অনুসন্ধান

হাসিনাকে নিয়ে সতর্কবার্তা

২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা পুনর্বহালের রায় দিলে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ১৬ জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনাকে জুলাই গণহত্যা আখ্যা দিয়ে ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনার ঘোষণা দেন। এভাবে তারা ১ আগস্ট তারিখটিকে ৩২ জুলাই হিসেবে গণ্য করতে থাকেন। আন্দোলন নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৪ আগস্ট (৩৫ জুলাই) থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৫ আগস্ট (৩৬ জুলাই ২০২৪) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং এই দিনটিকে ‘৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করেন।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯:১৬ এএম

বাংলাদেশে বুদ্ধিবৃত্তির মৌলিক মীমাংসা

পরিচিতি ও সূত্রবিন্দু : মৌলিক মীমাংসা একটি জ্ঞানতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, যা সমাজের চিন্তার বুনিয়াদকে পুনরায় যাচাই করে। সেটি করে ন্যায়-সত্য ও ঐতিহাসিক চেতনার আলোকে। সমাজ রূপান্তরের গভীর স্তর হিসেবে একে দেখা যেতে পারে। কারণ অর্থনীতি বা রাজনৈতিক পরিকাঠামোর পরিবর্তনই তার অন্বেষা নয়; বরং সে মানুষের জ্ঞান-দৃষ্টি, নৈতিক ধারণা ও ইতিহাস-ভাবনার একান্ত পরিবর্তনের সূত্রপাত ঘটায়।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯:০৭ এএম

অবাধে চলছে জুয়াখেলা

বাংলাদেশের সংবিধানের মৌল নীতিগুলোর অন্যতম একটি- জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতায় হানিকর এমন সব কাজ সংবিধানে নিষিদ্ধ করা হয়েছে। জুয়াখেলা একটি অনৈতিক কাজ। এ বিষয়ে সংবিধানে বলা হয়েছে- জুয়াখেলা নিরোধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯:০৪ এএম

অর্থনৈতিক সংকট ও তরুণ প্রজন্ম

উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে আন্ডার-এমপ্লয়মেন্ট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর অর্থ হলো, তারা তাদের যোগ্যতার তুলনায় নিম্নমানের কাজ করতে বাধ্য হয়। এতে শুধু তার ব্যক্তিগত হতাশা বাড়ে না, বরং দেশের মানবসম্পদেরও অপচয় হয়। শিক্ষাব্যবস্থার সঙ্গে শ্রমবাজারের চাহিদার মধ্যে অমিলও একটি বড় সমস্যা। আমাদের শিক্ষাব্যবস্থা অনেক সময় আধুনিক শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদানে ব্যর্থ হয়, যার ফলে তরুণরা শ্রমবাজারে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে না।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৩:২৫ পিএম

গাজার রক্তপ্রবাহে ভেসে গেছে বর্ণবাদী পশ্চিমের নৈতিকতার মুখোশ

এখন পর্যন্ত গাজার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ হতাহত হলেও যেসব পশ্চিমা সরকারপ্রধান কেবল চোখ বুজে এবং মুখ বন্ধ করেই থাকেননি, উপরন্তু ইসরাইলকে গণহত্যায় রসদ ও উৎসাহ জুগিয়েছেন, সেই তারাই এক ক্যাথোলিক গির্জায় গোলাবর্ষণ হতেই মৃদু হলেও প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৩:২১ পিএম

নবজাগরণের জন্য প্রস্তুত জাতি

এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন নোবেল শান্তি পুরস্কারবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি রাজনীতিবিদ নন, নৈতিক দিকনির্দেশক। ক্ষুদ্রঋণ আর সামাজিক ব্যবসার প্রবক্তা ড. ইউনূস বিনয় আর ভিশন নিয়ে এসেছেন। তার নেতৃত্ব ক্ষমতার সঙ্গে জড়িত নয়, জড়িত সেবার সঙ্গে। অতীতে তার বিরুদ্ধে রাজনীতিবিদরা কুৎসা রটিয়েছেন। তারপরও সেবার জন্য তিনি এগিয়ে এসেছেন। পুরোনো দ্বন্দ্ব সরিয়ে রেখে তিনি এসেছেন। বিশ্বাস আর নৈতিকতা ধারণ করে এসেছেন।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ২:৩৭ পিএম

জামায়াতের সমাবেশ কী বার্তা দিল?

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পরামর্শ জামায়াতের আমিরেরআহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পরামর্শ জামায়াতের আমিরের এই সমাবেশটি ছিল একটি পরিষ্কার রাজনৈতিক বিবৃতি, যেখানে দলটি নিজেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পক্ষে দাঁড় করিয়েছে। বিশেষ করে দলটির আমির ডা. শফিকুর রহমান এমপিদের সরকারি প্লট ও করমুক্ত গাড়ি গ্রহণ না করার ঘোষণা দিয়ে রাজনীতিতে নৈতিক মানদণ্ডের নতুন এক উদাহরণ স্থাপন করেছেন।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১:৪০ পিএম

‘ছুপা জামায়াতি’ বনাম আসল বিএনপি

আমাদের সবার পরম শ্রদ্ধেয় দাদা এই কথাটি কি শুধু বাংলাদেশকে টার্গেট করে বলেছেন, নাকি তাতে ইন্ডিয়াকেও সংযুক্ত করেছেন, তা মালুম হচ্ছে না! ধর্মের যেমন অপব্যবহার আছে, তেমনি এর ব্যবহারও রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ যোগ করেছিলেন। ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যোগ করেছিলেন। এগুলোও রাজনীতিতে ধর্মের ব্যবহার, নিঃসন্দেহে ধর্মের অপব্যবহার নয়! কাজেই সাময়িক লাভের জন্য এমন কিছু করা বা বলা ঠিক হবে না, যা দলের মূল পলিটিক্যাল ফিলোসোফিকে প্রশ্নবিদ্ধ করে।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১:৩৫ পিএম

দক্ষতার পরিচয় দিতে হবে

শুল্ক কার্যকর হতে মাত্র এক সপ্তাহের মতো বাকি রয়েছে। কিন্তু এখনো শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়নি। কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির বিপরীতে চলতি সপ্তাহেই বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত অবস্থানপত্র যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরে পাঠানো হবে। আর তৃতীয় পর্যায়ে চূড়ান্ত বৈঠকের জন্য সময় চেয়ে আজ বুধবার তাদের ই-মেইল করা হবে।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম

মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা পুনরাবৃত্তি যেন না হয়

গত সোমবার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান এসে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো ভবনটি। গণমাধ্যমে প্রচারিত খবরে জানায়, গতকাল বিকেল পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে বেশির ভাগই শিশু। দগ্ধ ও আহত হয়েছে প্রায় ২০০।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

ট্রাম্পের আমেরিকা এখন এক বারুদের বাক্স

‘এখানে বোমা আছে! এখনই বের হন!’—গত ২২ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মধ্যপন্থী রিপাবলিকানদের ‘প্রিন্সিপালস ফার্স্ট’ শীর্ষক একটি সম্মেলনে অংশ নেওয়ার সময় সেখানকার একজন নিরাপত্তারক্ষী হঠাৎ চিৎকার করে আমাকে বললেন। খানিক বাদে জানা গেল, কেউ একটি অনানুসন্ধানযোগ্য (আনট্রেসাবল) ই–মেইলে জানিয়েছে, ‘সম্রাট ট্রাম্প কর্তৃক সদ্য মুক্তিপ্রাপ্ত জানুয়ারি ৬-এর বন্দীদের সম্মানে’ চারটি পাইপবোমা পাতা হয়েছে।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:১৮ এএম

বিমান দুর্ঘটনা: অপসাংবাদিকতা, অপতথ্য ও ফেসবুকে গুজবের গজব

ঘটনার পরের কয়েক ঘণ্টা বোঝা গেল, বাংলাদেশে বিপদ সামলানোর ব্যবস্থায় অনেক ঘাটতি আছে। আমরা এখন এমন এক সময়ে বাস করছি, যেখানে একটা এক্স পোস্ট (টুইট) দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, অথচ বিপদ নিয়ে কথা বলার আমাদের পদ্ধতি এখনো অনেক পুরোনো। এই দুঃখজনক ঘটনাটা আমাদের জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। বাংলাদেশের এখনই দরকার ভালো পরিকল্পনা করে কথা বলা এবং বিপদ কমানোর ব্যবস্থা তৈরি করা। বিপদ হওয়ার পর তা নিয়ে ভাবলে হবে না, বরং এগুলো দেশ পরিচালনার এবং নাগরিকের দায়িত্বের মূল অংশ হতে হবে।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৯:৫০ এএম

আমরা গভীরভাবে শোকাহত

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি বলে মনে করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়, যার বিস্তারিত জানানো হবে তদন্তসাপেক্ষে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ বছরে (২০০৫-২৫) বাংলাদেশ বিমানবাহিনীর ২৬টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এর বেশির ভাগই প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছে।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৯:৩৮ এএম

তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি-জামায়াত

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে ফর্মুলা ঐকমত্য কমিশন দিয়েছে, তাতে রাজি হয়নি বিএনপি ও জামায়াতে ইসলামী। দুটি দলই চায় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা বাছাই করবে। তা সম্ভব না হলে আগের নিয়মে সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা।

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৯:২৬ এএম

বাংলাদেশ বদলে দেওয়ার একটি দূরদর্শী নির্দেশনা

এই ঘাটতি শুধু ব্যক্তির সম্ভাবনাই নয়, জাতির সার্বিক সমৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচারের পথেও বড় বাধা। এমন এক সংকটকালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য একটি সুস্পষ্ট, বলিষ্ঠ ও বাস্তবভিত্তিক রূপরেখা পেশ করেছেন।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৩:২৬ পিএম

বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও পুনর্গঠন

তবে এই চ্যালেঞ্জগুলোর মাঝেও সম্ভাবনা রয়েছে। পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প-শিক্ষা সহযোগিতা উন্নত করে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ দক্ষ পেশাজীবী তৈরি করতে সাহায্য করবে, যারা দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজারেও প্রতিযোগিতা করতে পারবে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৩:২৪ পিএম

দুদকের দুর্দশা ও জাতীয় নিরাপত্তা

২০০৯ সালের পর থেকে দুদক কার্যত রাজনৈতিক হস্তক্ষেপের কাছে আত্মসমর্পণ করে। বিশেষ করে ২০১৩ সালের আইন সংশোধনের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্তের জন্য সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হয়, যা সংস্থাটিকে ‘নখদন্তহীন ব্যাঘ্রে’ পরিণত করে। এরপর থেকেই দুদক হয়ে ওঠে একটি পক্ষপাতদুষ্ট, প্রভাবাধীন ও প্রহসনের প্রতিষ্ঠান। বিরোধীদের বিরুদ্ধে মামলা, তদন্ত ও হয়রানি চললেও শাসক দলের দুর্নীতির মহাব্যাধি চোখ বন্ধ করে এড়িয়ে যাওয়া হয়। বহু দুর্নীতির মামলা গোপনে প্রত্যাহার হয় বা ধামাচাপা পড়ে যায়, অভিযুক্তদের ‘ক্লিন সার্টিফিকেট’ দেওয়ার নজিরও বারবার দেখা গেছে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৩:১৩ পিএম

গণ–অভ্যুত্থানের মালিকানা কাদের হাতে চলে যায়

এরপর জাতীয় পর্যায়ে দেশকাঁপানো গণ–অভ্যুত্থান আমরা দেখেছি ১৯৬৯, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪–এ। শ্রমিক–কৃষকের ব্যাপক অংশগ্রহণে উত্তাল ১৯৬৯–এর গণ–অভ্যুত্থান পাকিস্তানের ‘লৌহমানব’ বলে পরিচিত সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের পতন ঘটিয়েছিল, তা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শক্তি তৈরি করেছিল।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১:৫৭ পিএম

বাংলাদেশি না বাঙালি : আমাদের ভবিষ্যৎ কোথায়

‘বাঙালি’ পরিচয় আমাদের ভাষা, সাহিত্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে এ পরিচয় যখন জাতীয়তাবাদের একমাত্র ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখন তা পরিণত হয় এক ধরনের সাংস্কৃতিক একমাত্রিকতায়। এখানে যে সংকটটি তৈরি হয়, তা হলো এই যে, বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্ম ও বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের রাষ্ট্র, সেখানে কেবল ‘বাঙালি’ পরিচয়কে জাতির ভিত্তি হিসাবে ধরলে অনেকেই রাষ্ট্রীয় পরিচয়ের বাইরে পড়ে যায়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্য নৃতাত্ত্বিক গোষ্ঠী, বা রাজধানীর কাছেই বসবাসকারী নমঃশূদ্র-দলিত জনগণ, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষও তাদের আত্মপরিচয় এক রকম সংকুচিত হতে থাকে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১:১২ পিএম

অধঃপতনে আঞ্চলিক দলে পরিণত আওয়ামী লীগ

শেখ হাসিনা অনেক বদগুণ রপ্ত করেন পারিবারিক সূত্রে। পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে যিনি কোনো প্রকার স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাধীনতা যুদ্ধের ৯ মাস রণাঙ্গনে অনুপস্থিত থেকে মুক্তিযুদ্ধের নেতা হয়ে যান। অপরদিকে ১৯৬৯ সালে যেসব বাম রাজনৈতিক দল (পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এবং সিরাজ সিকদারের পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন পরবর্তীকালে পূর্ব বাংলার সর্বহারা পার্টি) সশস্ত্র গেরিলা যুদ্ধ ও জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের ঘোষণা দেয় এবং আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা স্বাধীনতাকামী নিউক্লিয়াস (পরবর্তীকালে জাসদ)-সবাই শেখ মুজিবুর রহমানের রোষানলে পড়ে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম