অনুসন্ধান

ভোট হবে বাংলাদেশে, সিদ্ধান্ত ব্রিটেনে

কয়েক দিন ধরেই সবার নজর ছিল লন্ডনে। আজ শুক্রবার বৈঠক শেষে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানামুখী আলোচনা, বিতর্ক ও গভীর ব্যাখ্যা-বিশ্লেষণ। কেউ বলছেন, এটা নিছক একটি বৈঠক নয়, বরং আগামী দিনের বাংলাদেশের নির্বাচন ও ক্ষমতার সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের ইঙ্গিত। প্রশ্ন উঠছে, ভোট হবে ঢাকায়, কিন্তু সংলাপ, সমঝোতা ও সিদ্ধান্তের কেন্দ্র কেন লন্ডন?

শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:৫৯ এএম

বাজেট ২০২৫-২৬ জনগণের চাওয়া-পাওয়ার খতিয়ান

প্রথমত, জনগণ এ ব্যাপারে সচেতন ছিল যে, বাংলাদেশের ২০২৫-২৬ বাজেট একটি অন্তর্বর্তী সরকার দিয়েছে। একটি নির্বাচিত সরকারের বার্ষিক বাজেট সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য, সেই সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার (যেমন পাঁচসালা পরিকল্পনা) মধ্যে প্রোথিত থাকে। সুতরাং সেই বাজেট একটি দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে কাজ করে এবং তার লক্ষ্যসমূহ দীর্ঘমেয়াদি সেই পরিকল্পনা থেকেই উদ্ভূত হয়।

শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:৫৫ এএম

ইলিশ

কিন্তু ইলিশ বেশি ধরা পড়লেই তা সুলভ মূল্যে ক্রেতার কাছে পৌঁছে যাবে—এ রকম ভাবাটা ঠিক হবে না। ইলিশ এখন ধ্রুপদি মাছে পরিণত হয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষেরই এই মাছের প্রতি রয়েছে তীব্র পক্ষপাতিত্ব।

শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:১১ এএম

ফিলিস্তিনি নারী মাদলিনের স্বপ্ন আর ফ্রিডম ফ্লোটিলার অভিযাত্রা

গাজার বুভুক্ষু মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে যখন বিশ্বের তাবৎ শক্তিধর রাষ্ট্র ও মুসলিম দুনিয়ার বিত্তবান দেশসমূহ নির্বাক, তখন আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়ার হাজারো মানবাধিকারকর্মী ইসরাইলি অবরোধের বিরুদ্ধে মিসরের রাফা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন।

শনিবার, ১৪ জুন ২০২৫, ৯:২৭ এএম

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির কেন ‘না’

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেছেন, ‘আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ “জুলাই সনদ” তৈরি করে জাতির জন্য একটা নতুন পথনির্দেশনা রেখে যেতে পারব। জাতীয় ঐকমত্য কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটাকে বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারি, তাহলে আমরা ভবিষ্যতের সব রাজনৈতিক সংকট মোকাবিলা করতে সক্ষম হব।’

শনিবার, ১৪ জুন ২০২৫, ৯:০২ এএম

জড়িতদের জবাবদিহির আওতায় আনা হোক

বিভিন্ন সময় পাঠ্যবই নিয়ে যে দুর্নীতি–অনিয়ম ও অপচয়ের অভিযোগ উঠে থাকে, বাড়তি বই ছাপা তার অন্যতম। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর সংখ্যার চেয়ে বেশি বইয়ের চাহিদা দিত। ফলে বাড়তি বই সরবরাহ করতে হতো কর্তৃপক্ষকে। এসব বই বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়, এরপর বাজারেও কখনো কখনো অবৈধভাবে বিক্রি করা হতো বা পড়ে থাকত। বাড়তি ছাপানোর মাধ্যমেই সেটি সম্ভব ছিল।

শনিবার, ১৪ জুন ২০২৫, ৮:৫৭ এএম

নির্বাচনী ট্রেনে দেশ

প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক সংকটের আসল অসুখটি ধরতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন গ্রহণযোগ্য ও ত্রুটিপূর্ণ নির্বাচন করতে না পারলে সংস্কার ও মানুষের আকাঙ্খা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩:৪৮ পিএম

নির্বাচন নিয়ে দড়ি–টানাটানি, সাধারণ মানুষ কী চাইছে

একদিকে আছে ফ্যাসিবাদী সরকারের সময় ঘটে যাওয়া হত্যা, দুর্নীতি ও অন্য অপরাধগুলোর বিচার করা এবং যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেগুলোকে আবার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার করা।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২:৫৭ পিএম

লক্ষ্মীপুরের স্বাস্থ্যসেবা শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিন

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, লক্ষ্মীপুর ১০০ শয্যার সদর হাসপাতালে ২৩টি চিকিৎসক পদের মধ্যে ৮টিই খালি। হাসপাতালটিতে নেই নাক, কান ও গলার (ইএনটি) চিকিৎসক। একইভাবে খালি পড়ে রয়েছে সার্জারি, গাইনি, মেডিসিন আর চক্ষুরোগের চিকিৎসকের পদও।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২:২৭ পিএম

গণপরিবহনে অগ্রিম কর বেড়েছে, চাপ পড়বে যাত্রীদের ওপর

পরিবহন ব্যয় ব্যক্তির মোট আয়ের ১০ শতাংশের মধ্যে থাকলে অর্থনৈতিক মানদণ্ডে সেটিকে সহনীয় ধরা হয়। এখন এ ব্যয় ১০ শতাংশের অনেক বেশি। এ অস্বাভাবিক পরিবহন ব্যয় বাড়ার পেছনে বেশকিছু কারণ দায়ী। রাষ্ট্রীয় প্রচেষ্টায় গত দুই দশকে দেশের সড়ক অবকাঠামোয় বড় পরিবর্তন এসেছে।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২:২১ পিএম

করোনার নতুন ভ্যারিয়েন্ট : সতর্কতা ও প্রস্তুতি জরুরি

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার যদিও এখনো উদ্বেগজনক নয়। তবে প্রতিবেশি দেশগুলোতে হঠাৎ করে সংক্রমণের হার অনেক বেড়ে যাওয়ায় বাংলাদেশকে বাড়তি সর্তকতা অবলম্বন করতে হচ্ছে বলে স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:১২ এএম

রাজনীতিতে ভব্যতার সীমার

শেখ হাসিনার এই পতন শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্য একটি শিক্ষার বিষয়। সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতাদের কথা থেকে সেই দলের ব্যাপারে সিদ্ধান্ত নেন। বড় রাজনৈতিক দলের নেতারা সমাজে সবচেয়ে বেশি প্রভাববিস্তার করে থাকেন। একজন নেতা যে ভাষায় কথা বলেন, কর্মীরা সেভাবে তাকে অনুসরণ করেন।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৫৯ এএম

দোষারোপের চেয়ে পিছিয়ে থাকাদের সক্ষমতা বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কার্যকর পন্থা

আমেরিকান প্রাবন্ধিক এইচএল মেনকেন বলেন, ‘প্রতিটি জটিল সমস্যার উত্তর আছে; সহজ-সরল আর ভুল।’ বেশির ভাগ ক্ষেত্রেই, ভিকটিম বা নিপীড়িত হওয়ার যুক্তি এ বর্ণনারই অংশ, যা ব্যাখ্যা করে কেন এ ধরনের সমাধান প্রায়ই পরিস্থিতি আরো খারাপ করে তোলে।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৫৬ এএম

নতুন গণতান্ত্রিক যুগে প্রবাসীদের ভোটাধিকার

প্রবাসী বাংলাদেশিদের জন্য ওভারসিজ ভোটিং (OCV) ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা গ্রহণ করা জরুরি, যা নাগরিকদের জন্য ভোটাধিকারে প্রবেশযোগ্যতা, স্বচ্ছতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৫১ এএম

অকৃতজ্ঞতার পরিণাম

পবিত্র কুরআনে আল্লাহ ফেরাউন সহ বিভিন্ন অহংকারী জাতিসংঘের ধ্বংসের কথা উল্লেখ করে বলেছেন- “আল্লাহ কোনও সম্প্রদায়কে যে নিয়ামত দান করেন, তা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ফেলে।

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ৩:২৬ পিএম

যে কারণে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ব্যর্থ হচ্ছে

যদিও এসব অভিমতের মধ্যে প্রকৃত পরিস্থিতির কিছুটা আঁচ পাওয়া যায়, কিন্তু এগুলোতো কেবল ক্ষয়িষ্ণু গণতন্ত্রের লক্ষণের মাত্র। এসব বিশ্লেষণে প্রকৃত সমস্যা সঠিকভাবে চিহ্নিত হচ্ছে না বা এর সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২:৫৩ পিএম

বনের বাঘে খায় না, মনের বাঘে খায়

বিএনপির বিরুদ্ধে ‘ভারতঘেঁষা’ হওয়ার যে প্রচারণা চলছে, তা মিথ্যা হলে চিন্তার কিছু নেই। তবে কিছু সত্য বা অর্ধ সত্য নিহিত থাকলে শুধু বিএনপিই নহে, পুরো জাতি ভয়াবহ সংকটে নিপতিত হতে পারে।

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১:৫৬ পিএম

পারিবারিক শিক্ষা ও রাষ্ট্রসংস্কার, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথরেখা

রাষ্ট্র কোনো যান্ত্রিক কাঠামো নয়; এটি জীবন্ত মানুষের যৌথচেতনা, নৈতিকতা ও সম্পর্কের এক সজীব সমাহার যেখানে রাষ্ট্রকে নিজ প্রয়োজনে সুনাগরিক ও সুশাসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। আর সুপরিকল্পিত শিক্ষার মাধ্যমেই রাষ্ট্রকে মূলত সে কাজটা করতে হয়। দেশের নাগরিকদের এ নৈতিক ভিত্তি, আচরণ ও চেতনার প্রাথমিক পাঠ হয় পরিবারে।

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১:৫১ পিএম

বাজেট প্রতিক্রিয়া কালো টাকা সাদা করার সুযোগ আর কতদিন

কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়ে নানা মতভেদ থাকলেও এর যথা বিধি-ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন সামাজিক অর্থনীতি তথা রাষ্ট্রের এখতিয়ার। সরকার পরিচালিত রাজনৈতিক অর্থনীতি বা নির্বাহী বিভাগের নয়। কেননা কালো টাকা তো সরকারের সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনার সৃষ্টি; স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়-নীতির জায়গায় ব্যর্থতার প্রতিফল। সাম্প্রতিক নজির থেকে দেখা যায়, তুলনামূলক সুশাসন প্রতিষ্ঠার পর হংকং, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ইরান, নিকারাগুয়া, বলিভিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ উন্নয়নের মহাসড়কে উঠতে পেরেছে।

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১:৪৭ পিএম

অকৃতজ্ঞতার পরিণাম

পবিত্র কুরআনে আল্লাহ ফেরাউন সহ বিভিন্ন অহংকারী জাতিসংঘের ধ্বংসের কথা উল্লেখ করে বলেছেন- “আল্লাহ কোনও সম্প্রদায়কে যে নিয়ামত দান করেন, তা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ফেলে। ফির’আউনের বংশধর ও তৎপূর্বের জাতিসমূহের ন্যায় তারা তাদের রবের নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে।

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১১:২৭ এএম