অনুসন্ধান

গণ–অভ্যুত্থানের এক বছর: যাহা পাই তাহা চাই না

দেশপ্রেম মানুষের একটা সেন্টিমেন্ট। উন্নয়নের আকাঙ্ক্ষা তার অনুষঙ্গ। উন্নয়ন না হলে দেশের দরকার কী। মানুষের এই সেন্টিমেন্ট নিয়ে হাডুডু খেলে পাকা খেলুড়েদের কতিপয় সিন্ডিকেট। তারা ঘাড়ে-গর্দানে স্ফীত হয়। তারা অনেকেই টেম্পো ছেড়ে বিএমডব্লিউ চড়ে। এক সিন্ডিকেটের বিরুদ্ধে আরেক সিন্ডিকেট আশার বাণী শোনায়। আমরা পাঁচ-দশ বছর আগের কথা ভুলে যাই। আবারও ছুটি মরীচিকার পেছনে।

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম

ইসলাম ও সমাজ মহররম, আশুরা ও আমল

মুসলমানদের বহু দ্বীনি বিষয়, বিশেষ করে হজের মতো মহিমান্বিত আমল নির্ভরশীল চাঁদের হিসাবের ওপর। আরবি মাস-বছর ঘিরে ইসলামের বহু বিধান আবর্তিত হয়। এই আরবি হিজরি চান্দ্রবর্ষের প্রথম মাসটিই হচ্ছে মহররম। মহররম ঘিরেও রয়েছে শরিয়তের বিধান ও আমল। ফলে ইমানি দায়িত্ববোধ থেকেই হিজরি মাস-বর্ষের গণনার হিসাবের প্রতি যত্নবান হওয়া মুমিনের জন্য অত্যন্ত জরুরি।

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম

রাষ্ট্রচিন্তা সাংবিধানিক সংস্কার এবং গণতন্ত্রের ভবিষ‍্যৎ

তবে নির্বাহী বিভাগকে সংসদে জবাবদিহি করার প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে সাংবিধানিক পরিষদের এখতিয়ার তালিকায় অন্তর্ভুক্ত না করার কারণ বোধগম‍্য নয়। তাহলে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটি কি আগের মতোই প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন? উল্লেখ‍্য, অডিটর জেনারেলের দপ্তর নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান নয়; এটি সংসদীয় প্রতিষ্ঠান। এই ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রাখার যৌক্তিকতা নেই। বরং তা প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে অর্পণই যুক্তিসংগত।

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম

ঐকমত্য কমিশনের বৈঠক সময়ক্ষেপণ ও নতুন বিতর্ক কাম্য নয়

প্রত্যাশা ছিল, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবসের আগেই জাতীয় সনদের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে। দিনটি এ কারণে স্মরণীয় যে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়, যা আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। তারপরও আমাদের প্রত্যাশা থাকবে জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করার।

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৯:৫৭ এএম

মব, ক্ষোভ ও জাস্টিস

মব জাস্টিসকে জঘন্য অপরাধ জেনেও মানুষ মব জাস্টিস কেন করতে যায়? এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর হচ্ছে, মানুষ যখন অপরাধীর বিচার হতে দেখে না, উল্টো অপরাধীকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা দেখে, অপরাধীরা যখন আইন, প্রশাসন ও কোনো প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে ওঠে, তখন সাধারণ জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভ থেকেই কেউ কেউ মব জাস্টিসের শিকার হন।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৫:০৫ পিএম

জুলাইয়ের ৩৬ দিন : শিক্ষা ও সতর্কবার্তা

ছাত্র-জনতার রক্ত ঝরানো এই আন্দোলনের এক বছর পর নিরাশা কিংবা হতাশার নানা কথা বলা যাবে। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়া। প্রায় দুই হাজার মানুষের প্রাণদান, হাজারো মানুষের অন্ধত্ব ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা গুম, বিচারবহির্ভূত হত্যা, পোশাক পরা ও হেলমেট বাহিনীর হাতে খুন হওয়ার শঙ্কা থেকে মুক্ত হয়েছি। আর কোনো আয়না ঘর কিংবা ডিবি অফিসের গোপন কক্ষে কাউকে আটকে থাকতে হচ্ছে না। আমরা তো এই স্বাধীনতাই চেয়েছিলাম।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৫:০৩ পিএম

চেইন অব এরর : বিভ্রান্তি, বিভাজন ও অদৃশ্য চাপ

জুলাই বিপ্লব ছিল একটি যুগান্তকারী রাজনৈতিক মুহূর্ত যেখানে সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম এবং পেশাজীবীরা রাস্তায় নেমে একটি দমনমূলক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই গণঅভ্যুত্থানে বহু মানুষ শহীদ হয়, শত শত মানুষ আহত হয়, যাদের কেউ কেউ চিরতরে পঙ্গু হয়ে পড়ে। তবে দুঃখজনক হলেও সত্য, এই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখনো আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের মতো মৌলিক দায়িত্ব পালনে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। শহীদদের পরিবারগুলোর ক্ষতিপূরণ বা সম্মানজনক সহায়তা, আহত ও পঙ্গু বিপ্লবীদের সঠিক চিকিৎসার সুযোগ, পুনর্বাসন বা কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো অবহেলার শিকার হয়েছে। অনেকেই নিজের খরচে চিকিৎসা চালিয়ে যাচ্ছে, অনেকে পরিবারসহ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে জীবন কাটাচ্ছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৩:২০ পিএম

ইরানে ইসরায়েলের হামলা যুদ্ধের ছক যেভাবে বদলে দিল

ইসরায়েল তাদের এ হামলাকে আগাম ‘আত্মরক্ষা’ বলে বর্ণনা করেছে। তাদের দাবি, একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল। কিন্তু ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদন—কোথাও এমন প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৩:১৫ পিএম

গুম কমিশনের প্রতিবেদন : সব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে

বস্তুত গুম-নির্যাতন ছিল বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। বিগত সরকারের পতনের পর আয়নাঘরসহ গুম-খুনের নানা তথ্য বেরিয়ে আসায় স্পষ্ট হয়েছে, রাষ্ট্রীয় ইন্ধনে এ ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে, তারা কোনো কিছুরই তোয়াক্কা করত না। এককথায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্বের বিপরীতে ব্যবহার করা হয়েছে। ভুক্তভোগীদের অনেকে যুগান্তরকে জানিয়েছেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো, যারা এভাবে গুম করে পৈশাচিক নির্যাতন চালিয়েছে, তাদের বেশির ভাগ এখনো চাকরিতে বহাল রয়েছে। গ্রেফতার করা তো দূরের কথা, তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ গুম সংস্কৃতি ফিরে আসবে।’

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ২:৪৯ পিএম

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির পুনঃতদন্ত : অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার

পদ্মা সেতু নির্মাণে কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পরামর্শক নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ তুলে ২০১২ সালে এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছিল বিশ্বব্যাংক। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে ওই বছরের ১৭ ডিসেম্বর বনানী থানায় মামলা করেন দুদকের একজন উপপরিচালক। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ২:৪৪ পিএম

ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন হতাশ রোহিঙ্গারা কি সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেবে

আন্তর্জাতিক ত্রাণসহায়তা ব্যাপক হারে কমে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, নিজ ভূমিতে ফিরে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তাসহ নানা কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্র। ধর্মের নামে নানা বক্তব্য দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো এক দিকে রোহিঙ্গাদের থেকে নিজেদের সদস্য সংগ্রহ করছে, অন্যদিকে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে বিদ্রোহের উসকানি দিচ্ছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ২:৪০ পিএম

জুলাই গণ–অভ্যুত্থান: স্বপ্নগুলো বুকপকেটে লুকিয়ে ফেলেছি

সে রকম কিছু হয়নি। লক্ষণও নেই। বরং বাড়তি প্রতিক্রিয়াশীল ভবিষ্যৎ যেন কড়া নাড়ছে। মুরাদনগর দুঃস্বপ্ন ঘুমাতে দেয় না। বাতাসে ভাসে প্রতিশোধের নষ্ট ঘ্রাণ। পথে-প্রান্তরে হাঁটলে সেসব টের পাওয়া যায়।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১:০৬ পিএম

কেন অনেক ইহুদি ইসরাইল ও জায়নবাদ ঘৃণা করে

ইসরাইল, জায়নবাদ ও ইহুদি ধর্মকে আমরা অনেক সময় এক করে ফেলি। সব ইহুদিই ইসরাইল ও জায়নবাদকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর বার্নি স্যান্ডার্স, বিখ্যাত দার্শনিক নোয়াম চমস্কিসহ অনেক খ্যাতনামা ইহুদি ব্যক্তিত্ব জায়নবাদ সমর্থন করেন না। এবার ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী যে সংহতি আন্দোলন তাতে বহু সংখ্যক ইহুদি অংশগ্রহণ এমনকি নেতৃত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১:০৩ পিএম

ট্রাম্পের ‘গ্রেট’ আমেরিকা কি ‘চীনপন্থী’ হয়ে যাচ্ছে

প্রেসিডেন্ট বিল ক্লিনটন তো একবার বলেই ফেলেছিলেন—চীন হয়তো একদিন গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে। তাঁর মতো অনেক মার্কিনের কাছে মনে হচ্ছিল, মার্কিন নেতৃত্বাধীন ‘নিওলিবারেল’ ব্যবস্থার চূড়ান্ত বিজয় আর দূরে নয়।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম

মানহানি বিষয়ে আইনের বিধান

প্রতিটি মানুষেরই অবস্থানভেদে মানসম্মান রয়েছে। রাষ্ট্র নাগরিকের মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। এ বিষয়ে আমাদের সংবিধানে সুস্পষ্টরূপে উল্লেখ রয়েছে, রাষ্ট্র মানুষের মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করবে। একজন ব্যক্তির সম্মান বা ইজ্জতের প্রতি অসম্মান করা হলে বা সম্মান বা ইজ্জত বিষয়ে হানিকর কিছু বলা হলে তাকে সাধারণ অর্থে মানহানি বলা হয়; তবে আইনের ভাষায় মানহানির নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৪২ এএম

আধিপত্যবাদের ক্রীড়নক ঘরের শত্রু ও নতুন বিশ্ববাস্তবতা

পারস্য বা ইরানের সাড়ে ৩ হাজার বছরের ধারাবাহিক সমৃদ্ধ ও অপরাজেয় ইতিহাস রয়েছে। রাসুল (স.) ওফাতের কয়েক বছর আগে পারস্যের সাসানীয় স¤্রাট দ্বিতীয় খসরুর কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র পাঠিয়েছিলেন। সমরাট তা প্রত্যাখ্যান করেছিলেন। রাসূলের ওফাতের ২ বছর পরে খোলাফায়ে রাশেদিন বাহিনীর কাছে পারস্য আত্মসমর্পণ করে নতুন এক বিজয়ের ধারায় অবগাহন করেছিল। এরপর দেড় হাজার বছরেও পারস্য কোনো পরাশক্তির কাছে পরাভব মানেনি এবং কোনো দেশে সামরিক আগ্রাসন চালায়নি। গত শতকে ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের আগের ২৫ বছর এবং পরের ৪৫ বছর ইরানের জাতীয় ইতিহাসের সবেচেয়ে চ্যালেঞ্জিং সময়। ¯œায়ুযুদ্ধোত্তর সাড়ে তিন দশক ধরে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ভূরাজনীতি মূলত ইরানের কথিত পরমাণু কর্মসূচির জুজু দেখিয়ে ইরানের অগ্রযাত্রা ঠেকানোর নীলনকশাকে ঘিরেই আবর্তিত হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:০২ এএম

উপদেষ্টা ও ‘শপথবিহীন’ মেয়রের বিরোধ কী বার্তা দেয়

ইউনূস-তারেকের এমন ‘সফল’ ও ‘ফলপ্রসূ’ বৈঠকের পরে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ও বোঝাপড়ার বড় ধরনের উন্নতি হবে—তেমনটাই প্রত্যাশিত ছিল। এ ক্ষেত্রে বাধা বা ঝামেলার কারণ হতে পারে, সে রকম কোনো কিছু এড়িয়ে যাওয়া হবে কিংবা বিরোধপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে সমঝোতা হবে—সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়াকে কেন্দ্র করে ইশরাক হোসেনের কর্মকাণ্ড দেখে তেমনটা প্রতীয়মান হয়নি। এ রকম প্রেক্ষাপটেই কয়েক দিন আগে একটি দৈনিকের প্রধান শিরোনাম ছিল, ‘লন্ডন সাফল্য ইশরাকে ম্লান’ (আমার দেশ, ১৭ জুন ২০২৫)

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৯:৪০ এএম

নীল-সাদার দলাদলিতে শিক্ষকদের কি না জড়ালেই নয়

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, রাজনৈতিক সচেতনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা অনুধাবনের সক্ষমতা শিক্ষকদের মধ্যে থেকে বিলীন হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ৯:৩৭ এএম

জনমুখী, সর্বজনীন ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন দরক…

স্বাস্থ্য খাত একটি জাতির অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক ভিত্তির মূল উপাদান। বাংলাদেশে এ খাতে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি বেশকিছু গভীর সীমাবদ্ধতা রয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রশিক্ষিত জনবলের অভাব, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, ব্যবস্থাপনার দুর্বলতা এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক স্বায়ত্তশাসনের অভাব এ খাতের প্রধান চ্যালেঞ্জ। এছাড়া শহর ও গ্রামের মধ্যে সেবার মানের বৈষম্য, ওষুধের প্রাপ্যতার সমস্যা এবং চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত দক্ষতার ঘাটতিও বড় সমস্যা। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এসব সমস্যার সমাধানে একটি বৈপ্লবিক রূপরেখা প্রদান করেছে।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৪:১৭ পিএম

ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে নীরবতা

ইসরাইল কখনোই স্বীকার করেনি, তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। অথচ সবাই জানে, তারা অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ডিমোনা চুল্লির মাধ্যমে ১৯৫০-এর দশকে তারা যে গোপন কর্মসূচি শুরু করেছিল, তা ১৯৮৬ সালে সাবেক প্রকৌশলী মরদেখাই ভানুনুর তথ্যফাঁসের মাধ্যমে স্পষ্ট হয়। তার সাক্ষাৎকার থেকে জানা যায়, ইসরাইলের হাতে রয়েছে অনেকগুলো পারমাণবিক অস্ত্র। এরপর ভানুনুরকে অপহরণ করে ইসরাইলে নিয়ে যাওয়া হয় এবং ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৩:৪৩ পিএম