রাজনৈতিক ঐকমত্য ও জুলাই সনদ কতদূর
জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কিছু দল এখন সমরৈখিকে। তা প্রকাশ্যেই জানানো হয়েছে। সংস্কার নিয়ে কচলানি কথামালা চলছে ১০ মাস ধরে। অক্টোবরে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন হয়। কমিশনগুলো প্রতিবেদন দেয় গত ফেব্রুয়ারিতে।
