অনুসন্ধান

র‌্যাডক্লিফ মানচিত্র ও উপমহাদেশে বিভাজন

পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করার পর দুদেশের মানুষেরা যখন আনন্দে আত্মহারা, তখনো তারা জানত না কোন দেশের মানুষ র‌্যাডক্লিফ লাইনে পড়েছে। র‌্যাডক্লিফ মানচিত্র ১৯৪৭ সালের ১৭ আগস্ট যখন জনসম্মুখে প্রকাশিত হয়, তখন সবাই চিন্তিত ও মর্মাহত হয়ে পড়ে, অনেকে হয় বিস্মিত। এ অবস্থায় র‌্যাডক্লিফ লাইন অতিক্রম করে ১ কোটি ২০ লাখ মানুষ নতুন দেশের নতুন ঠিকানার খোঁজে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি জমাতে শুরু করে।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২:২৬ পিএম

স্বপ্নের খাঁচায় বন্দি জুলাই বিপ্লব

যেভাবে গ্রামের লোকেরা ফেরেশতা পেয়ে প্রথমে তাকে আজিজির সঙ্গে পূজা করতে চায়, পরে তার থেকে সুবিধা আদায় করতে চায়—ঠিক তেমনি বাংলাদেশের জনগণও ৫ আগস্টের ‘বিপ্লব’-এর দিকে তাকিয়েছিল ঢের উমিদ নিয়ে। কিন্তু সে বিপ্লব যখন বাস্তব ফলাফল দিতে পারল না, তখন সেটাকেও তারা অবিশ্বাস করতে শুরু করল।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১:১১ পিএম

‘আমেরিকা ফার্স্ট’ নীতি ও শুল্ক চ্যালেঞ্জে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাণিজ্য শুল্ক কোনো নতুন বিষয় নয়। ১৯৩০ সালের বিশ্বমন্দার প্রাক্কালে আমদানি রোধে উচ্চহারে শুল্কারোপের মাধ্যমে আলোচনায় আসে, যার নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক বাণিজ্যের ওপর। ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০), চীনের ওপর আরোপিত লক্ষাধিক কোটি ডলারের আমদানি শুল্ক এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বাণিজ্য ঘাটতির অভিযোগ এনে শুল্ক বৃদ্ধির ঘোষণা ছিল বহুল আলোচিত।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১:০৮ পিএম

সাক্ষাৎকার : আইনজীবী মোহাম্মদ শিশির মনির নির্বাচনের আয়োজন হতে হবে জুলাই সনদের অধীনে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনি ভিত্তি ছাড়া গণ-অভ্যুত্থানকে রেখে দেয়া কারো জন্য নিরাপদ নয়। জুলাই সনদের মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদকে প্রাধান্য দিতে হবে। এর কোনো বিকল্প নাই। তিনি বলেন, বর্তমান সরকার হলো জনগণের অভিপ্রায়ের মাধ্যমে গঠিত সরকার।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য অটুট রাখতে হবে

দীর্ঘ ১৬ বছর যাবত দেশ ফ্যাসিবাদের করাল গ্রাসে ধ্বংস হয়ে গেছে। দেশের অর্থনীতির চাকা ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু নষ্ট হয়ে গেছে। গণতন্ত্র ও মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে। ব্যক্তি স্বাধীননতা মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। হাজার হাজার শিক্ষক-কর্মচারী চাকরি হারিয়েছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে গেছে।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম

অলিম্পিকে পদক জয়ের পরিকল্পনা কই

আমাদের প্রতিবেশীদের মধ্যে অলিম্পিকে এ পর্যন্ত ভারত ১০টি স্বর্ণসহ মোট ৪১টি পদক, পাকিস্তান চারটি স্বর্ণসহ মোট ১১টি পদক এবং শ্রীলঙ্কা মোট দুটি পদক জিতেছে। বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে এলেও ৪০ বছরে এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

ভিজিট ভিসার আড়ালে মানবপাচার: সিন্ডিকেট-রাষ্ট্রীয় নীরবতায় ইমেজ সংকটে দেশ

গ্রেটওয়ে সিন্ডিকেটের লাভের মূল উৎস হলো শ্রমিকদের দারিদ্র্য, অসহায়ত্ব ও নিরুপায় আশা। এই চক্র যেসব দেশে মানুষ পাঠায় তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, তুরস্ক, মিশর এবং লিবিয়া সহ তাদের পছন্দের দেশে। সেখান থেকে আবার এক গোপন সড়ক দিয়ে ইউরোপে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হয়। প্রতিটি ধাপে থাকে ঘুষ, জাল কাগজপত্র, মানবপাচারকারী এবং কখনো কখনো প্রাণ হারানো কর্মী।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১০:১৬ এএম

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত বাংলাদেশের জন্য বার্তা

থাইল্যান্ড-কম্বোডিয়া দ্বন্দ্বের মূল শিকড় ঔপনিবেশিক উত্তরাধিকার ও জাতীয় আত্মপরিচয়ের সংঘাতে নিহিত। বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘প্রে-ভিহিয়ার’ মন্দির—ড্যাংরেক পাহাড়ের ওপর অবস্থিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান। ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) এই স্থান কম্বোডিয়ার আওতায় ঘোষণা করলেও থাইল্যান্ডে এ সিদ্ধান্ত এখনো প্রশ্নবিদ্ধ। ফরাসি ঔপনিবেশিক মানচিত্রের ভিত্তিতে দেওয়া এই রায়কে থাইল্যান্ড ‘ইতিহাস বিকৃতি’ হিসেবে মনে করে। ২০০৮-১১ সালের মধ্যে বেশ কয়েকবার সীমান্তে সংঘর্ষ হয়েছে, প্রাণহানিও ঘটেছে। আজও সেই বিরোধ রয়ে গেছে এবং জাতীয়তাবাদী শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১০:১০ এএম

কাঠগড়ায় প্রধান বিচারপতি: হাসিনার বিচার বিভাগ ধ্বংসের পরিণতি

উদ্বেগের কথা হলো, গত আট বছরে এর সব ঘটনাই বাংলাদেশে ঘটেছে। এটি এমন এক করুণ ঘটনাক্রম, যেখানে দেখা যায়, একচ্ছত্র ক্ষমতাধর শাসক হয়ে ওঠা শেখ হাসিনা কীভাবে ঠান্ডা মাথায় ধাপে ধাপে দেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছিলেন।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ৯:৫৬ এএম

ইরান চাইছে আধুনিক যুদ্ধবিমান, চীনের সামনে বাধা অনেক…

যদি অতীতের দিকে তাকানো যায়, তাহলে ১৯৭৯ সাল–পরবর্তী ইরানের নীতিগত সিদ্ধান্তগুলো অনেক সময় আত্মঘাতী প্রমাণিত হয়েছে। এর মধ্যে তিনটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য—বিমানবাহিনীর সক্ষমতার অবনতি, সমান্তরাল সামরিক কাঠামো সৃষ্টি ও অস্ত্র সংগ্রহে রাশিয়ার ওপর নির্ভরশীলতা।

সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ৯:৫১ এএম

গণঅভ্যুত্থান বেহাত হতে দেওয়া যাবে না

এ ছাড়া বড় ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে সরকারের বড় অংশীদার সেনাবাহিনীর সঙ্গে। তার সরকারেরই একটি মহল কৌশলে জিইয়ে রেখেছে এই যুদ্ধ, যা ড. ইউনূস সরকারকে যেমন দুর্বল করছে, তেমনি ঠেলে দিচ্ছে বড় ধরনের ঝুঁকির মুখে। ড. ইউনূসের সঙ্গে তার নিয়োগদাতাদেরও চলছে মনোমালিন্য।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ৩:০৯ পিএম

প্রবাসের রঙিন স্বপ্ন ও কঠিন বাস্তবতা

জার্মানি বহু শিক্ষার্থী ও তরুণের কাছে একটি সোনার হরিণ। বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা, ইউরোপে পা রাখার সুযোগ এবং ভবিষ্যতে বসবাস ও চাকরির স্বপ্ন—সব মিলিয়ে এক আকর্ষণীয় গন্তব্য। কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্যগুলো প্রায়ই অজানা অথবা ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত। যারা জানেন, তারা চুপ থাকেন অপবাদ বা কটাক্ষের ভয়ে।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ৩:০৪ পিএম

চাঁদাবাজির অর্থনীতি এবং বিকল্প রাজনীতির সন্ধানে

এই অর্থনৈতিক ব্যবস্থাটি কেবল শাসকের লোভের ফল নয়, বরং এটি রাষ্ট্র গঠনের একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্যাটার্নের ফসল। বাংলাদেশ নামক রাষ্ট্রটি গড়ে উঠেছে ঔপনিবেশিক শাসন ও পাকিস্তানি বঞ্চনার পটভূমিতে, যেখানে রাষ্ট্র মানেই ছিল নিয়ন্ত্রণ, শোষণ ও দমন।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ২:২৯ পিএম

ইউক্রেন ও গাজা যুদ্ধে দ্বিচারিতা : ধর্মই কী মূল কারণ?

রাশিয়া ও ইউক্রেন এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধ থেকে এটাই স্পষ্ট, এই সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের আরোপ করা নিষেধাজ্ঞার প্রয়োগে ব্যাপক বৈষম্য করা হয়েছে।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ২:২৬ পিএম

মাওলানা আতাউর রহমান খান: যেমন দেখেছি, চিনেছি

সে সময় কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া থেকে হজরত মাওলানা আতাহার আলী (রহ.)-এর পৃষ্ঠপোষকতায় ও হজরত মাওলানা আতাউর রহমান খান (রহ.)-এর তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক ‘মুনাদী’ আমাদের আকর্ষণ করত। নানা কলাম বিশেষত হজরত মাওলানা আতাউর রহমান খান (রহ.) কর্তৃক লিখিত বিভিন্ন নিবন্ধ আমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করতাম।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ২:২৩ পিএম

আসিয়ান-এর সদস্য হতে জোর প্রচেষ্টা চালাতে হবে

অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ তার মেয়াদের পর টিকে থাকা, স্থিতিশীল নেতৃত্ব, সুসংহত নীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সর্বোপরি, আসিয়ানের ১০ সদস্য রাষ্ট্রকে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে একমত হতে হবে। এক্ষেত্রে, বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মিয়ানমার।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১:৫৪ পিএম

পিআর পদ্ধতি : গণতন্ত্রের নামে গৃহপালিত সংসদ গঠনের ছক

বাংলাদেশে এক দীর্ঘ ও সংগ্রামময় পথ পাড়ি দিয়ে আমরা এই নির্বাচনব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিশেষ ব্যবস্থা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে, তা হলো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, ইংরেজিতে যাকে বলা হয় Proportional Representation (PR)। এ পদ্ধতির কিছু বাহ্যিক বৈশিষ্ট্য শুনতে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক মনে হলেও, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি এবং ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে এই ব্যবস্থাটি আত্মঘাতী হতে পারে বলেই আশঙ্কা করা যায়।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১:৪৯ পিএম

ধনখড়–বৃত্তান্তে মোদির বার্তা, ‘অতি বাড় বেড়ো না...’

এই অপসারণ আরো একবার প্রমান করল, নরেন্দ্র মোদির শাসনকালে ভারতের সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান কীভাবে স্বকীয়তা হারিয়ে আজ্ঞাবহ ও অনুগত হয়েছে। ভয়ে অথবা ভক্তিতে। উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। সেই পদাসীনের এভাবে অসম্মানিত অপসারণ আরো ভয়ংকরভাবে এই বার্তা ছড়িয়ে দিল যে, ‘কর্তার’ রোষানলে পড়লে কারো রেহাই নেই।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম

যুদ্ধ ও আগ্রাসন যুগপৎ মানবসভ্যতা ও বিবেকের মৃত্যুঘণ্টা

আক্রমণকারী শক্তি ইসরায়েল নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত রণাঙ্গন ছাড়বে বলে মনে হয় না। অতীতে দেখা যেত, সংঘাতের বাইরের দর্শক বাকি বিশ্বের নেতাদের চাপে এমন নিষ্ঠুরতা থামাতে হতো। হামাসের ৭ অক্টোবরের (২০২৩) হামলার প্রতিশোধ নেওয়া শুরু করেছিল ইসরায়েল নভেম্বর থেকে।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম

ঐকমত্য কমিশনের সংলাপ এই অগ্রগতি ধরে রাখতে হবে

চব্বিশের গণ-অভ্যুত্থান যে বৃহৎ জন-আকাঙ্ক্ষা তৈরি করেছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাংলাদেশের নাগরিকেরা আর পুরোনো ব্যবস্থায় ফিরতে চান না। অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা যাতে কোনোভাবে ফিরতে না পারে, তার জন্য রাষ্ট্র, সরকার ও শাসনকাঠামোয় মৌলিক সংস্কার প্রত্যাশা করেছেন তাঁরা।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম