অনুসন্ধান

সৌদি-পাকিস্তান সামরিক চুক্তি ভূরাজনীতির এক সম্ভাব্য নয়া সমীকরণ

এমন সময় এই চুক্তিটি সম্পাদিত হলো যখন বিবেকহীন মার্কিন সমর্থনে সমগ্র মধ্যপ্রাচ্যে জায়নিস্ট ইসরাইল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গণহত্যা এবং নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত আরব শাসকরা তাদের রাজতন্ত্র ও স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রের কথিত নিরাপত্তার জন্য পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করে এসেছেন।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৬ পিএম

মধ্যপ্রাচ্যের কোনো দেশই নিরাপদ নয়

এই হামলা শুধু গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টার ওপর আঘাত নয়; এটি কূটনীতি ও আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিও হুমকি। দোহা দীর্ঘদিন ধরে আঞ্চলিক কূটনীতির একটি কেন্দ্র হিসেবে কাজ করছে। হামাসসহ সব পক্ষের সঙ্গে তারা আলোচনা চালিয়ে আসছে। খবরে বলা হয়েছে, ইসরাইলি হামলার সময় দোহায় সিনিয়র হামাস নেতারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তারা যুদ্ধবিরতির ক্ষেত্রে একটি আমেরিকান প্রস্তাবনা নিয়ে আলোচনা করছিলেন।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৩ পিএম

ভারতের হুমকি ও বাংলাদেশের প্রতিরক্ষা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় ১৪ শতক থেকে ১৯৪৯ সাল পর্যন্ত একটি স্বতন্ত্র রাজতন্ত্র চালু ছিল! ১৯৪৯ সালে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। এরপর রাজতন্ত্রের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়, কিন্তু ‘মহারাজা’ উপাধি এবং সামাজিক মর্যাদা পরিবারটির হাতে রয়ে যায়।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪০ পিএম

জেন-জি প্রজন্ম ও হিজাব

হিজাব ইসলামি ঐতিহ্যের প্রতীক। পাশ্চাত্যের জনমানসে ইসলামের প্রতি বিদ্বেষের প্রকাশ ঘটে হিজাবের বিরোধিতার মাধ্যমে। তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে আছে যে হিজাব নারীকে অন্তঃপুরবাসিনী হিসেবে আটকে রাখে; আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিজাবের স্থান নেই। তাই তো হিজাব পড়ার অপরাধে তুর্কি এমপি মারওয়া কাবাজ্জির সংসদ সদস্যপদ খারিজ করেই তারা ক্ষান্ত হয়নি, তার নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নিয়েছিল।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৫ পিএম

অভ্যুত্থানের পরও গুলি করে শ্রমিক হত্যা কেন

উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের একটি কারখানায় শ্রমিক ছাঁটাই এবং বেতন-ভাতা না দিয়ে হঠাৎ কারখানা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন কারখানাটির শ্রমিকেরা। সেনাবাহিনী ও পুলিশ বল প্রয়োগ করে বিক্ষোভরত শ্রমিকদের ইপিজেডের সামনের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ইকু ইন্টারন্যাশনাল কারখানা থেকে নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরতে থাকা হাবিব ইসলাম নিহত হন।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৭ পিএম

পুলিশ ও সামরিক অসদাচরণ বিচারে প্রমাণের মানদণ্ড

বিচারকেরা এই পূর্ববর্তী রায়গুলোকে একই ধরনের নতুন মামলায় ব্যাখ্যা ও প্রয়োগ করেন। এর মাধ্যমে এমন বাধ্যতামূলক আইনি নীতি তৈরি হয়, যা আইনি ফলাফলের ধারাবাহিকতা ও ন্যায্যতা নিশ্চিত করে। এই ব্যবস্থাটি ইংল্যান্ডে উদ্ভূত হয়েছিল এবং এ আইনগুলোর ভিত্তি হলো স্টেয়ার ডিসিসিস (স্ট্যান্ড বাই ডিসিশন) বা সিদ্ধান্ত দ্বারা প্রতিষ্ঠিত নীতি, যা ন্যায়, সংগতি ও স্থিতি সমুন্নত রাখে এবং উচ্চ আদালতের এমন সিদ্ধান্তগুলো নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণীয় হয়ে থাকে। আইন শাস্ত্রে এটাই কমন ল’।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:১১ পিএম

ভারতের অস্বস্তি সৌদি-পাকিস্তান চুক্তি

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ভারতের পুতুল সরকার শেখ হাসিনার পতন ঘটে। এই পতন নরেন্দ্র মোদিকে নীরবে সহ্য করতে হয়েছে। ভারতের জন্য হাসিনার পতন ছিল বড় দুঃসংবাদ। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে হলো ভারতকে।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৪ পিএম

শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের রাজনৈতিক মনস্তত্ত্ব

ক্ষমতা বিষয়টি নিছকই এক রাজনৈতিক বা সামাজিক কাঠামো নয়; এটি তীব্রভাবে শাসকের মনস্তত্ত্বের সঙ্গেও যুক্ত, যা শাসকের ব্যক্তিত্বের গভীরতম স্তরকে উন্মোচিত ও বিবর্ধিত করে। যখন একজন নেতার মনস্তত্ত্ব—তাঁর অন্তর্নিহিত আঘাত, তাঁর আত্মমগ্নতা এবং নিরাপত্তাহীনতা একটি রাষ্ট্রের নীতিনির্ধারণ করতে শুরু করে, তখন রাষ্ট্র আর জনগণের থাকে না, হয়ে ওঠে সেই নেতার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক নাটকের মঞ্চ।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৮ পিএম

জেন-জি বিদ্রোহ: এশিয়ায় ফিরছে আরব বসন্ত?

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত ভূখণ্ডে এক নতুন ‘ভিজ্যুয়াল ব্যাকরণে’ প্রতিরোধ রচিত হচ্ছে। এটি এখন আর কোনো লুকোনো বা আড়ালে চলা সংগ্রাম নয়; বরং একেবারে লাইভস্ট্রিম হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে দৃশ্যমান হয়ে উঠছে।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৩ পিএম

সংস্কার ও পিআর নিয়ে বিরোধ কত দূর গড়াবে?

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার রাজধানীতে ও শুক্রবার বিভাগীয় শহরে একযোগে বিক্ষোভ সমাবেশ করে তারা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩০ এএম

রাকসু নির্বাচন ও হারানো গণতন্ত্র

কিন্তু দুঃখজনকভাবে বহু বছর ধরে রাকসু নির্বাচন স্থবির হয়ে আছে। শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নেতৃত্ব বিকাশের সুযোগ হারাচ্ছে। ৩৬ বছর স্থগিত থাকার পর আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। ২০২৫ সালের প্রেক্ষাপটে তাই রাকসু নির্বাচন শুধু একটি শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; বরং এটি হয়ে উঠেছে এই উচ্চশিক্ষাঙ্গনে হারানো গণতন্ত্রের কাহিনি এবং একই সঙ্গে সম্ভাবনার ভবিষ্যতের প্রতিশ্রুতি।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ এএম

সৌদি-পাকিস্তান চুক্তি নিয়ে কেন এত আলোচনা?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গত বুধবার রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদের রয়্যাল কোর্টে ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (এসএমডিএ) স্বাক্ষর করেন। কাতারের রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনের পরপরই চুক্তিটি স্বাক্ষর করা হয়।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ এএম

ছাত্ররাজনীতি কেমন হওয়া উচিত

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্ররাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যায়েই শিক্ষার্থীরা ভবিষ্যতের নেতৃত্বের গুণাবলি অর্জন করে। তবে ছাত্ররাজনীতি কীভাবে পরিচালিত হবে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এটি শিক্ষার্থীদের জন্য সহায়ক ও উপকারী হয়।

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৩ পিএম

ড্যাম নয় পানি অস্ত্র

দীর্ঘকাল ধরে যুদ্ধের সময় প্রতিপক্ষের সহজ শিকারে পরিণত হচ্ছে ড্যাম ও ব্যারাজ। অনেক সময় প্রতিপক্ষের অগ্রযাত্রা রোধে নিজেরাই নিজেদের ড্যাম, ব্যারাজ ভেঙে দিয়ে বিপর্যয় সৃষ্টি করে। ১৯৩৭ সালে জাপানি আগ্রাসন প্রতিরোধে ইয়াংসি নদীর ড্যাম ভেঙে দেওয়া হয়েছিল।

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৬:১২ পিএম

ইরানের জন্য আরও খারাপ দিন আসছে

কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তায় খুব দ্রুতই ইসরায়েল ইরানের আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় বারবার আঘাত হানে। ইরানের ৩০ জন সামরিক কমান্ডার ও ১৯ জন পারমাণুবিজ্ঞানীকে হত্যা করে। ইরানের পাল্টা হামলা ভবিষ্যতে ইসরায়েলকে নিরুৎসাহিত করার মতো ফল আনতে পারেনি।

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪০ পিএম

টিসিবির ট্রাক সেল বন্ধ চাহিদাকে গুরুত্ব দিয়ে চালু রাখার সিদ্ধান্ত নিন

অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির ফলে দেশে দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা তিন বছরে প্রায় ১০ শতাংশ বেড়ে এখন ২৮ শতাংশে দাঁড়িয়েছে। একটি পরিবারের মাসিক আয়ের প্রায় ৫৫ শতাংশই খাবার কিনতে খরচ হয়ে যাচ্ছে, যা তাদের জীবনধারণের অন্যান্য মৌলিক চাহিদা পূরণের ক্ষমতাকে সীমিত করে তুলছে।

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৬ পিএম

অপরিকল্পিত নগরায়ণে ঢাকা

অতিমাত্রায় ঢাকাকেন্দ্রিকতার কারণে রাজধানীর কর্মক্ষমতা যেমন হ্রাস পাচ্ছে, তেমন যানজট, দূষণ এবং অপর্যাপ্ত নাগরিক সুবিধার কারণে মানুষের উৎপাদনশীলতাও কমছে। শহরের প্রায় দুই কোটি বাসিন্দা এবং প্রতিদিনকার দেড় কোটি মানুষের আগমন-নির্গমনের চাপে ঢাকা তার ধারণক্ষমতার বাইরে চলে গেছে।

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৮ পিএম

রাজনৈতিক ক্ষমতা কাঁপিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম!

‘ইন্টারঅ্যাকটিভ’ মাধ্যম ব্যবহার করে মানুষ নিজেই খবর তৈরি করছে, ছড়াচ্ছে, আন্দোলন করছে—এমনকি সরকারের পতনও ঘটাচ্ছে।

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩ এএম

বাংলাদেশ থেকে নেপাল : স্বাধীনতার নতুন স্বপ্ন

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লব টেনে নামিয়েছে এক দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকারকে। আর নেপালে ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র দশ দিনের ‘জেন জেড বিপ্লব’ সেই দেশের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগে বাধ্য করেছে, যিনি তরুণদের কণ্ঠরোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছিলেন।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ পিএম

গ্যাস কূপ খননের উদ্যোগ দেশীয় কোম্পানির উৎপাদন সক্ষমতাও বাড়ানো দরকার

দেশে গ্যাস সংকটের প্রভাব পড়ছে প্রায় সর্বত্র। দেশে উৎপাদিত গ্যাসের উল্লেখযোগ্য অংশ সরবরাহ করা হয় বিদ্যুৎ উৎপাদনে। এছাড়া সার কারখানা, শিল্পপ্রতিষ্ঠান, গৃহস্থালি (আবাসিক), সিএনজি এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও গ্যাস ব্যবহার করা হয়।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৮ পিএম