ সম্মান—যেখানে পুরস্কার পেতেন তাঁরা, যাঁদের জীবন ও কর্ম বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত। আজ সেই পুরস্কার অনেকটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সৌজন্য উপহার। যা দেওয়া হয় যখন কারও হাত মলতে হয়, অহংকারে তেল দিতে হয় বা নিজের অ্যাজেন্ডা বাঁচাতে হয়। আর এই নতুন নোবেল-থিয়েটারের অন্যতম প্রধান চরিত্র ডোনাল্ড ট্রাম্প—যিনি মনে করেন, পৃথিবীতে শান্তি, সভ্যতা এবং সম্ভবত সূর্যের উদয়ও তাঁর জন্যই সম্ভব হয়!

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

শহীদ আব্দুল মালেকের শেষ দিনগুলো

আব্দুল মালেকের যুক্তিপূর্ণ ও তথ্যভিত্তিক বক্তব্য খণ্ডন করার সামর্থ্য তোফায়েল ও তার সাথীদের ছিল না। তারা গোপনে ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে কিছু হকিস্টিক এবং ক্রিকেট ব্যাট নিয়ে যায়। আব্দুল মালেক যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, তখন তোফায়েল আহমেদ, আব্দুর রব গং একযোগে হইচই করে তার ওপর হামলা করে। একপর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় রেসকোর্স ময়দানে। সেখানে এলোপাতাড়ি পিটিয়ে তার মাথা থেঁতলে দেয়া হয়।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৯:২৫ পিএম