অনুসন্ধান

ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

স্বস্তির বিষয়, জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা মনে করি, এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়া এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘বিচারের জন্য যতটুকু সময়ের প্রয়োজন, সেই গতিতেই বিচার এগোচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেইন করা-এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।’ কাজেই আমরা আশা করছি, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কোনো কারণ ঘটবে না। দেশে গণতন্ত্রের স্বার্থে, মানবতার স্বার্থে, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের সব হতাহতের ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত হবে, এটাই কাম্য।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ২:৪৭ পিএম

গণতান্ত্রিক অভিযাত্রায় জাতীয় ঐক্য

উৎকণ্ঠিত দেশবাসী একটা সুসংবাদের অপেক্ষায় টেলিভিশনের পর্দার সামনে প্রায় নিষ্পলক তাকিয়ে। চারদিকে গুজব আর সত্যের মিশেলে কখনো আনন্দ কখনো আবার ক্ষণিক উৎকণ্ঠার দোলাচল। আজ বাংলাদেশ কারো নির্দেশের অপেক্ষায় নেই, স্বৈরাচারী হাসিনা যুগের পতনমুহূর্তের অপেক্ষায় সারা বাংলাদেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরা, যাত্রাবাড়ী, শাহবাগ ও শনির আখড়ায় জনস্রোত ততক্ষণে জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ সারা ঢাকা শুধুই এক মিছিলের শহর। সারা দেশে গুজব—গণভবনে শেখ হাসিনার সঙ্গে পুলিশ আর সশস্ত্র বাহিনী প্রধানদের লম্বা বৈঠক চলছে। দাবানলের মতো খবরটা ছড়াতেই চতুর্মুখী মিছিলের গন্তব্য একটাই—‘গণভবন’। রাস্তায় ছাত্র-জনতার বুকে নির্বিচার গুলি চালানো পুলিশ আর বিডিআর সদস্যরা ছাত্র-জনতার ধাওয়ায় ইউনিফর্ম ফেলে প্রাণ নিয়ে পালিয়েছে। সেনাসদস্যরাও মাঠে নেই ভোর থেকেই।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ২:৩৯ পিএম

শ্রেষ্ঠত্বের দম্ভ ও গণতন্ত্রের সংকট

উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির কিছু নেতা পরবর্তী তিন দশক ধরে ক্ষমতায় থাকার আশাবাদ ব্যক্ত করছেন, যা গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। জামায়াতে ইসলামীকে নিয়ে ভয় অন্য জায়গায়। ওনারাও নিজেদের আগে বা পরে আর কোনো ভালো মানুষের দ্বিতীয় দলকে গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত নহেন বলেই অনুমিত হচ্ছে। ‘দু-একজন ভালো মানুষ অন্যদলে থাকতে পারেন বা থাকা উচিত’ সেটা তাদের অনেকেই মানতে চান না। এনসিপি আবার জুলাই বিপ্লবের পুরা কৃতিত্ব নিজেরাই নিতে চায়।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১:৪৮ পিএম

শ্রমশক্তি রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইল প্রকাশ্যে জানিয়েছেন যে এই ৩৬ বাংলাদেশি ‘উগ্র জঙ্গি আন্দোলনের’ সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা মালয়েশিয়ায় আইএসের মতাদর্শ প্রচার করছিলেন এবং নিজেদের কমিউনিটির মধ্যে সেল তৈরি করে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল উগ্রপন্থী নেটওয়ার্ক তৈরি করে সন্ত্রাসী তহবিল সংগ্রহ, সহিংস কার্যকলাপ সংঘটিত করা এবং এমনকি নিজ দেশের সরকারকে উচ্ছেদ করার মতো চরম পরিকল্পনা।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১:১৭ পিএম

প্রাথমিক ও মাধ্যমিকে নিম্নমানের বই

জানা যায়, চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০ কোটি বই ছাপানো হয়েছে। সেসব বইয়ের মান যাচাই করতে পোস্ট ল্যান্ডিং ইনস্পেকশনের (পিএলআই) এজেন্ট হিসাবে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এনসিটিবি। এ এজেন্সির সারা দেশ থেকে বইয়ের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের পর প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাদের প্রতিবেদনে প্রকৃত চিত্র উঠে আসেনি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকের বইয়ের মান যাচাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কেন এমন ঘটনা ঘটল, দ্রুত তা খতিয়ে দেখতে হবে।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১:০৮ পিএম

ফিরে এলো জুলাই, শুধু স্মৃতি ধরে রাখাই যথেষ্ট নয়

জুলাই আমাদের অনেক শিক্ষা দিয়েছে। সাধারণ মানুষের ঐক্য পারে না, এমন কিছুই নেই, এটাই জুলাইয়ের প্রথম শিক্ষা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণাও আমরা পাই জুলাই মাসের বিদ্রোহ থেকে। শুধু দেশে নয়, জুলাইয়ের মহিমা ও মাহাত্ম্য বিশ্বেবাসীকেও বিস্মিত করেছে যেমন, তেমন তাদেরকেও অন্যায়ের প্রতিবাদ করার সাহস জুগিয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, জুলাইয়ের স্মৃতি থাকবে ততদিন অমলিন।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

সবুজ কারখানার কালো কীর্তি

শুধু কি সম্মাননা দেওয়া হয়েছে? তা-ও আবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে, ফুলেল শুভেচ্ছা, হাততালি, টুপি-চশমা পরে অভিজাত মেজাজে। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা। পুরস্কার গ্রহণ করছে সেই কারখানা, যাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের নথিতে ‘নদ গিলে ফেলার’ অভিযোগ উঠেছে। যেন বাঘকে পাঁঠার দেখভালের দায়িত্ব দিয়ে শান্তির প্রতীক বানানো হলো।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:২১ এএম

ট্রমায় আক্রান্ত যে জাতি

এই বড় ট্রমার ওপরে ছোট ছোট আঘাত এসেছে। যেমন সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জাসদের গণবাহিনীসহ বিভিন্ন বাহিনী সদ্য প্রসূত বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার নানান প্রচেষ্টা করেছে। রাষ্ট্রও তার বাহিনী দিয়ে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণকে দমন করার চেষ্টা করছে। জাতীয় জীবনের সবচেয়ে বড় ট্রমা ১৫ আগস্ট—যা থেকে সহজে বের হয়ে আসতে পারেনি বাঙালি। ব্যতিক্রমধর্মী এই আঘাতের ঘটনায় সামনে আসা কয়েকজন ব্যক্তির বিচার হলেও মাস্টার মাইন্ডরা রয়ে গেছে অজানা ও অধরা।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:১৮ এএম

সংবিধানের মূলনীতি বিতর্ক

এসব নীতি হচ্ছে—জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। অভিযোগ আছে, এসব নীতিমালা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পাদিত অথবা বোঝাপড়ার মাধ্যমে চিহ্নিত বিষয়। প্রবাসী সরকার তাদের সঙ্গে এসব বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিল বলে জানা যায়। যেভাবেই হোক বাংলাদেশের এই সংবিধানের মূলনীতি ছিল অনেকটাই আরোপিত। উল্লিখিত চার নীতির দুটি বাদে অন্য দুটির সঙ্গে এদেশের মানুষের লালিত বিশ্বাস, জীবনবোধ ও জন-আকাঙ্ক্ষার মিল ছিল না। ধর্ম নিরপেক্ষতা ছিল এমন একটি বিষয়, যা গরিষ্ঠ মানুষের বিশ্বাসের বিরোধী ছিল।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৮:৪১ এএম

আনুপাতিক পদ্ধতির নির্বাচনের ভালো-মন্দ

বর্তমান প্রচলিত নির্বাচনি পদ্ধতি এমন একটি কাঠামো, যেখানে কোনো দল ভোটের মাত্র ৩০ শতাংশ পেয়েও সংসদের ৬০ থেকে ৭০ শতাংশ আসন পেতে পারে। এ ব্যবস্থায় প্রকৃত জনপ্রতিনিধিত্ব প্রতিফলিত হয় না এবং তা কার্যত একদলীয় স্বৈরতন্ত্রকে উসকে দেয়। এতে করে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, বিচার বিভাগের স্বাধীনতা বিপন্ন হয় এবং প্রশাসন রাজনৈতিক দখলদারিত্বে পরিণত হয় (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ২০২০)।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৮:৩৮ এএম

ইসরাইল : আমেরিকার দয়ায় এক গুন্ডা রাষ্ট্র

কিন্তু তা সত্ত্বেও একটি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব এখনো ভঙ্গুর অবস্থাতেই রয়েছে। সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে নিজেকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ হিসেবে তুলে ধরতে ইসরাইলের বাগাড়ম্বর সবসময়ই শোনা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশটির টিকে থাকা এখনো বিদেশি শক্তির হস্তক্ষেপের ওপরই নির্ভর করে।

বুধবার, ০২ জুলাই ২০২৫, ৮:৩২ এএম

ভারতীয় আগ্রাসনবাদ

শ্রীলঙ্কার স্বাধীনতার পর এই প্রথম দেশটির শাসনক্ষমতার অধিকারী দুই প্রধান দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) ও শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি ধারানুক্রমিক একচেটিয়া ঘরানার বাইরে এলো। এবারই প্রথম দেশীয় ‘অভিজাত’ ও ভারতীয় দাদাগিরির কবজা থেকে দ্বীপদেশটিকে মুক্ত করার স্বাধীন বার্তা নিয়ে কম বয়সি বাম নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকের উত্থান ঘটল কলম্বোয়।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৩:৪৪ পিএম

খামেনির ইরানের যুদ্ধগাথা

এই হত্যাযজ্ঞ চালিয়েও পিপাসা মেটেনি নেতানিয়াহুর। এই নরপিশাচ মুসলমানদের আরো রক্ত চায়। বিনা উসকানিতে হঠাৎ ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহুর ইসরাইল। বোমা মেরে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ব্যাপক ক্ষতিই করেনি, প্রথমসারির অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরাইল। ইরান দাবি করেছে, ইসরাইল তাদের ৩০ জন সামরিক কমান্ডার এবং ১১ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ৭২০টির বেশি সামরিক স্থাপনা ইসরাইল ধ্বংস করেছে। ইহুদি ইসরাইলের হামলায় ইরানের ৬২৭ জন হত্যার শিকার হয়। শোক ও বেদনাবিধূর পরিবেশে তেহরানে জানাজা শেষে তাদের চিরবিদায় জানানো হয়েছে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৩:০৪ পিএম

পুরোনো গল্প, চিরনতুন সতর্কবার্তা এরপর 'ট্রয়ের' ঘোড়ার শিকার হবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!

গ্রিকদের সঙ্গে দীর্ঘ দশ বছরের যুদ্ধের পর ট্রয়ের শহর কিছুতেই দখল করা যাচ্ছিল না। অবশেষে ওডিসিউস নামের এক বুদ্ধিমান গ্রিক বীর পরিকল্পনা করলেন এক অভিনব ছলনার। গ্রিকরা যুদ্ধের ভান করে পিছিয়ে গেলো এবং উপহারস্বরূপ এক বিশাল কাঠের ঘোড়া রেখে গেলো ট্রয়ের বাইরে। ট্রয়ের বাসিন্দারা ভাবলো—এ এক বিজয়ের স্মারক! তারা ঘোড়াটিকে শহরে নিয়ে এল এবং উৎসবে মেতে উঠল। কিন্তু রাতে সেই ঘোড়ার পেট থেকে বেরিয়ে এলো গ্রীক সেনারা, যারা সেখানে গোপনে লুকিয়ে ছিল। তারা শহরের ফটক খুলে দেয়, বাইরে অপেক্ষমাণ সৈন্যরা ঢুকে পড়ে এবং ধ্বংস করে দেয় ট্রয়।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৩:০১ পিএম

রাজস্ব আহরণে সংস্কার ও চ্যালেঞ্জ

নব্বই দশকের প্রথমার্ধে ব্যবসায়-বাণিজ্য বিনিয়োগ উৎপাদন তথা আর্থিক খাতে যুগোপযোগী আইন প্রবর্তন, নীতি-নিয়ম-পদ্ধতিতে পরিবর্তন ও সংস্কার সাধিত হওয়ার ফলে রাজস্ব আহরণের উপায়ে উন্নতি দৃশ্যগ্রাহ্য হয়। মূসক আইন প্রবর্তনসহ বেশ কয়েকটি রেগুলেটরি সংস্থা প্রতিষ্ঠার ফলে কর রাজস্ব আহরণের প্রকৃতি বিস্তৃত হয় ও সার্বিক রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি পায়।

সোমবার, ৩০ জুন ২০২৫, ১:৫১ পিএম

ইরান আক্রমণ : পশ্চিমাদের ভণ্ডামি প্রকাশিত

সভ্যতার ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা রাষ্ট্রগুলো সবসময়ই মানবতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের বুলি আওড়িয়ে থাকে। তারা ন্যায়পরায়ণতা ও সততার বাণী প্রচার করে বেড়ায় বিশ্বজুড়ে। কিন্তু তাদের এসব তৎপরতা সুস্পষ্টভাবে নীতিভ্রষ্ট এবং পক্ষপাতদুষ্ট। বস্তুতপক্ষে তাদের ন্যায়পরায়ণতা ও মানবাধিকার নিজস্ব ভূরাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের আলোকেই বিবেচনা করে থাকে। বর্ণবাদ ও গোষ্ঠীপ্রীতিতে তারা বুঁদ হয়ে থাকে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ১:৪৮ পিএম

সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কেন নয়

সংবিধান সংস্কার কমিশন, বামদল, নয়াবাম সেক্যুলার সবাই ইসলামি রাজনৈতিকতার বিষয়ে যে নেতিবাচক, তা বলাই বাহুল্য। এর প্রধান কারণ, তাদের ভেতর ইউরোপীয় এনলাইটেনমেন্টভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতি অন্ধ বিশ্বাস ও অনুকরণ প্রবণতা। তারা যেমন এনলাইটেনমেন্ট বা ১৭-১৮ শতকের একদেশদর্শী বিশ্লেষণ এবং চিন্তা অতিক্রম করে এগোতে পারেননি, ঠিক তেমনই দেশের অভ্যন্তরের বাস্তবতা বুঝতেও সম্পূর্ণ অক্ষমতার পরিচয় দিয়েছেন।

সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:৫৪ এএম

চীন পাকিস্তানের ভূ-রাজনৈতিক অভিযোজন

চীন একটি বৃহৎ শক্তি এবং পাকিস্তানকে মাঝারি শক্তি ধরা হয়। চীন যখন বৈশ্বিক প্রভাব জোরদার করার জন্য তার অর্থনৈতিক উত্থানকে কাজে লাগিয়েছে, তখন পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক অপরিহার্যতা সুরক্ষিত করার জন্য কৌশলগত পুনর্বিন্যাসে জড়িত। চীনের পররাষ্ট্রনীতির গতিপথ দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে অর্থনৈতিক বাস্তববাদ থেকে দৃঢ় ভূ-রাজনৈতিক অবস্থানে রূপান্তরিত হয়েছে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:৪৩ এএম

শহীদের স্বীকৃতি প্রদানে বৈষম্য কেন?

কিন্তু দিন যত গড়িয়েছে, সেই আশার দেয়ালে একের পর এক ধাক্কা লেগেছে। যে চেতনাকে কেন্দ্র করে এই গণজাগরণ শুরু হয়েছিল, সেই চেতনার অন্যতম স্তম্ভ—বৈষম্য দূর করা, সমতা প্রতিষ্ঠা করা। তবে করুণ বাস্তবতা হলো, যে শহীদরা এই পরিবর্তনের জন্য রক্ত দিয়েছেন, তাদের মধ্যেও রাষ্ট্র বৈষম্যের প্রাচীর তুলে দিয়েছে। লজ্জাজনক হলেও সত্য, আজ প্রশ্ন উঠছে, যে আদর্শের জন্য তরুণরা প্রাণ দিল, সেই আদর্শকেই কি রাষ্ট্র অস্বীকার করছে? শহীদের আত্মত্যাগের চেয়েও কি তার জাতিগত পরিচয় বড় হয়ে উঠছে?

সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:০৪ এএম