অনুসন্ধান

জনসংখ্যার বৈচিত্র্য বনাম বৈষম্য

১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’। প্রতিবছর এই দিনে জনসংখ্যাবিষয়ক কোনো একটি কেন্দ্রীয় প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। তবে এ আলোচনায় আমরা অনেক সময় সংখ্যার ঊর্ধ্বগতির বিশ্লেষণে আটকে যাই। হারিয়ে যায় জনসংখ্যার মধ্যে থাকা বৈচিত্র্য ও সেই বৈচিত্র্যের অভ্যন্তরে বিরাজমান বৈষম্যের বাস্তবতা।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১:১০ পিএম

‘নতুন মধ্যপ্রাচ্য’ তৈরির পশ্চিমা চেষ্টা এবারও কেন ব্যর্থ

এরপর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্বিন্যস্ত করেছিল। নিজেদের শক্তি পুনর্গঠন করতে রাশিয়ার দুই দশক লেগে গিয়েছিল। এরপর দেশটি জর্জিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একই সময়ে আমরা এক আত্মবিশ্বাসী চীনের উত্থান প্রত্যক্ষ করছি।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৫০ এএম

এত কিছুর পরও নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি-এপ্রিলের দোলাচল কেন

নির্বাচন নিয়ে দেশে নানামুখী তৎপরতা চলছে। রাজনৈতিক দলগুলো যে যার মতো প্রস্তুতি নিচ্ছে, সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে। আবার বড় দলে মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতার সমর্থকদের মধ্যে হানাহানির ঘটনাও ঘটছে। এরই মধ্যে গতকাল বুধবার আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়ে দেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হওয়ার কথা। কোনো কোনো পর্যবেক্ষক সরকারের নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:১১ এএম

প্রধান উপদেষ্টার নির্দেশনা ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হোক

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা, জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়েও মনিটরিং সেল গঠন করা হবে, যাতে অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। এই সিদ্ধান্ত কার্যকর করতে পারলে নির্বাচনের অনিয়ম ও দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। আগে নির্বাচনের সময় চার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হতো। এবার সাত দিনের কথা ভাবা হচ্ছে। এটাও ভালো সিদ্ধান্ত বলতে হবে।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম

জুলাই হত্যাকাণ্ড এবং বিবিসির তথ্যচিত্র

হাসিনার অনুগতরা নানান ইহজাগতিক প্রাপ্তির জন্য তাঁকে রীতিমতো পূজা করতেন। কেউ তাঁকে দেশরত্ন, আবার কেউ তাঁকে গণতন্ত্রের মানসকন্যা বলতেন; কেউ তাঁকে ভাষাকন্যা আবার কেউ তাঁকে মানবতার মা উপাধি দিয়েছিলেন। তিনি তাঁর আশ্রিত বুদ্ধিজীবীদের দিয়ে স্বাধীনতার বয়ান নতুন করে লিখছিলেন। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে ছোট–বড় কয়েকটি রাজনৈতিক দল। হাসিনার লোকেরা তাদের অনেককে হেনস্তা করেছে, পিটিয়েছে, জেলে পুরেছে, গুম করেছে, মেরে ফেলেছে। হাসিনা জীবৎকালে প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় মুক্ত জীবন যাপন করতে পারবেন, একসময় তা অবিশ্বাস্য মনে হতো। সেটাই ঘটে গেল চব্বিশের ৫ আগস্ট।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৫২ এএম

পাচার করা অর্থ ফিরিয়ে আনার পথ

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে রাষ্ট্রীয় আয় রক্ষা ও অর্থপাচার প্রতিরোধে ন্যায়সংগত আইনি কাঠামো ও আন্তর্জাতিক সংগ্রামের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ১৮৫ থেকে ৪০০ মিলিয়ন ডলার স্তরে সম্পত্তি বর্তমানে ফ্রিজ করেছে এবং ২৩৪ বিলিয়ন ডলারের অভিযোগ রয়েছে, যার একটি অংশ ব্রিটেনে সন্ধান মিলেছে। আবার ৮৫৪ মিলিয়ন ডলারের এক ফিন্যান্সিয়াল স্ক্যাম মামলা অনেকটাই চলমান। এই অর্থ ফেরত প্রক্রিয়ায় সময়সীমা, প্রমাণ সংগ্রহ ও বিচারিক জটিলতা ছাড়াও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ‍সঠিক কর্মপন্থায় এগোলে ধাপে ধাপে টাকা ফিরে আসবে। বিশ্বব্যাংক ও ইউএনডিসি সেই ইঙ্গিত, সেই পথ ও মূলনীতি দিয়েছে।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ৩:৫৭ পিএম

অলিগার্ক মিডিয়ার বিপজ্জনক রঙ বদল

স্বৈরশাসন আছে, দুনিয়ার এমন সব দেশে অলিগার্করা সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তারা প্রচারমাধ্যমে মোটামুটি তিনটি কারণে বিনিয়োগ করে থাকে—১. নিজের ভাবমূর্তি উন্নত করা; ২. প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচার চালানো এবং ৩. সরকার ও প্রশাসনের সহানুভূতি অর্জন করা। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অলিগার্কদের নিয়ন্ত্রণে থাকা প্রচারমাধ্যমের ওপর সরকার নির্ভরশীল হয়ে পড়ে। প্রচারমাধ্যম ব্যবহার করে তারা নিজেদের রাজনৈতিক পছন্দ বা এজেন্ডাকে এগিয়ে নিতে পারে। অলিগার্করা যেমন রাজনীতিবিদদের সমর্থন করে, তেমনি প্রচারমাধ্যম সে অনুযায়ী প্রচার চালায়। এর মধ্য দিয়ে ‘মিডিয়া-পলিটিক্স-করপোরেট’ ত্রিভুজ তৈরি হয়।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ৩:৫৫ পিএম

শিক্ষার্থী অসন্তোষ ও বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত সংকট

ফেসবুকে এসব ঘটনা ঘিরে বিতর্ক, সমর্থন এবং বিরোধিতার নানা প্রকাশ দেখা গেছে। কেউ কেউ এর জন্য দোষারোপ করছেন প্রফেসর ইউনূসকে, যিনি বলেছিলেন, ‘শিক্ষার্থীরাই আমাকে নিয়োগ দিয়েছে।’ এটি শিক্ষার্থীদের এক ধরনের কর্তৃত্বের মনোভাব দিয়েছে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। কিন্তু এসব আলোচনার মধ্যেও আমরা মূল প্রশ্নটি হারিয়ে ফেলছি : কেন উপাচার্যদের প্রতি এত অসন্তোষ জমেছে? কেন একজন উপাচার্যকে শুনতে হচ্ছে—‘আপনি নিজের যোগ্যতায় আসেননি’?

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ৩:৪৮ পিএম

রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ

জনগণ গত ১৬ বছরের স্বৈরাচারী সময়ে প্রত্যক্ষ করেছে, শাসনক্ষমতা মানেই যেন প্রতিদ্বন্দ্বী দলগুলো নিশ্চিহ্ন করার এক অপ্রতিরোধ্য মিশন এবং সেই সঙ্গে শাসনক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী হওয়ার মিশন। এই দৃষ্টিভঙ্গি শুধু রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই ধ্বংস করেনি, বরং গণতন্ত্রের মূল স্পৃহা সহনশীলতা এবং রাজনৈতিক শিষ্টাচারের ন্যূনতম গুণগত মানকেও অদৃশ্য করে দিয়েছে।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২:২৭ পিএম

ইসরায়েলের যুদ্ধ ইরানকে যেভাবে বদলে দিল

১২ দিন ধরে, আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার মধ্যে। আমরা যা দেখেছি, তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমরা দেখেছি, প্রতিবেশীদের মৃতদেহ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্বেগ।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১:৫৪ পিএম

যে বন্ধন জুলাইয়ের...

চব্বিশের জুলাই অমন করে জীবনে না এলে, তাঁর সঙ্গে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের এর চেয়ে বেশি আলাপ হওয়ার সম্ভাবনা ছিল না বললেই চলে। কিন্তু চব্বিশের অবিস্মরণীয় আষাঢ় আমাকে এবং আমার স্ত্রী সাবন্তীকে নিয়ে গিয়েছিল শহিদুল ভাই আর রেহনুমা আপার বইয়ে ঠাসা বসার ঘরটাতে। সঙ্গে ক্যামেরাবন্দী বিদ্রোহের আগুন, মনে লড়াইয়ের দৃপ্ত প্রত্যয়।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১:১১ পিএম

আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা

রাষ্ট্র যখন আমলাতন্ত্রের হাতে অধিকতর নির্ভরশীল হয়ে পড়ে তখন জনগণ হয়ে যায় প্রান্তিক। এ এক ধরনের আধুনিক উপনিবেশায়ন, যেখানে শাসক ও শাসিতের মাঝে তৈরি হয় অদৃশ্য বিভাজন রেখা। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে স্পষ্ট হয় যে, ঔপনিবেশিক উত্তরাধিকার বহনকারী জনপ্রশাসন কখনোই একটি গণতান্ত্রিক ও জনমুখী রাষ্ট্রের অনুকূলে কার্যকর হতে পারে না। আগেই উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ভিত্তি স্থাপিত হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়, যেখানে প্রশাসনের প্রধান লক্ষ্য ছিল শাসকের ক্ষমতা সংরক্ষণ, শোষণের মাধ্যমে সম্পদ আহরণ এবং জনগণকে নিয়ন্ত্রণে রাখা। ‘সরকারের সহায়ক জনগণের সেবক’ নয় বরং ‘সরকারের প্রতিনিধি’ হিসেবেই আমলারা কাজ করত। জনগণকে তাদের অধিকারবোধহীন ‘শাসিত’ বলে গণ্য করা হতো।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৩৮ পিএম

হাসিনার টুপ করে ঢুকে পড়ার গালগপ্পো

হাসিনাকে সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। থাইল্যান্ডে এক সম্মেলনের ফাঁকে বৈঠকে একই আহ্বান নরেন্দ্র মোদির কাছেও ড. ইউনূস রাখেন। সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করেন না দাবি করে মোদি বিষয়টি এড়িয়ে যান। এ দিকে কয়েক দফায় ভারত বেশ কয়েকটি বাংলাদেশী ইউটিউব চ্যানেল প্রচারণার অভিযোগে সেগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়। যখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রায় সব মিডিয়া একযোগে প্রচারণা চালাচ্ছে, তখন এ ঘটনা ঘটে। এসব ভারতীয় মিডিয়ার কোনোটি বাংলাদেশ বন্ধ করেনি। ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও একইভাবে পাকিস্তানের বেশ কয়েকটি চ্যানেল নিজ দেশে সম্প্রচার বন্ধ করে দেয়। অথচ সোশ্যাল মিডিয়ায় হাসিনার বক্তব্য দেয়া নিয়ে মোদি অবলীলায় ড. ইউনূসের কাছে মিথ্যাচার করলেন।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম

রপ্তানি খাতের জন্য অশনিসংকেত : আলোচনা ও দরকষাকষিতে গুরুত্ব দিতে হবে

গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ পালটা শুল্ক আরোপ করে। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর বাংলাদেশ এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন মাস আলোচনার পর মাত্র ২ শতাংশ শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য এখন ৩৫ শতাংশ বাড়তি শুল্ক নির্ধারণ করায় মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। অর্থাৎ সময় আছে আর মাত্র ২১ দিন। সংশ্লিষ্টদের মতে, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে ভালোভাবে দরকষাকষি করতে পারলে শুল্কহার কমতে পারে। কাজেই এখনো সময় চলে যায়নি। ট্রাম্প প্রশাসন আলোচনার দরজা খোলা রেখেছে। যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করা দরকা

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম

জুলাই অভ্যুত্থানের দায় ও আত্মনির্ভর চিন্তাতত্ত্বের গঠন

এসব আমদানি করা মডেল একচক্ষু কিংবা অন্ধ আচরণ করে। কারণ তারা ক. বাস্তব সঙ্কট বোঝে না, খ. ধর্ম ও আধ্যাত্মিকতাকে অবজ্ঞা করে, গ. জনগণের ভাষা ও বোধের সাথে সম্পর্কহীন, ঘ. জাতি গঠনের ঔপনিবেশিক ফ্রেম অনুসরণ করে এবং ঙ. এখানে চিন্তা সাইটেশন কালচারনির্ভর। মানে হলো কে বলেছে, তার ওপর নির্ভর করে, কী বলেছে, তার ওপর নয়।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩২ এএম

নির্বাচনের ধোঁয়াশা কাটছে, প্রস্তুত জনগণ

ঐকমত্য তৈরিআমাদের সংবিধানের প্রথম ভাগে ৭ (১)-এ বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।’ এ জনগণই রাজনীতি ব্যবসার কাঁচামাল। বিগত ৫৪ বছরই জনগণের কল্যাণে, জনগণকে সামনে রেখে সবাই যার যার কাজ করে গেছে। জুলাই অভ্যুত্থানের পর এবার শুরু হয়েছে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম। এখনো সবাই জনগণের চিন্তায় অস্থির। জনগণ কীভাবে ভালো থাকবে, কীভাবে জনগণের নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত করা যাবে এ নিয়ে ১১ মাস ধরে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু শেষ পর্যন্ত জনগণের সর্বময় ক্ষমতা খর্ব করে বিনা ভোটে নেতা হওয়ার দাবি করছে জনগণের হিতাকাক্সক্ষী অনেক দল। আমাদের নির্বাচনব্যবস্থায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার সুযোগ আছে। বিগত সংসদে ৫০ জন নারী বিনা ভোটে অর্থাৎ সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (পিআর) ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটের সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়েছিলেন। তাহলে এখন যারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদে নিজেদের অবস্থান ভোটের আগেই নিশ্চিত করতে চান তারা জনগণের অধিকারকে কতটা মূল্য দিচ্ছেন? যদি শেষ পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের মতো পিআর পদ্ধতি চালু হয়, তাহলে দেশের মালিক জনগণ কী পাবে? এমনিতেই জনগণের ওপর নানানরকম চাপ। তারপর আবার নতুন করে বিশ্ববাণিজ্যে ট্রাম্পের শুল্কনীতির চাপও গিয়ে পড়বে জনগণের ওপরই।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

ইসরাইলের এআই যুদ্ধের পরীক্ষাগার গাজা

সম্প্রতি তুরস্কের রাজধানী আংকারাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ফাউন্ডেশন ফর পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সেতা) ‘ডেডলি অ্যালগোরিদমস : ডেস্ট্রাকটিভ রোল অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন গাজা ওয়ার’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক অভিযানে ইসরাইলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার যুদ্ধের গতি-প্রকৃতিই বদলে দিচ্ছে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ৩:৫২ পিএম

গোপাল ভাঁড়েরা এখনো গণমাধ্যমের নায়ক

আবার তিনি কখনো কখনো রাজাকে এমন কথা বলে খেপিয়ে তুলতেন, যা শুনে মনে হতো রাজদ্রোহ করেছেন। কিন্তু পরক্ষণেই সেই কথার এমন ব্যাখ্যা দিতেন যে, পুরো রাজসভা চমক খেয়ে যেত! মহারাজা গোপালের বুদ্ধিতে এতটাই মুগ্ধ হয়ে যেতেন যে হাতে যা থাকত তাই গোপালের গলায় পরিয়ে দিতেন!

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ৩:৪৯ পিএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ

স্বল্পকালের জন্য পৃথিবীতে এসে মানুষ তাদের কর্মের মধ্যেই বেঁচে থাকে। ড. ইউনূস একাধিকবার বলেছেন, তিনিও জাতিকে একটি সেরা নির্বাচন দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরাও চাই এযাবৎকালের সেরা ১৯৯১ সালের নির্বাচনে যদি কোনো ত্রুটি থেকে থাকে, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যেন সেটুকুও না থাকে। আশা করলেও বাস্তবতা ভিন্ন বার্তা দিচ্ছে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ৩:৪৬ পিএম