অনুসন্ধান

কতটা প্রস্তুত জামায়াত

এবারও বিপুলসংখ্যক আসনে প্রার্থী দেওয়া জামায়াতের ভোটের রাজনীতিতে কতটা ইতিবাচক ফল আনবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিগত নির্বাচনগুলোয় জামায়াতের ভোটের প্যাটার্ন লক্ষ করলে দেখা যাবে, দলটি নির্দিষ্ট কিছু অঞ্চলে ভালো ফলাফল করে। সারা দেশে দলটির সাংগঠনিক অবস্থা এক রকম নয়।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৩:২২ পিএম

আওয়ামী ফ্যাসিস্টদের স্বরূপ

অন্যদিকে বিএনপি মধ্যমপন্থি জাতীয়তাবাদী দল হিসেবে জনগণের নিকট নিজেকে উপস্থাপন করতে পছন্দ করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করতেন। সততার মানদ-ে জিয়াকে অধিকাংশ জনগণ পছন্দ করে। তার প্রমাণ জিয়া হত্যাকা-ের পর তার সুটকেসে ছেড়া গেঞ্জি ছাড়া কিছুই পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ২:৪৯ পিএম

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে

ইসরাইল যখন ইরানে হামলা চালায়, তখন তার ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, এটি ইসরাইলের নিজস্ব সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সপ্তাহ খানেক আগে নিজে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নাকি অনুরোধ করেছিলেন, অন্তত যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনার আগে যেন এ ধরনের হামলা থেকে বিরত থাকেন। নেতানিয়াহু তার সেই অনুরোধ রাখেননি।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ২:০৪ পিএম

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

১১৮৭ সালে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নেতেৃত্বে হিত্তিনের যুদ্ধে খৃষ্টান ক্রুসেডারদের পতনের মধ্য দিয়ে জেরুজালেম পুনরায় মুসলমানদের শাসনাধীনে আসে। যা’ প্রথম মহাযুদ্ধে ওসমানীয় খিলাফতের পতনের মধ্য দিয়ে বৃটিশ ম্যান্ডেটে পরিনত হয়।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১১:৪৩ এএম

স্থবিরতার জগদ্দল পাথর কে সরাইবে?

স্থবিরতা কখনো কেবল দাপ্তরিক জটিলতা নহে, ইহা জাতির অগ্রগতির অন্তরায়। একটি প্রাচীন প্রবাদ আছে-'স্থবির জল পচে, চলমান জলই বাঁচায়।' যেই সমাজের পদে পদে স্থবিরতা গ্রাস করে, সেই সমাজ একদিন নিজের ভারেই ধসিয়া পড়ে। প্রবাদ তাহাই বলে।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১১:২৯ এএম

প্রতিক্রিয়া গণক্ষমতাবিরোধী ধ্যানধারণা বনাম গণরাজনৈতিক ধারা

কিন্তু বিদ্যমান সংবিধানের অধীন উপদেষ্টা সরকারকে শপথ পাঠ করিয়ে সাংবিধানিক প্রতিবিপ্লবের মধ্য দিয়ে পুরোনো রাষ্ট্রব্যবস্থাই বহাল রাখা হয়। জুলাই গণ–অভ্যুত্থানের কোনো ঘোষণাও (প্রক্লেমেশন) দিতে দেওয়া হয়নি। সমাজের অভিজাত শ্রেণির নেতৃত্বে কয়েকটি সংস্কার কমিশন গঠন করে গণ–অভ্যুত্থানকে তথাকথিত সংস্কারের শূন্যগর্ভ আলোচনায় পর্যবসিত করা হয়।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১১:১১ এএম

এ কেমন পৃথিবী, এ কেমন বিচার?

একটি স্বাধীন দেশের শাসনব্যবস্থা কেমন হইবে, তাহা নির্ধারণের অধিকার কেবল সেই দেশের জনগণেরই রহিয়াছে, অন্য কোনো রাষ্ট্রের নহে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করিবার পূর্বেও তাহার কাছে নিউক্লিয়ার বোমা আছে বলিয়া বিশ্ব জুড়িয়া সংবাদমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হইয়াছিল, যাহা পরে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিতও হয়।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১১:০৩ এএম

বৃক্ষ হইল পৃথিবীর নিঃশব্দ অভিভাবক

বাংলাদেশেও বৃক্ষরোপণের সুদীর্ঘকালের ইতিহাস রহিয়াছে। প্রাচীনকাল হইতেই এই জনপদে গ্রামীণ মানুষ বট, অশ্বত্থ, আম, কাঁঠাল প্রভৃতি গাছ পারিবারিক প্রয়োজনে রোপণ করিয়া আসিত। ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা বাণিজ্যিক উদ্দেশ্যে সেগুন, গর্জন প্রভৃতি বৃক্ষ রোপণ করিয়া বনভূমিকে করায়ত্ত করে।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৯:৪৬ এএম

ইরাকের সেই সাজানো গল্প এবার ইরানেও

এটি আমাদের বলে, নিয়মকানুন শুধু দুর্বলদের জন্য প্রযোজ্য। এটি আমাদের বলে, কিছুর রাষ্ট্র আন্তর্জাতিক আইনের বাইরে যেকোনো কিছু করতে পারে। এ কাজে সেই রাষ্ট্রগুলো ভূরাজনৈতিক জোটের প্রশ্রয় পায়, তাদের মদদদাতারা নীরব থাকে।

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৯:৪১ এএম

স্বেচ্ছাচারিতার অধিকার কি রাষ্ট্র কাউকে দিয়েছে

একটি সিনেমা হলে সিনেমা প্রদর্শন হলে কীভাবে মসজিদ বা মাদ্রাসার পরিবেশ বিঘ্নিত হয়? আর অসামাজিক কার্যকলাপ বলতে যদি তারা কিছু বোঝায়, তাহলে তা বন্ধ করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নাকি নিজেদের তৈরি করা নৈতিকতা পুলিশের? এই সমাজ কি তাহলে এই কয়েকজনের দাবি ও হুমকির কাছে জিম্মি? এখানে রাষ্ট্রের অবস্থান কোথায়? ধর্মের নামে এমন সাংস্কৃতিক নিয়ন্ত্রণ কি আমাদের গণতন্ত্র ও বহুত্ববাদকে লঙ্ঘন করছে না?

বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:৪৭ পিএম

পুলিশ বনাম পুলিশ খেলা

দুই পুলিশ সদস্যের দুই রকম বক্তব্যে দ্বিধায় পড়ে যেতে হয়, যেন পুলিশ বনাম পুলিশ খেলা! তাই বুঝি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রকৃত সত্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।

বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:১৯ পিএম

ইসরায়েল-ইরান সংঘাত ও মহাযুদ্ধের আশঙ্কা

ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। বিশেষ করে নাটাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা গত কয়েক বছরে একটি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। ইসরায়েল মনে করে, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো সুরক্ষিত থাকবে না। তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেন, ‘এখন না হলে কখনোই নয়।’

বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:২৬ এএম

‘মব’ আমাদের সংস্কৃতির অংশ নয়

এই সংবাদ থেকে জানা যায়, গত ১০ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ১৭২ জনকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) দাবি করেছে। তাঁরা আরও বলেছে, কোথাও চোর-ছিনতাইকারী-চাঁদাবাজ এবং কোথাও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ও দোসর অপবাদ দিয়ে মব সৃষ্টি করে এসব মানুষকে হত্যা করা হয়েছে।

বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:১৯ এএম

পানি ও পাপ

প্রাচীনকাল থেকেই পানিকে মানুষ পবিত্রতার প্রতীক ভেবেছে। ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি স্তম্ভে পানির উপস্থিতি এক অনিবার্য পরিপূরক। যে পানি নবজাতকের মুখ ধুয়ে দেয়, যা দিয়ে মৃতদেহ পরিশুদ্ধ করা হয়, ধর্মীয় আচার সম্পন্ন হয়, চাষাবাদ হয়, জীবন চলে- সেই পানির চার পাশেই আজ অবরুদ্ধ পাপের এক নিঃশব্দ উপাখ্যান।

বুধবার, ১৮ জুন ২০২৫, ৯:০৭ এএম

সংস্কার স্থানীয় স্বশাসন জনগণের ক্ষমতায়নের জন্য অপরিহার্য

যুক্তি দেওয়া হয়, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর দেশে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্ব একক কেন্দ্রে থাকাই স্বাভাবিক। তাই কেন্দ্রের হাতে প্রয়োজনীয় ক্ষমতা সংরক্ষণ নিশ্চিত করার পর অবশিষ্ট ক্ষমতা যদি কিছু থাকে, কেবল সেটুকুই স্থানীয় সরকারের হাতে অর্পণ করা যেতে পারে।

বুধবার, ১৮ জুন ২০২৫, ৮:৫৭ এএম

নারীবাদের সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী কানেকশন

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পৌঁছতে এ মোক্ষম সুযোগ যেন হাতছাড়া না হয় সে জন্য সম্প্রতি নারীবিষয়ক কমিশনের তৈরি প্রতিবেদন জমা দেয়া হয়েছে সরকারের কাছে। এর চিত্রনাট্য বেশ আবেদনময়। এর লিখিয়েদের মনে হয়েছে, তাদের রচিত প্রতিবেদন আমাদের দেশের পুরো নারীসমাজের প্রতিনিধিত্ব করে। সব নারীর আঁতের কথা বলতে পেরে তারা তৃপ্ত। এর প্রমাণ মেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার সময় কমিশনের সব সদস্যের হাসিমাখা মুখে ক্যামেরায় ধরা অবয়বে।

বুধবার, ১৮ জুন ২০২৫, ৮:৪৬ এএম

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা-এরপর কী?

ইসরাইলের এবারের আক্রমণটি শুধু ইরানের পারমাণবিক স্থাপনা ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আক্রমণটি এমনভাবে চালানো হয়েছে, যাতে ইরান সহসা পাল্টা আক্রমণ না করতে পারে। এ কারণে সে একই সঙ্গে বিমানবাহিনীর ঘাঁটিগুলোর প্রধান ও ইরানের রেভল্যুশনারি গার্ড কমান্ডার হোসেন সালামিকে হত্যা করেছে।

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৯:০৪ এএম

পানির রাজনীতি ও বাংলাদেশ

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও, এখন সে পরিচিতি আর শুধু ঐতিহ্যের নয়, বরং আশঙ্কার কারণও হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ করে যে প্রবল বন্যা দেখা দেয়, তা শুধু প্রাকৃতিক নয়—বরং এর পেছনে রয়েছে কূটনৈতিক গাফিলতি, আঞ্চলিক দায়িত্বহীনতা এবং দীর্ঘস্থায়ী পানি বণ্টন সমস্যার সুনিপুণ প্রতিচ্ছবি।

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৮:৫৫ এএম

লন্ডন-সমঝোতা ও রাজনীতির নতুন ডাইমেনশন

৪ জুন থেকে ৭ জুন। মাঝে ব্যবধান তিন দিনের। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন অসুস্থ মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। তখন তিনি সিনিয়র নেতাদের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন। তিনি নেতাদের উদ্দেশে বলেন, এই সময়ে কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না। যত সমস্যাই থাকুক, আলোচনায় বসে সমাধান করতে হবে। ড. ইউনূস ক্ষমতা ছেড়ে দিলে দৃশ্যপট কী হবে, সেটাও মাথায় রাখতে বলেন অভিজ্ঞতা ও প্রজ্ঞায় ঋদ্ধ নেত্রী।

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৮:৫১ এএম

নেতানিয়াহুর ইরান আক্রমণ: পরিকল্পিত ফাঁদে ট্রাম্প

যুক্তরাষ্ট্র এই হামলার সরাসরি অনুমোদন দেয়নি। কিন্তু যতক্ষণ না তারা ইসরায়েলের রক্ষক এবং অস্ত্র সরবরাহকারী হিসেবে বিবেচিত হচ্ছে, ততক্ষণ দেশটি এর প্রতিক্রিয়ার ঝুঁকিতেও রয়েছে। নেতানিয়াহুর বেপরোয়া সিদ্ধান্তের সামনে ওয়াশিংটনের নীরবতা ও অস্পষ্টতা—অনেকের চোখে সম্মতির ইঙ্গিত হিসেবে ধরা পড়তে পারে। আর ভূরাজনীতিতে, অনেক সময় ধ্যান-ধারণাই বাস্তবতা হয়ে ওঠে।

সোমবার, ১৬ জুন ২০২৫, ৪:০৯ পিএম