বিএনপি-জামায়াত দ্বন্দ্বের পরিণতি
একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, অন্যদিকে ভারতপন্থি সুশীল সমাজের তৎপরতায় রাজনীতির আকাশে ঈশান কোণে কালো মেঘ জমছে বলে অনেকে মনে করেন। রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশে নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি ও ইসলামপন্থি জামায়াতে ইসলামীকে ঘিরে নতুন রাজনৈতিক মেরূকরণ তৈরি হয়েছে।
