অনুসন্ধান

শুরু হয়েছে ভবিষ্যৎ চিন্তা-ভাবনা

সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি তুলে ধরা শুরু হয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে দোদুল্যমানতার অবসান হওয়ায় গত বুধবার রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় শোভাযাত্রা করেছে। অর্থাৎ নির্বাচনের আমেজ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

ভারত, পাকিস্তান, মিয়ানমার ঘিরে ট্রাম্পের নতুন কূটনীতি

শুল্কযুদ্ধে ট্রাম্প পাকিস্তানের রপ্তানি পণ্যের জন্য শুল্ক রাখলেন ১৯ ভাগ। যা ভারতীয় রপ্তানি পণ্যের প্রথম দফা শুল্কের (২৫ শতাংশ) চেয়ে অনেক কম ছিল। এমনকি ভিয়েতনামের চেয়েও কম ছিল। এখন ভারতের জন্য শুল্কহার ৫০ শতাংশ করার পর বিষয়টা ভয়ংকর ধাঁচের বোমা নিক্ষেপের মতো ব্যাপার হয়ে দাঁড়াল। স্বভাবতই ভারতের এই নাজুক অবস্থায় পাকিস্তানজুড়ে সুখের অনুভূতি বইছে।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

জুলাই অভ্যুত্থানের অর্জন আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ছাড় নয়

রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো বিনির্মাণের কাজটি সহজ নয়। কোথাও সামান্য ব্যত্যয় হলে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের যে অঙ্গীকার অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, সেটি বাধাগ্রস্ত এবং এমনকি নস্যাৎ হয়েও যেতে পারে। অন্তর্বর্তী সরকার এসেছে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে। ফলে তাদের সহযোগিতা না পেলে সরকারের পক্ষে কোনো উদ্যোগই সফল করা সম্ভব নয়।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১১:০৫ এএম

কর্মদিবসে রাজনৈতিক কর্মসূচি কেন

ওই দিন সায়েন্স ল্যাবরেটরিতে সাত কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক আটকে বিক্ষোভ করেন। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘বিজয় র‍্যালি’ শুরু হলে আশপাশের সড়কগুলো স্থবির হয়ে পড়ে। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি ।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

গাজায় আকাশ থেকে ত্রাণ নয়, ধোঁকা ফেলা হচ্ছে

প্রায় প্রতিবারই একই দৃশ্য ঘটে। বিমান থেকে বাক্সগুলো পড়ার সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু হয়। আগে থেকেই সশস্ত্র গ্যাংগুলো মাটিতে অপেক্ষা করে থাকে, যাতে জোর করে এই ত্রাণ দখল করা যায়। যিনি আগে পৌঁছান বা যে আগে গুলি চালান, তিনিই খাবার নিয়ে চলে যান। কিন্তু যাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁরা কখনো পান না। পরে আমরা দেখি সেই ‘সাহায্যের বাক্সগুলো’ দেইর আল-বালাহর বাজারে বিক্রি হচ্ছে। ভেতরের জিনিসগুলো আগুনের দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ১০:৪২ এএম

প্রশাসনে ফ্যাসিবাদের ঘোড়ারোগ

আজ থেকে ঠিক বছর দু-এক আগে ২০২৩ সালে সুপ্রিম কোর্টের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা হয়। সেই সভায় ‘বিচারপতিদের সরাসরি শপথবদ্ধ রাজনীতিবিদ’ হিসেবে উল্লেখ করেছিলেন তৎকালীন আওয়ামী পান্ডা হিসেবে কুখ্যাত আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ৪:১২ পিএম

গণঅভ্যুত্থানের এক বছর

হাসিনা পালিয়ে গেলেও তার অনুগত সুবিধাভোগী শ্রেণি ও ফ্যাসিবাদের সহযোগীরা এখনো এ দেশে রয়ে গেছেন। এরা প্রশাসন, গণমাধ্যম, প্রতিরক্ষা বাহিনী ও সুশীল সমাজের মধ্যে থেকে পরাজিত শক্তির পক্ষে বয়ান তৈরি যাচ্ছেন । এরা স্বপ্ন দেখাচ্ছেন—‘আপা ফিরবেন।’

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ৩:১৮ পিএম

গণঅভ্যুত্থানের এক বছর বিভাজনের রাজনীতি এখনো সক্রিয়

হাসিনা পালিয়ে গেলেও তার অনুগত সুবিধাভোগী শ্রেণি ও ফ্যাসিবাদের সহযোগীরা এখনো এ দেশে রয়ে গেছেন। এরা প্রশাসন, গণমাধ্যম, প্রতিরক্ষা বাহিনী ও সুশীল সমাজের মধ্যে থেকে পরাজিত শক্তির পক্ষে বয়ান তৈরি যাচ্ছেন । এরা স্বপ্ন দেখাচ্ছেন—‘আপা ফিরবেন।’

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ৩:০১ পিএম

দক্ষিণপন্থার অপরাধীকরণ : বুদ্ধিবৃত্তিক ফ্যাশন

তবে এই দেশের বামপন্থিরা তাদের প্রতিপক্ষ ডানদের কেন দক্ষিণপন্থি বলে ডাকা শুরু করল—সেটিও রীতিমতো গবেষণার বিষয়! একটু খোঁজ নিলে দেখবেন যে, পৃথিবীর আর কোনো দেশে বা ভাষায় ‘right-wing’-কে ‘south-wing’ বলা হয় না।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২:৩৪ পিএম

নির্বাচন কি ঈদ উৎসবের মতো আনন্দময় হয়ে উঠবে

প্রধান উপদেষ্টা ভাষণ দেন ভালো। ভাষণে যে কথাগুলো বলা হয়, তাও উচ্চারণ করা হয় খুবই স্বাভাবিকভাবে। তিনি যখন নির্বাচনকে ঈদের উৎসবের মতো আনন্দময় করে তোলার আহ্বান জানান, তখন সবার মনই আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠার কথা। কিন্তু এই ‘আনন্দ’ কি সবার জন্য হবে, নাকি নির্দিষ্ট একশ্রেণির মানুষের জন্য হবে, সেটা প্রধান উপদেষ্টার ভাষণ থেকে স্পষ্ট হয়নি। ‘সবার’ বলতে কি তিনি দেশের আপামর জনসাধারণের কথা বলছেন, নাকি গণ-অভ্যুত্থানের ফলে যারা বিজয়ী হয়েছে, শুধু তাদের কথা বলছেন, সেটা পরিষ্কার হয়নি। এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে অনেক আলোচনা-সমালোচনা হবে বলে মনে হয়।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২:১৩ পিএম

এক ভয়ংকর মুসলিমবিদ্বেষের দিকে যাচ্ছে যুক্তরাজ্য

এই বইয়ের কাহিনি এমন এক ভবিষ্যতের ইংল্যান্ড নিয়ে, যেখানে খ্রিষ্টান জাতীয়তাবাদে অনুপ্রাণিত একদল মিলিশিয়া লন্ডন দখল করে, ইসলাম নিষিদ্ধ করে এবং মুসলিমদের বার্মিংহামে আশ্রয়শিবিরে পাঠিয়ে দেয়। যখন আমি বইটি শেষ করছিলাম, তখন রাস্তায় যা ঘটছিল, তা দেখে মনে হচ্ছিল আমার কল্পনার জগৎ আসলে বাস্তবের জগৎ থেকে খুব বেশি দূরে নয়।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১:৫১ পিএম

হৃদরোগীদের জন্য স্বস্তির খবর

দেশে বিক্রি হওয়া যুক্তরাষ্ট্রের তিনটি বড় কোম্পানির করোনারি স্টেন্টের (রিং) দাম পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে প্রতিটি স্টেন্টের দাম ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমবে। স্বাভাবিকভাবেই হৃদরোগীরা এ সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবেন। জানা যায়, অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিক কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম আগের তুলনায় অনেক কমেছে।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র : গণতন্ত্র উত্তরণের পথ নিষ্কণ্টক হোক

২০২৪ সালের ৫ আগস্ট অর্জিত গণ-অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই বহুল প্রত্যাশিত ঘোষণাপত্র প্রণয়ন করা হলো, যা পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফশিলে সন্নিবেশিত করবে। এছাড়া ২৮ দফার ঘোষণাপত্রে জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। রয়েছে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারও।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম

অভ্যুত্থানের এক বছর : আমরা কতটা নিরাপদ

সাম্প্রতিক ঘটে যাওয়া পাক-ভারত এবং ইরান-ইসরাইল যুদ্ধ দুটি আধুনিক বিশ্বের নিরাপত্তা এবং যুদ্ধের খোলনলচে বদলে দিয়েছে। সৈন্যে-সৈন্যে যুদ্ধের বদলে অস্ত্র-অস্ত্রের যুদ্ধের ধারণা সৃষ্টি হয়েছে। একজন সৈন্যও প্রবেশ না করিয়ে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দেশে ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। টার্গেট করা দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য বা স্বার্থ চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যই হলো এই আধুনিক যুদ্ধের লক্ষ্য।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম

মায়ের ডাকের সেই দুঃসাহসী মায়েরা এখন কোথায়?

অথচ এই মায়ের ডাক সংগঠনটিই প্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গুম-খুনের নৃশংস ঘটনাগুলো আন্তর্জাতিকীকরণ করেছিল। যার ফলে বিশ্বের সব মানবাধিকার সংস্থা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সমালোচনামুখর হয়ে ওঠে। শুধু রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের সংখ্যা পাঁচ শতাধিক, অর্থাৎ পাঁচ শতাধিক পরিবার। আর এই পরিবারগুলোর শোকের বোঝা কোনো রাজনৈতিক নেতার পক্ষে বহন করা সম্ভব নয়। এই শোক পাহাড়ের থেকেও ভারী।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১০:১৯ এএম

ফিলিস্তিনের স্বীকৃতি ও ইসরাইলের ভয়

এই সরকারগুলোর মধ্যে কারা আসলেই তাদের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেবে, তা এখনো নিশ্চিত নয়। কারণ তারা তাদের পরিকল্পনার সঙ্গে নানা শর্ত জুড়ে দিচ্ছে। অর্থাৎ দরকার পড়লে তারা যেন এই এসব প্রতিশ্রুতি থেকে পিছু হটতে পারে, সে পথও খোলা রাখছে। কয়েক দশক ধরে এই পশ্চিমা রাষ্ট্রগুলো দুই-রাষ্ট্র সমাধানকে তাদের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে ঘোষণা করে আসছে। তবুও সেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এত বিলম্ব কেন—সে প্রশ্ন রয়েই গেছে।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: ‘রিকমেন্ডেশন’ লেটার কেন ‘তদবির’ হয়ে ওঠে

তবে বিষয়টি এখানেই শেষ হয়নি, এই প্রবেশপত্রে এক রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্যের নাম ও জেলার নাম হস্তাক্ষরে স্বাক্ষর করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১০:১১ এএম

মন্তব্য প্রতিবেদন বিপ্লবের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও আশঙ্কা

মাহমুদুর রহমান

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি অসীম শ্রদ্ধা জানাচ্ছি। দেশকাঁপানো ৩৬ দিনের সব আহত এবং যারা ভাগ্যক্রমে আহত হননি, সেইসব যোদ্ধার প্রতি আমার সালাম, সমবেদনা ও অভিনন্দন।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:১১ পিএম

ভারতের বিনিয়োগ ছিল হাসিনায়, বাংলাদেশে নয়

ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন আগন্তুক। এই আন্দোলনের কারণেই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। ওই আন্দোলনে সরকারের শক্তি প্রয়োগের কারণে তিন শতাধিক মানুষ নিহত হয়।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:০৭ পিএম

আসিফ নজরুল শেখ হাসিনার পতন

এই পটভূমিতে ২০১৪ সালে সম্পূর্ণ একতরফা নির্বাচনে রাষ্ট্রক্ষমতার জোরে আওয়ামী লীগ আরো বেশি আসন নিয়ে দ্বিতীয় দফা সরকার গঠন করে। বিএনপি-জামায়াতসহ বিরোধী দলবর্জিত এই নির্বাচনে ভোটের আগেই ১৫২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় ঘোষণা করা হয়। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার কোনো দেশে এমন নজির নেই।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ৩:০৫ পিএম