অনুসন্ধান

সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এ এক শক্ত বার্তা বিপথগামী বিচারক গ্রেফতার

যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। উল্লেখ্য, এই প্রথম দেশের সাবেক কোনো প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হলো। সন্দেহ নেই, সুশাসন ও ন্যায়বিচারের প্রশ্নে এই গ্রেফতার জাতির ইতিহাসে বড় সাফল্যের অধ্যায় হিসাবে বিবেচিত হবে।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি : কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন

অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট তৈরিতে সহায়তা করলে তাদের ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) সামাজিকমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের সব অ্যাকাউন্ট মুছে ফেলার দায়িত্ব পালন করবে। এ বিষয়ে নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নের ক্ষমতাও থাকবে তাদের হাতে।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ৯:৩০ এএম

গাজায় কুকুরেরা মরদেহ ভক্ষণ করছে, পশু অধিকার নিয়ে সোচ্চাররা কোথায়

স্বীকৃত সংজ্ঞা [হিব্রু বাইবেলের আদি পুস্তক] অনুসারে, গাজার ভুক্তভোগীরা অন্য সব মানুষের মতোই জন্ম নিয়েছে এবং তা ‘তাঁর প্রতিমূর্তি’ হিসেবে। এটা এক বিরাট সমস্যা। কারণ, যারা ‘তাঁর প্রতিমূর্তি’ হিসেবে জন্ম নিয়েছে, তাদের হত্যা করা জঘন্য পাপ। যদি ঈশ্বরের প্রতিমূর্তি ধ্বংস করা হয়, তাহলেতো ঈশ্বর খুনিদের হৃদয় পরিত্যাগ করবেন।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ৯:২০ এএম

কোথায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার

সরকারের ভেতরে যে আরেকটি সরকার আছে, অনেক ঘটনায়ই তার প্রমাণ পাওয়া যায়। সরকার রাষ্ট্রীয় সংস্কারে অনেকগুলো কমিশন ও কমিটি করেছে, যার সব কটির সঙ্গে নির্বাচন ও সংবিধান সরাসরি সম্পর্কিত নয়, সরকার চাইলে প্রশাসনিক ও নির্বাহী আদেশেই সংস্কারকাজ করতে পারে। কিন্তু কাজগুলো হয়নি। দেবপ্রিয় ভট্টাচার্য নিজেও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। প্রতিবেদনের ফলাফল সম্পর্কে হতাশা ব্যক্ত করে চার মাস আগে বলেছিলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শ্বেতপত্র প্রতিবেদনটি গ্রহণ (ওউন) করেছেন। কিন্তু তাঁর উপদেষ্টা পরিষদে যাঁরা প্রাসঙ্গিক, তাঁরা গ্রহণ করেননি। হয়তো প্রতিবেদন অনুসারে সংস্কারের সক্ষমতার ঘাটতি আছে কিংবা অন্তর্বর্তী সরকার যে পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, তা সংস্কারের অনুকূলে নয়। (প্রথম আলো, ৫ মার্চ ২০২৫)

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ৯:০৭ এএম

প্রতিরক্ষা আধুনিকায়নের এখনই সময়

এ ধরনের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও বিগত দেড় দশকে বাংলাদেশ রাষ্ট্র তার প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিকে সেই গুরুত্ব ও পরিসরে গড়ে তুলতে পারেনি, যেটি জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন ছিল। এর প্রধান কারণ হিসেবে উঠে আসে ভারতের প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপ।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৪:০৬ পিএম

উত্তরা ট্র্যাজেডি থেকে শিক্ষা

কিছুক্ষণ পরই জানা যায়, বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমানটি ছিল চীনের তৈরি, যা প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। আইএসপিআরের তথ্যমতে, বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বেলা ১টা ১৮ মিনিটের দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ৩১ জন নিহত ও আহত ১৬৫ জন।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৪:০৩ পিএম

চব্বিশের বিপ্লব কেন অনিবার্য ছিল

মিডিয়া নিয়ন্ত্রণ, মিথ্যা অর্থনৈতিক বিবরণ এবং দৃশ্যমান অবকাঠামো প্রকল্পের মাধ্যমে এই বিষয়গুলো ঢেকে রাখার প্রচেষ্টা সত্ত্বেও বিপ্লবকে থামানো যায়নি। হাসিনার যুগ কর্তৃত্ববাদী শাসনের বিপদ এবং জনগণের অসন্তোষ উপেক্ষা করার পরিণতি সম্পর্কে একটি কঠোর শিক্ষা দেয়। নিচের কারণগুলো কর্তৃত্ববাদী শক্তি এবং নৃশংসতার মুখোশ উন্মোচন করে চব্বিশের বিপ্লবকে ত্বরান্বিত করে।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৪:০১ পিএম

ফ্যাক্ট-চেকিং সাংবাদিকতা ও ক্ষমতা উৎপাদন

২০১০ সালের পর থেকে ফেসবুক ও টুইটার হয়ে ওঠে ব্যক্তিগত মতামত প্রকাশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম। বিপুল পরিমাণে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার মতো ঘটনাগুলো তখন থেকেই ঘটতে থাকে। কিন্তু ২০১৬ সালে যুক্তরাজ্যের নির্বাচন ও ২০১৯ সালের কোভিডের সময় ভুয়া তথ্য ছড়ানো ব্যাপারটি অতীতের যেকোনো সময়ের তুলনায় সীমা ছাড়িয়ে যায়।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ২:১০ পিএম

বাংলাদেশের ওপর শুল্কঝড়ের পেছনে যুক্তরাষ্ট্র–চীনের প্রতিযোগিতা

বরাবরের মতোই এবারও আমরা একটা দ্বিধাগ্রস্ত মনোভঙ্গি দেখতে পেলাম। দ্বিধাদ্বন্দ্বে থাকার একটা প্রবণতা অনেক ক্ষেত্রেই আমাদের আছে। আমার ধারণা, যুক্তরাষ্ট্র এখন যে গুরুত্ব দিয়ে তার এই শুল্ক প্রকল্প নিয়ে সামনে এগোচ্ছে, আমরা ঠিক সেই গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখিনি। পত্রপত্রিকার খবরে দেখেছি, সরকারের একটা ধারণা ছিল, এটা এক বছর পিছিয়ে যাবে, আমরা সময় পাব; কাজেই অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এর প্রধান কারণ দুটি।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

লেজেগোবরে অবস্থা

বিগত আওয়ামী লীগ সরকার উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের ভূত দেখতে পেত, অন্তর্বর্তী সরকারও কি সবখানে আওয়ামী লীগের ভূত দেখছে? এত বড় একটি আন্দোলনের পর বিগত এক বছরে সরকারের অর্জন কী, সে বিষয়টিরও বিশ্লেষণ হওয়া প্রয়োজন।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

মাইলস্টোন নীতিহীনতার মাইলফলক হলো

ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। মাত্র ৩০৬ বর্গকিলোমিটারের মধ্যে প্রায় ২ কোটির অধিক মানুষের বসবাস এই মহানগরীতে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, আদালত সবকিছু মিলিয়ে এই শহর কেবল প্রশাসনিক নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। এমন একটি শহরের ওপর দিয়ে প্রশিক্ষণ বিমান ওড়ানো মানে হলো দাহ্য পদার্থ পরিপূর্ণ একটি জায়গার ওপর দিয়ে দিনের পর দিন আগুনের ফুলকি ছড়ানো। শহরের ওপর দিয়ে বিমান চলাচলের পরিণতি শুধু শব্দদূষণেই সীমাবদ্ধ থাকে না; এটি জনমানসে ভীতি তৈরি করে, শিশুমনে আতঙ্কের বীজ বপন করে এবং শিক্ষালাভের পরিবেশকে বিপর্যস্ত করে ফেলে।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৩২ এএম

বেলুচিস্তানে সশস্ত্র আন্দোলন কারা, কেন উসকে দিচ্ছে

গত দুই সপ্তাহে বেলুচিস্তানে অন্তত এক ডজন সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৯:৪৩ এএম

ভোটের তোড়জোড় শুরু করতে ইসির সামনে যত চ্যালেঞ্জ

সংবাদমাধ্যমেই প্রকাশ, নির্বাচন কমিশন ইতিমধ্যে এ বিষয়ে কিছু উদ্যোগ নিতে শুরু করেছে। দেশের শুভবুদ্ধিসম্পন্ন সব মহলের দাবি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বকীয়ভাবে চলুক এবং সংবিধান সমুন্নত রেখে মানুষের অধিকারের পথ মসৃণ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকার মনোযোগ আরও গভীর করুক। এ দাবি নানা মহল থেকে বহুদিন ধরেই করা হচ্ছে। গণতান্ত্রিক-রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিতকরণের ক্ষেত্রে দলগুলোর মধ্যে আস্থা গড়ে তোলা জরুরি। এমনকি দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা, গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা রাখা অবশ্যই জরুরি।

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৯:৩৯ এএম

জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকা

সরকারি চাকরিতে যৌক্তিক কোটা সংস্কার দাবিতে ২০২৪ সালে আন্দোলন শুরু হয়ে যা পরে স্বৈরাচার পতন আন্দোলনে রূপ নেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় জীবনে সরকারি চাকরিতে যোগ দেওয়ার চিন্তা খুব একটা করে না। কিন্তু তারপরও কোটা সংস্কার আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে রাস্তায় নেমে আন্দোলনের অন্যতম শক্তি হয়ে উঠবে, সেটা সরকারের ধারণার বাইরে ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছিল নিঃস্বার্থভাবে দেশের প্রয়োজনে, অন্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ভাই-বোনদের প্রতি সহমর্মী হয়ে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৩:১৭ পিএম

পিচ্ছিল পথে সিরিয়ার নবযাত্রা

সিরিয়ার মানুষের কাছে মুক্তির এই মুহূর্তটি ছিল অনেকটাই অপ্রত্যাশিত। এত সহজে এবং বলতে গেলে সস্তায়ই কাঙ্ক্ষিত মুক্তি মিলবে স্বৈরশাসন থেকে এমন ধারণা ছিল না সিরিয়ার মানুষের মধ্যে। তবে সহজে মুক্তি মিললেও এর মূল্য সিরিয়ার মানুষকে দিতে হবে অনেক বেশি। দেশটির আগামী প্রজন্মকে এই মূল্য পরিশোধ করতে হবে। কারণ দীর্ঘদিনের গৃহযুদ্ধে দেশটির অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা পুনর্গঠনে প্রয়োজন হবে প্রায় ১ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, স্বৈরশাসনবিরোধী আন্দোলনে জনগণের শারীরিক, মানসিক, মানবিক ও আবেগজনিত যে ক্ষতি হয়েছে, তার মূল্য ডলারে হিসাব করে নির্ধারণ করা সম্ভব হবে না। কারণ অর্থের বিনিময়ে কখনো এই ক্ষতি পুষিয়ে দেওয়া যায় না।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৩:১৪ পিএম

উড়ন্ত কফিন আর চাই না

সবচেয়ে বেশি যুদ্ধবিমান যেসব দেশে দুর্ঘটনার কবলে পড়ে তার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে—যেসব দেশের বড় আকারের বিমানবাহিনী আছে, নিয়মিত প্রশিক্ষণ ও অভিযান চালানো হয়, পুরোনো প্রযুক্তি বা রক্ষণাবেক্ষণ সমস্যা এবং যুদ্ধ বা সংঘাতপূর্ণ এলাকায় সক্রিয় থাকা।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ২:২১ পিএম

মিসর কেন চীনের দিকে ঝুঁকছে?

ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে ইরানের পর মিসরের সঙ্গে চীনের ঘনিষ্ঠতাকে নিজেদের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্র। কারণ এই অঞ্চলে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এবং প্রভাবের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করবে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র মিসরের সঙ্গে চীনের ঘনিষ্ঠতাকে সহজভাবে নিতে পারছে না। চীন মিসরকে শুধু অর্থনৈতিক নয়, সামরিক সহযোগিতাও দিচ্ছে। এই সহযোগিতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও হুমকির মধ্যে ফেলতে পারে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি প্রচেষ্টা ব্যর্থ হলে বহুমুখী সংকটে পড়বে দেশ

কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সচিব, শিল্পোদ্যোক্তা ও বাণিজ্য সংগঠনের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার কমাতে সরকারের উদ্যোগের সমালোচনা করেছেন। পাল্টা শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন দর–কষাকষির জন্য তিন মাস সময় দিলেও সেই সময়কে কাজে লাগানো যায়নি।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:০৮ এএম

সার্বিক অব্যবস্থাপনা ও আইন প্রয়োগের সংস্কৃতির অভাবে বারবার ঘটছে বিমান দুর্ঘটনা

প্রথমত, বিমান দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি যে ক্যাডেট কলেজে পড়ালেখা করেছি, তিনিও একই ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে আমার বয়সের পার্থক্য ৩৩ বছর হলেও তাকে আত্মার আত্মীয় মনে হয়। দ্বিতীয়ত, যেসব শিশু বাসার পর দ্বিতীয় নিরাপদ স্থান স্কুলে খেলাধুলা করছিল, কেউ পড়ছিল বা কেউ বাসায় যাবে—সেই সময় মৃত্যু তাদের দুয়ারে আকস্মিকভাবে দাঁড়ায়! এমন অভাবনীয় মৃত্যু খুব কম দেখা যায়, যেটা দেশ-বিদেশের সবার হৃদয়ে রক্তক্ষরণ করেছে। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া সবসময় থাকবে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:২৯ এএম

সাধারণ শিক্ষার্থীর আড়ালে পতিত স্বৈরাচারের দোসরদের তাণ্ডব

বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তিরিশের অধিক শিক্ষার্থীর মৃত্যু এবং শতাধিক আহত-অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় পুরো জাতি যখন শোকে মুহ্যমান, তখন সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে পতিত স্বৈরাচারের দোসররা ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। গত মঙ্গলবার মাইলস্টোন কলেজের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষা সচিব সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে দিনভর অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বিমান দুর্ঘটনায় নিহতদের তথ্য গোপনের অভিযোগ, প্রকৃত সংখ্যা তুলে ধরার দাবি, শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, সকলের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯:৪৫ এএম