‘টাকা তো মা ডাকে না’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুর জেলার ৯ জন শহীদের মধ্যে দিনাজপুরের মাটিতে আন্দোলন করতে গিয়ে একমাত্র শহীদ হন রবিউল ইসলাম রাহুল। দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুর সাইগ্রাম তেলিপাড়া এলাকার মোছলেম উদ্দীন ও ফরিদা বেগমের তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে রবিউল ইসলাম রাহুল। রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের ছাত্র ছিল সে। সারা দেশ যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল। আন্দোলনে রংপুরে আবু সাঈদ শহীদ হলে তার মনে সাহস ও প্রেরণা জোগায় ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার। তখন রাহুল বাড়িতে কাউকে না জানিয়েই যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে।
