অনুসন্ধান

ছাত্র-জনতার আন্দোলন: উত্তাল ৩৬ দিন

কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রনেতারা ৪ জুলাইয়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:০২ পিএম

শেখ হাসিনার ভারতে পলায়ন

পালানোর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। তখন একটা ক্যু প্রচেষ্টাও ব্যর্থ হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:০০ পিএম

বাংলাদেশ : একটি রাজবংশের পতন

১৫ বছর ক্ষমতাসীন ছিলেন তিনি। ২০২৪-এর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তার চতুর্থ মেয়াদ শুরু হয়। এর আগেও ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত এই দায়িত্ব তিনি পালন করেন। যদিও ৭৬ বছর বয়সি এই ‘লৌহ মানবী’ পদত্যাগের পর হেলিকপ্টারে করে প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়ার সময় নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র গোছানোরও ফুরসত পাননি। পুলিশপ্রধান তাকে সতর্ক করে জানান, লাখো বিক্ষোভকারী তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ছাত্র বিক্ষোভে পুলিশ যে নৃশংসতা দেখিয়েছে, তার প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বিক্ষোভকারীরা। ওই ছাত্র বিক্ষোভে ৪০০-এরও বেশি মানুষ নিহত হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৫৮ পিএম

জুলাইযোদ্ধা মেয়েদের হারিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে কেন?

এখনো ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে, যেখানে দেখা যায় মেয়েরা জমায়েত হয়ে স্লোগান দিচ্ছে; ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’ আবু সাঈদসহ যারা তখন শহীদ হয়েছে, মেয়েরা আরো অশান্ত হয়ে গেছে। এই হত্যাকাণ্ড তারা মেনে নেয়নি।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৪৮ পিএম

কোটা, জুলাই বিপ্লব ও জুলাই সনদ

জুলাই বিপ্লবের সেই ৩৬ দিনের দিকে আবার একটু ফিরে তাকাই। বৈষম্যবিরোধী ছাত্রসমাজ সে সময় একক ও ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমে জান-প্রাণ দিয়ে লড়াই করেছিল। চাকরির জন্য তাদের এই পলিটিক্সই শেষ পর্যন্ত রাষ্ট্রবদলের পলিটিক্সে রূপান্তরিত হয়। কোটার সংস্কার রাষ্ট্রসংস্কারে রূপ নেয়। কোটার পলিটিক্স পৌঁছে যায় ফ্যাসিবাদ উৎখাতের পলিটিক্সে। বোধের জগৎ উজ্জ্বল হয় যে, রাষ্ট্রই সকল ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত ও বরাদ্দের কেন্দ্র। তাই রাষ্ট্র ও ‘ফ্যাসিনা’র আইডেনটিফাইড হালত ভাঙতেই হবে। আওয়াজ ওঠে—দফা এক দাবি এক/ শেখ হাসিনার পদত্যাগ।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৪৬ পিএম

‘জুলাই সনদ’ কি বিদ্যমান কাঠামোতে কোনো মৌলিক পরিবর্তন আনবে?

জুলাই সনদে বলা হচ্ছে সংবিধান বাতিল নয়, বরং এর ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে; ‘এতে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। বিএনপির এতেও ভিন্নমত আছে—দলটি বলছে, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধনের বেলায়ও এমপিরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না।’ এর মানে হচ্ছে ৭০ অনুচ্ছেদ রয়েই যাবে।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৪৩ পিএম

মিয়ানমার নিয়ে উল্টোপথে হাঁটছেন ট্রাম্প

নীতিনৈতিকতার দিক থেকে দেখতে গেলে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত দুঃখজনক, তবে এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ ট্রাম্প রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনকে ইতোমধ্যেই পরিত্যাগ করেছেন। গাজায় গণহত্যা ও জাতিগত নির্মূলে ইসরাইলকে সবুজসংকেত দিয়েছেন। এমনকি আমেরিকান গণতন্ত্রের সামান্য যেটুকু অবশিষ্ট আছে, তাও কবর দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন। কিন্তু এটাকে শুধু একটি নৈতিক ব্যর্থতা হিসেবে দেখলে হবে না, বরং সর্বোচ্চ পর্যায় থেকে এটি একটি কৌশলগত গুরুতর ভুল পদক্ষেপ।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৩৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্য নিরসন ভাবনা

এই বিপ্লবের সঙ্গে সর্বশেষ প্রযুক্তির সংযোগ আছে। এ প্রজন্মের সদস্যরা পূর্ব প্রজন্মের সদস্যদের থেকে চিন্তা-চেতনা ও ব্যবহারিকভাবে ভিন্নতর। এরা নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তিত। বিপ্লব চলাকালে যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম—ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করেছে তারা।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৩৩ পিএম

বাংলাদেশের শুল্ক বিজয় ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট

যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ওপর থেকে শুল্ক কাটছাঁট করেছে। এই পদক্ষেপ থেকে বোঝা যায় এ প্রক্রিয়ার সঙ্গে যোগ্য নেতৃত্ব জড়িয়ে আছে। আর বাণিজ্য আলোচনাটাও হয়েছে ন্যায্যতার ভিত্তিতে। এটাকে ক্ষুদ্র নীতি পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের জন্য এটা একটা বড় অর্জনের মুহূর্ত। এই দেশ তাদের অর্থনৈতিক সাফল্য গড়ে তুলছে। দেশের রপ্তানিশিল্পের আকার বাড়ছে। স্বল্পোন্নত দেশ বা এলডিসির পর্যায় থেকে দেশ উঠে আসছে।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:৩১ পিএম

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

এই সময়কালের মধ্যে আফগানিস্তান নিয়ে একধরনের ‘সফল রাষ্ট্র’-এর ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই প্রচারণার মূল বক্তব্য হলো—তালেবান শাসনে এখন আফগানিস্তান দুর্নীতিমুক্ত, ধর্ষণ ও নারী নির্যাতন নেই, বেকারত্ব নেই, মাদকমুক্ত, অপরাধ প্রায় শূন্য, ভিক্ষুক নেই, এমনকি ব্যক্তিগত খুনোখুনিও নেই।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২:২১ পিএম

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি

৫ আগস্টের অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকার পতনের সঙ্গে অতীতের কোনো গণ-অভ্যুত্থানের মিলের চেয়ে অমিল বেশি। যে সরকার দীর্ঘদিন দেশ চালিয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল গণতন্ত্রহীনতা, দমননীতি, দুর্নীতি আর দলীয়করণ—সেই সরকারের পতন ঘটানো কোনো বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষে সম্ভব হয়নি, সম্ভব হয়েছে কিছু ছাত্র-তরুণের নেতৃত্বে।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১:৪০ পিএম

জুলাই কারও বাপের সম্পত্তি নয়

১৯৭১ সালের পূর্ব পর্যন্ত যিনি ছিলেন গণমানুষের আশার আলো, সংগ্রামের প্রতীক। তিনি জীবনের অনেকটা সময় ধরে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়ে এ দেশের মানুষের কাছে অবিসংবাদিত নেতার স্বীকৃতি পেয়েছিলেন। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে তাঁর শাসনকাল সে রকম উজ্জ্বল ছিল না।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১:৩৮ পিএম

স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে অভূতপূর্ব এক জাগরণ

এ সময় দেশের উত্তর থেকে দক্ষিণ, নগর থেকে গ্রাম পর্যন্ত হাজার হাজার তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, পেশাজীবী এবং সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন। তাঁদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল প্রতিবাদের স্লোগান, চোখেমুখে ছিল নিপীড়নের বিরুদ্ধে প্রত্যয় আর হৃদয়ে বহমান ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন;একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে কি প্রায়শ্চিত্ত করতে চায় ফ্রান্স-যুক্তরাজ্য

এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের সংখ্যা ১৫০–এ দাঁড়াবে। প্রশ্ন উঠছে, এ স্বীকৃতির বাস্তবিক অর্থ কী? এতে আসলে ফিলিস্তিনের কতটুকু লাভ হবে? এর আগে ১৪৭টি রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তা ৭৭ বছর ধরে ফিলিস্তিন একটি পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারেনি।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৬ এএম

“আজহার ঘৃণার মুখপাত্র” না, তোমাদের দাসত্বের আয়নায় ভাঙা সত্যের প্রতিচ্ছবি

আজহার যদি গাজার মাটিতে শিশুদের রক্তকে গণহত্যা বলে ডাকে, আজহার যদি নির্যাতিতদের পাশে দাঁড়ায়, তবে তোমরা তাকে ঘৃণার মুখপাত্র বলবে। কিন্তু সত্যকে ঘৃণা বলা মানেই ইতিহাসের কাছে আত্মস্বীকৃতি দেওয়া—তোমরাই ঘৃণার নির্মাতা।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম

আরবি ভাষা: ধর্মীয় গণ্ডি পেরিয়ে অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত

যদিও ধর্মীয় দিক থেকে এ ভাষা চর্চা ও শিক্ষার যে গুরুত্ব-প্রয়োজনীয়তা, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে অনেকটাই ব্যতিক্রম। যেমন বলা হয়ে থাকে, মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারীদের জীবন চালনার প্রথম ও প্রধান নির্দেশিকা হলো আল কুরআন যা আরবি ভাষায় অবতীর্ণ।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ১০:১০ এএম

ইসরাইলি আগ্রাসনের ছায়ায় উপসাগরীয় রাজনীতি

ব্যাপক সম্পদশালী হওয়ার কারণে আমেরিকার ঘাঁটি থাকার পাশাপাশি দেশগুলো নিজেরাও সামরিক দিক দিয়ে শক্তিশালী। অন্যদিকে ইরান অর্থনৈতিকভাবেও তাদের সঙ্গে বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাছাড়া উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কয়েক বছর ধরে চলা কূটনৈতিক টানাপোড়েন শেষে ইরান সবেমাত্র স্বাভাবিক সম্পর্কে পৌঁছেছিল। তিলে তিলে জোড়া লাগানো সম্পর্ক ইরান এত দ্রুত হুমকির মধ্যে ফেলবে, সে উপসংহার টানা যেকোনো বিশ্লেষকের পক্ষে কষ্টসাধ্যই ছিল বৈকি।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২:৪৭ পিএম

শুধু খায়রুল হক কেন, সহযোগীরা কি দায়ী নন?

দেরিতে হলেও এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো কাজের মধ্যে খায়রুল হকের গ্রেপ্তার প্রশংসিত হতে দেখেছি সোশ্যাল মিডিয়ায়। প্রথমে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো কতটা যৌক্তিক হয়েছে, এ নিয়ে প্রশ্ন করেছিলেন অনেকে। ইতোমধ্যে আপিল বিভাগের রায় টেম্পারিংয়ের অভিযোগও আমলে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছে সিএমএম আদালত। দেশের একজন প্রধান বিচারপতি এভাবে রিমান্ডের মুখোমুখি হওয়া কাম্য নয়। এই পরিণতির জন্য দায়ী খায়রুল হকরাই।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২:২৯ পিএম